করুণাময় যিশুখ্রিস্ট

Submitted by avimanyu pramanik on Mon, 12/02/2019 - 17:45
জাতির জীবন যখন কুসংস্কারের ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়, যখন চারিদিকে অন্যায় ও অসত্যের রাহুগ্রাসে কবলিত হয়, যখন দুর্বলের উপর প্রবলের সীমাহীন অত্যাচার ও নিপীড়নে সাধারণ মানুষ দিশাহারা ও উদ্ভ্রান্ত হয়, তখন আসে সেই শুভক্ষণ, মহাজন্মের শুভলগ্ন, আবির্ভুত হন জোতির্ময় পুরুষ । যিনি আলোকপথের দিশারী । ঈশ্বরপুত্র পরম করুণাময় যিশুখ্রিস্টের আবির্ভাব ঘটেছিল এই রকম এক অস্থিরময় সময়ে

১৪ই নভেম্বর - জাতীয় শিশু দিবস

Submitted by avimanyu pramanik on Wed, 11/06/2019 - 22:37
শিশুদিবস যাকে কেন্দ্র করে পালিত হয় তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধান মন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু । জওহরলাল নেহেরু ব্যক্তিগত জীবনে বাচ্চাদের বড় ভালোবাসতেন, বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় কাটাতেন । তিনি বাচ্চাদের কাছে চাচা নেহেরু রূপে পরিচিতি পান । তাই পরবর্তীকালে ভারত সরকার পণ্ডিত নেহেরুর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ঐ দিনটিকে শিশুদিবস বলে ঘোষণা করেন । সেদিন থেকেই ১৪ই নভেম্বর শিশুদিবস পালিত হয়ে আসছে ।

জাতীয় শিক্ষা দিবস ও মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন

Submitted by avimanyu pramanik on Tue, 11/05/2019 - 07:37
১১ ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস - মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন । Celebration of National Education Day 14th, November . মহাত্মা গান্ধী তাঁর সম্বন্ধে বলেছেন “Maulana is the Emperor of learning. I consider him as a person of the calibre of Plato, Aristotle and Pythagorus.”

গুরু নানক জয়ন্তী

Submitted by avimanyu pramanik on Tue, 11/05/2019 - 07:24
১২ই নভেম্বর ২০১৯ গুরু নানক জয়ন্তী । গুরু নানক জয়ন্তী পালনের দিনটি প্রতি বছর পরিবর্তিত হয় । হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমায় অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে । সাধারণ ভাবে এই তারিখটি পড়ে অক্টোবর-নভেম্বর মাসে । তিনি শিখ ধর্মের প্রবক্তা এবং এই ধর্মের ১০ জন প্রধান গুরুর মধ্যে সর্বপ্রথম ছিলেন ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Submitted by avimanyu pramanik on Thu, 10/31/2019 - 20:08
যুগে যুগে বাংলার বুকে যে সকল ক্ষণজন্মা মহাপুরুষ জন্মেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁদের মধ্যে অন্যতম । ঈশ্বরচন্দ্রের পাণ্ডিত্য, চারিত্রিক দৃঢ়তা, কর্মনিষ্ঠা, নির্ভীকতা, হৃদয়বত্তা মানবসমাজে এক জ্বলন্ত দৃষ্টান্ত । হিমালয়ের মতো বিশাল ও উন্নত মনের মানুষ ঈশ্বরচন্দ্র শুধুমাত্র বিদ্যাসাগর ছিলেন না, করুণার সিন্ধুও ছিলেন ।

২৩শে জানুয়ারী নেতাজী সুভাস চন্দ্র বসুর জন্মদিন

Submitted by avimanyu pramanik on Tue, 01/15/2019 - 20:25
"তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" ( হিন্দিতে, তুম মুঝে খুন দো, ম্যায় তুমহে আজাদি দুঙা ) । ৪ জুলাই ১৯৪৪ সালে বার্মায় এক র‌্যালিতে নেতাজী সুভাষচন্দ্র বসু এই উক্তি করেন । তাঁর আর একটি বিখ্যাত উক্তি হল "ভারতের জয় (" জয় হিন্দ "), যা পরবর্তীকালে ভারত সরকার গ্রহণ করে নেয় । — ২৩শে জানুয়ারী, ২০১৯ নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২২ তম জন্মদিবস ।

১২ জানুয়ারী জাতীয় যুবদিবস - স্বামী বিবেকানন্দের জন্মদিন

Submitted by avimanyu pramanik on Thu, 01/11/2018 - 18:48
দণ্ড কমণ্ডলু হাতে এক নবীন পরিব্রাজক চলেছেন ভারত পরিক্রমায় । ভারতের সর্বত্রই আজ সীমাহীন দারিদ্র, পরাধীনতার গাঢ় অন্ধকার, পরানুকরণ-মত্ততা, দাসসুলভ দুর্বলতা, অস্পৃশ্যতার রাহুগ্রাস । সন্ন্যাসীর অন্তরাত্মা কেঁদে উঠলো । কে এই সন্ন্যাসী, যিনি দরিদ্র মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব অনুভব করলেন ?

২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী (Birth Anniversary)

Submitted by avimanyu pramanik on Thu, 05/09/2013 - 13:25
১২৬৮ সালের ২৫ শে বৈশাখের শুভ লগ্নে কোলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ও মা সারদাদেবীর কোল আলো করে যে শিশু জন্ম নিল সে বিশ্বের কবি আমাদের রবি— রবীন্দ্রনাথ ।