বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - আফ্রিকা

Submitted by avimanyu pramanik on Wed, 05/27/2020 - 16:40

১. আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ? — [মাধ্যমিক২০১৯]

(ক) দয়াময় দেবতার প্রতি (খ) কবির সংগীতের প্রতি (গ) নিজের প্রতি (ঘ) ধরিত্রীর প্রতি

২. "সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী"— 'সভ্যতার শেষ পূর্ণবাণী'— [মাধ্যমিক-২০১৮]

(ক) বিদ্বেষ ত্যাগ করো (খ) ক্ষমা করো (গ) ভালোবাস (ঘ) মঙ্গল করো

৩. "মন্দিরে বাজছিল পূজার ঘন্টা" — নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ? [মাধ্যমিক-২০১৮]

(ক) কর্তৃকারক (খ) করণ কারক (গ) অপাদান কারক (ঘ) অধিকরণ কারক

৪. 'প্রদোষকাল ঝঞ্জাবাতাসে রুদ্ধশ্বাস'— 'প্রদোষ' শব্দের অর্থ — [মাধ্যমিক-২০১৭]

(ক) সন্ধ্যা (খ) ভোর (গ) রাত্রি (ঘ) দুপুর

৫. 'আফ্রিকা' কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে —

(ক) মানসী (খ) পত্রপুট (গ) সঞ্চিতা (ঘ) গীতাঞ্জলী

৬. 'আফ্রিকা' কবিতাটি —

(ক) প্রকৃতি বিষয়ক (খ) সম্রাজ্যবাদ-বিরোধী (গ) ঈশ্বরচেতনা বিষয়ক (ঘ) সৃষ্টিতত্ত্ব বিষয়ক

৭. 'আফ্রিকা' কবিতায় 'আদিম যুগ' ছিল —

(ক) অন্ধকার (খ) উদ্ভ্রান্ত (গ) সহজ (ঘ) আন্তরিক

৮. স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি ?

(ক) নিজের প্রতি (খ) ধরিত্রীর প্রতি (গ) মানহারা মানবীর প্রতি (ঘ) মানুষ-ধরার দলের প্রতি

৯. নিজের প্রতি অসন্তোষে সষ্টা কী করেছিলেন

(ক) অসন্তোষ প্রকাশ করেছিলেন

(খ) মন্ত্র জাগাচ্ছিলেন চেতনাতীত মনে

(গ) বিদ্রুপ করছিলেন ভীষণকে

(ঘ) নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন

১০. 'কবির সংগীতে বেজে উঠেছিল' — কী বেজে উঠেছিল ?—

(ক) সংগীতের মূর্চ্ছনা (খ) সুন্দরের আরাধনা (গ) সুরের ঝংকার (ঘ) রাগরাগিনী

১১. 'এল ওরা লোহার হাতকড়ি নিয়ে' —

(ক) ভারতীয় (খ) ইউরোপীয় (গ) আমেরিকান (ঘ) জংলি উপজাতি

১২. পশুরা অশুভ ধ্বনিতে কী ঘোষণা করল ? —

(ক) অরণ্যের অন্ধকার (খ) দিনের অন্তিমকাল (গ) ভোরের সূর্যোদয় (ঘ) সন্ধ্যার সমাগম

১৩. সমুদ্রপারে সেই মুহুর্তেই তাদের পাড়ায় পাড়ায় বাজছিল —

(ক) পুজোর বাজনা (খ) ঢাকের বাজনা (গ) পূজোর ঘন্টা (ঘ) পূজার মন্ত্র

১৪. নিভৃত অবকাশে স্রষ্টা কী সংগ্রহ করেছিলেন ? —

(ক) দুর্বোধ্য রহস্য (খ) অজানা রহস্য (গ) সৃষ্টির রহস্য (ঘ) দুর্গম রহস্য

১৫. 'নখ যাদের তীক্ষ্ণ তোমার _____ চেয়ে' —

(ক) বাঘের (খ) সিংহের (গ) নেকড়ের (ঘ) শকুনের

১৬. 'অপরিচিত ছিল তোমার মানবরূপ' — কেন অপরিচিত ছিল ?

(ক) কালো ঘোমটার নীচে থাকার জন্য

(খ) পূর্বে পরিচিত ছিল না বলে

(গ) চিত্ত ছিল দর্পে, গর্বে অন্ধ

(ঘ) এদের কোনোটিই নয়

১৭ 'চিরচিহ্ন দিয়ে গেল' — কোথায় ?

(ক) ইতিহাসের পাতায় (খ) অপমানিত ইতিহাসে (গ) সাধারণের মনে (ঘ) ভবিষ্যতের ভাবনায়

১৮ যুগান্তের কবির আগমন ঘটবে —

(ক) আসন্ন রাত্রির শেষ রশ্মিপাতে

(খ) আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে

(গ) আসন্ন ভোরের শেষ রশ্মিপাতে

(ঘ) আসন্ন দুপুরের প্রবল রশ্মিপাতে

১৯ 'আফ্রিকা' কবিতার মূল গ্রন্থের নাম হল —

(ক) গীতাঞ্জলি (খ) বলাকা (গ) সঞ্চয়িতা (ঘ) সঞ্চিতা

২০. আফ্রিকা কীসের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল ?

(ক) অরূপের (খ) কুরুপের (গ) বিরুপের (ঘ) সুরুপের

২১. 'ছিনিয়ে নিয়ে গেল তোমাকে' — 'তোমাকে' বলতে বোঝানো হয়েছে —

(ক) ইউরোপকে (খ) আফ্রিকাকে (গ) আমেরিকাকে (ঘ) ভারতবর্ষকে

২২. 'আফ্রিকা' কবিতায় ধুলি পঙ্কিল হল —

(ক) রক্তে অশ্রুতে মিশে (ক) রক্তে মিশে (গ) অশ্রুতে মিশে (ঘ) ঘাসে ভিজে

২৩. আফ্রিকা বিদ্রুপ করেছিল —

(ক) নতুন সৃষ্টিকে (খ) ভীষণকে (গ) আপনাকে (ঘ) শঙ্কাকে

২৪ 'হায় ছায়াবৃতা' — 'ছায়াবৃতা' বলতে বোঝানো হয়েছে —

(ক) এশিয়া মহাদেশকে (খ) আফ্রিকা মহাদেশকে (গ) সমগ্র বিশ্বকে (ঘ) ভারতবর্ষকে

২৫. 'তোমার চৈতনাতীত মনে' — তোমার বলতে বলা হয়েছে —

(ক) প্রকৃতিকে (খ) পৃথিবীকে (গ) আফ্রিকাকে (ঘ) সমুদ্রকে

২৬.'দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে' — মানহারা মানবী হল—

(ক) বসুধা (খ) পশ্চিমী দুনিয়া (গ) ভারতবর্ষ (ঘ) আফ্রিকা

২৭. গুপ্ত গহ্বর থেকে যারা বেরিয়ে এল, তারা হল—

(ক) ছায়াবৃতা (খ) দস্যুরা (গ) পশুরা (ঘ) নেকড়েরা

২৮. আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল ? —

(ক) রুদ্র সমুদ্রের বাহু (খ) ভয়ঙ্কর সমুদ্রের বাহু (গ) প্রলয় সমুদ্রের বাহু (ঘ) ক্ষুব্ধ সমুদ্রের বাহু

২৯. নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল —

(ক) দুর্গমের রহস্য (খ) জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত (গ) প্রাকৃতিক রহস্য (ঘ) রহস্য ও দুর্বোধ সংকেত

৩০. 'বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড়' —

(ক) অন্তঃপুরে (খ) পাহারায় (গ) বুকের ভিতরে (ঘ) সৌন্দর্যে

৩১. আফ্রিকা হল একটি —

(ক) দেশ (খ) মহাদেশ (গ) রাজ্য (ঘ) শহর

৩২. 'বাষ্পাকুল অরণ্য পথে' — অরণ্য পথ বাষ্পাকুল হওয়ার কারণ হল —

(ক) বর্ষার মেঘ (খ) অত্যাচারীর ক্রন্দন (গ) আবহাওয়ার জন্য (ঘ) আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে

৩৩. 'আপনাকে উগ্র ক'রে —— প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনিনাদে' —

(ক) যুগান্তরের (খ) বিভীষিকার (গ) মানবের (ঘ) প্রলাপের

৩৪. আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল —

(ক) প্রচুর (খ) কৃপণ (গ) বেশি (ঘ) একটু কম

৩৫. আফ্রিকা কবিতায় পশ্চিম দিগন্ত বলতে বোঝানো হয়েছে—

(ক) আমেরিকা (খ) এশিয়া (গ) ইউরোপ (ঘ) অস্ট্রেলিয়া

***

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - হারিয়ে যাওয়া কালি কলম

১. পালকের কলমের ইংরেজি নাম হল — (ক) স্টাইলাস (খ) ফাউন্টেন পেন (গ) কুইল (ঘ) রিজার্ভার পেন ২. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন — (ক) প্রাবন্ধিক (খ) দার্শনিক (গ) গল্পকার (ঘ) নাট্যকার

সিরাজদ্দৌলা

[দরবার কক্ষ । সিরাজ সিংহাসনে উপবিষ্ট । কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট । সভাসদদের মাঝে মীরজাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ একদিকে— অন্যদিকে রাজবল্লভ, জগৎশেঠ, ওয়াটস, মঁসিয়ে লা দণ্ডায়মান । গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছে ।]

পথের দাবী

পুলিশ-স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, সুমুখের হলঘরে জন-ছয়েক বাঙালি মোট-ঘাট লইয়া বসিয়া আছে, জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোটৈ-বড়ো পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন । শুধু যে লোকটির প্রতি তাঁহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে ।

অদল বদল

হোলির দিনের পড়ন্ত বিকেল । নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল । হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এল । দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা ।

বাংলা ভাষায় বিজ্ঞান

যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণিতে ভাগ করা যেতে পারে । প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে । অল্পবয়স্ক ছেলেমেয়ে এবং অল্পশিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণিতে পড়ে । দ্বিতীয়, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে ।