পরিমাপ সংক্রান্ত গাণিতিক উদাহরণ (Methematical Example)

Submitted by avimanyu pramanik on Mon, 03/26/2018 - 23:28

পরিমাপ সংক্রান্ত গাণিতিক উদাহরণ (Methematical Example)

1. D1 ও D2 ঘনত্বের দুটি পদার্থকে সমভরে মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কত হবে ?

ধরা যাক, মিশ্রিত পদার্থ দুটির প্রতিটির ভর m ।

এতএব, মিশ্রণে পদার্থ দুটির আয়তন [tex]\frac{m}{{{D_1}}}[/tex] ও [tex]\frac{m}{{{D_2}}}[/tex] ।

এতএব, এই দুটি পদার্থের মিশ্রণের আয়তন = [tex]\frac{m}{{{D_1}}} + \frac{m}{{{D_2}}} = m\left( {\frac{{{D_1} + {D_2}}}{{{D_1}{D_2}}}} \right)[/tex]

এবং মিশ্রণের ভর = [tex]m + m = 2m[/tex]

এতএব মিশ্রণের ঘনত্ব = ভর / আয়তন = [tex]\frac{{2m}}{{m\left( {\frac{{{D_1} + {D_2}}}{{{D_1}{D_2}}}} \right)}} = \frac{{2{D_1}{D_2}}}{{2{D_1} + {D_2}}}[/tex]

2. দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.2 g/cm3 ও 0.8 g/cm3 । তরল দুটিকে সমভরে মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কত হবে ?

ধরা যাক, উভয় তরলের m g নিয়ে মিশ্রণ তৈরি করা হয়েছে ।

প্রথম তরলের আয়তন = [tex]\frac{m}{{1.2}}c{m^3}[/tex]

দ্বিতীয় তরলের আয়তন = [tex]\frac{m}{{0.8}}c{m^3}[/tex]

[tex]\therefore[/tex] তরল দুটির মিশ্রণের আয়তন [tex](V) = \left( {\frac{m}{{1.2}} + \frac{m}{{0.8}}} \right)c{m^3}[/tex]

মিশ্রণের ভর [tex](M) = (m + m) = 2mg[/tex]

[tex]\therefore[/tex] মিশ্রণের ঘনত্ব [tex] d = \frac{M}{V} = \frac{{2m}}{{\frac{m}{{1.2}} + \frac{m}{{0.8}}}}[/tex]

বা, [tex]d = \frac{{2 \times 1.2 \times 0.8}}{{1.2 + 0.8}}g/c{m^3} = 0.96g/c{m^3}[/tex]

3. 4°C তাপমাত্রায় 40 g জলে একটি পাত্র সম্পূর্ণ ভরতি হয় । ওই পাত্রটিতে 32 g কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত ?

4°C তাপমাত্রায় 1 g জলের আয়তন 1 cm3 । সুতরাং ওই তাপমাত্রায় 40 g জলের আয়তন 40cm3

প্রশ্নানুসারে পাত্রটির আয়তন 40 cm3

অর্থাৎ 32 g কেরোসিনের আয়তন 40 cm3

সুতরাং কেরোসিনের ঘনত্ব = ভর /আয়তন = [tex]\frac{{32}}{{40}} = \frac{4}{5} = 0.8g/c{m^3}[/tex]

4. একটি মাপনী চোঙে 60 cm3 জল আছে । একটি কর্ক ও পেরেককে একসাথে বেঁধে ওই চোঙের জলে ডোবালে কর্ক ও পেরেক সমেত জলের আয়তন 80 cm3 । শুধু পেরেকটিকে ওই চোঙের জলে ডোবালে পেরেক সমেত জলের আয়তন হয় 66 cm3 । কর্কের ভর 7g হলে ঘনত্ব কত ?

প্রদত্ত, কর্ক + পেরেক + জলের আয়তন = 80 cm3

এবং পেরেক + জলের আয়তন = 66 cm3

এতএব শুধু কর্কের আয়তন = 80 - 66 = 14 cm3

যেহেতু কর্কের ভর 7g,

এতএব কর্কের ঘনত্ব = ভর / আয়তন = [tex]\frac{7}{{14}} = 0.5g/c{m^3}[/tex]

5. CGS পদ্ধতিতে পারদের ঘনত্ব 13.6 g/cm3 হলে SI তে পারদের ঘনত্ব কত ?

CGS পদ্ধতিতে পারদের ঘনত্ব d = 13.6 g/cm3 আবার 1 g/cm3 = 1000 kg/m3

[tex]\therefore[/tex] SI তে পারদের ঘনত্ব = 13.6 x 1000 kg/m3 = 13600 kg/m3

6. একটি জলের ট্যাংকের দৈর্ঘ্য 1.2 m, প্রস্থ 1 m ও উচ্চতা 0.8 m । ট্যাংকের জলের আয়তন কত লিটার ?

ট্যাংকের জলের আয়তন = 1.2 m x 1 m x 0.8 m

= 0.96 m3 = 0.96 x 1000 L = 960 L

7. লোহার তৈরি একটি নিরেট গোলকের ব্যাস 21 m । লোহার ঘনত্ব 7.8 g/cm3 হলে গোলকের ভর কত ?

প্রশ্নানুযায়ী গোলকের ব্যাস = 21 cm

[tex]\therefore[/tex] গোলকটির ব্যাসার্ধ [tex]r = \frac {{21}}{2}cm[/tex];

লোহার ঘনত্ব d = 7.8 g/cm3

[tex]\therefore[/tex] গোলকের আয়তন [tex]V = \frac{4}{3}\pi {r^3} = \frac{4}{3} \times \frac{{22}}{7} \times {\left( {\frac{{21}}{2}} \right)^3} = 4851[/tex] cm3

[tex]\therefore[/tex] লোহার গোলকটির ভর [tex]m = d \times V = 7.8g/c{m^3} \times 4851c{m^3} = 37837.8g = 37.84kg[/tex] (approximate)

8. দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.2 g/cm3 ও 1.5 g/cm3 । তরল দুটিকে সম-আয়তনে মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কত হবে ?

ধরা যাক, উভয় তরলের V cm3 আয়তন নিয়ে মিশ্রণ তৈরি করা হয়েছে ।

প্রথম তরলের ভর = প্রথম তরলের ভর x তরলটির আয়তন = 1.2 V g

দ্বিতীয় তরলের ভর = দ্বিতীয় তরলের ভর x তরলটির আয়তন = 1.5 V g

[tex]\therefore[/tex] তরল দুটির মিশ্রণের ভর [tex]m = (1.2V + 1.5V)g = 2.7Vg[/tex]

মিশ্রণের আয়তন [tex]{V_1} = (V + V)c{m^3} = 2Vc{m^3}[/tex]

[tex]\therefore[/tex] মিশ্রণের ঘনত্ব [tex]\frac{m}{{{V_1}}} = \frac{{2.7Vg}}{{2Vc{m^3}}} = 1.35g/c{m^3}[/tex]

****

Related Items

ঘড়ির সাহায্যে সময় এবং সময়ের ব্যবধান পরিমাপ

ঘড়ির সাহায্যে সময় এবং সময়ের ব্যবধান পরিমাপ করা হয় । প্রাচীনকালে সূর্য ঘড়ি, বালি ঘড়ি, জল ঘড়ি ইত্যাদি ব্যবহার করা হত । বর্তমানে সময় পরিমাপের জন্য দেয়াল ঘড়ি (wall clock), পকেট ঘড়ি ...

সাধারণ তুলা যন্ত্র (Common Balance)

সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কোনো বস্তুর ভর পরিমাপ করা হয় । মুদির দোকানে পণ্য-সামগ্রী মাপার জন্য যে দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়ে থাকে সেগুলিই সাধারণ তুলাযন্ত্রের উদাহরণ ।

আয়তন মাপক চোঙ (Measuring cylinder)

এটি একটি সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একদিক বদ্ধ লম্বা কাঁচের চোঙ । এই চোঙের বাইরের গায়ে cm3 বা ml (মিলিলিটার) এককে আয়তন নির্দেশক দাগ কাটা থাকে । প্রতি cm3 কে 5 বা 10 টি সমান ভাগে ভাগ করা থাকে ।

গাণিতিক উদাহরণ

গাণিতিক উদাহরণ

1. কোনো পরিবাহীর রোধ 5 ওহম । এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে । পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব-প্রভেদ কত ?

Ans. [tex]V = iR = 2 \times 5 = 10[/tex]ভোল্ট ।

গাণিতিক উদাহরণ

♦ গাণিতিক উদাহরণ

1. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে ?

Ans: মনে করি, নির্ণেয় উষ্ণতা = [tex]{x^ \circ}[/tex], অতএব, [tex]C = F = {x^ \circ}[/tex]