আয় আরো বেঁধে বেঁধে থাকি

Submitted by avimanyu pramanik on Sat, 05/09/2020 - 09:38

আয় আরো বেঁধে বেঁধে থাকি

শঙ্খ ঘোষ

আমাদের ডান পাশে ধ্বস

আমাদের বাঁয়ে গিরিখাদ

আমাদের মাথায় বোমারু

পায়ে পায়ে হিমানীর বাঁধ

আমাদের পথ নেই কোনো

আমাদের ঘর গেছে উড়ে

আমাদের শিশুদের শব

ছড়ানো রয়েছে কাছে দূরে !

আমরাও তবে এইভাবে

এ-মুহূর্তে মরে যাব না কি ?

আমাদের পথ নেই আর

আয় আরো বেঁধে বেঁধে থাকি ।

আমাদের ইতিহাস নেই

অথবা এমন ইতিহাস

আমাদের চোখমুখ ঢাকা

আমরা ভিখারি বারোমাস

পৃথিবী হয়তো বেঁচে আছে

পৃথিবী হয়তো গেছে মরে

আমাদের কথা কে-বা জানে

আমরা ফিরেছি দোরে দোরে ।

কিছুই কোথাও যদি নেই

তবু তো কজন আছি বাকি

আয আরো হাতে হাত রেখে

আয় আরো বেঁধে বেঁধে থাকি ।

***

Related Items

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - জ্ঞান চক্ষু

১। প্রশ্ন :- তপনের মনে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন —তপনের এমন মনে হওয়ার কারণ কী ?

বহুরূপী

হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন, হরিদা কী কাণ্ড হয়েছে ? উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন — না, কিছুই শুনিনি । — জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, শোনেননি হরিদা ? হরিদা — না রে ভাই, বড়ো মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব ? আমাকে বলবেই বা কে ?