Submitted by avimanyu pramanik on Sun, 03/20/2011 - 11:22

১. নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো । [মাধ্যমিক-২০১৭]

উঃ-

ললিতা : মাধ্যমিক পাশ করার পর তুই তো উচ্চমাধ্যমিক পড়বি ? আমার ভাই এই মাধ্যমিকেই পড়াশুনো থমকে যাবে ।

বিশাখা : দুঃখ করার কিছু নেই । আমারও তো এখন সেই একই অবস্থা । মা-বাবা এখন থেকেই সে কথা জানিয়ে দিয়েছেন ।

ললিতা : স্বাধীনতা শব্দের অর্থ শুধুমাত্র আকারেই বেড়েছে । নারীর ক্ষেত্রে তা বেশির ভাগ সময় সে সবের কোনো অর্থই নেই ।

বিশাখা : বলতো ! এই পড়াশুনা নিয়ে কতটা এগুতে পারি আমরা ।

ললিতা : আমাদের বাবা-মাদের বোঝাতেই হবে । আর তাদের মাথা থেকে সরাতে হবে তাড়াতাড়ি মেয়েদের বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা ।

বিশাখা : মনে আছে যখন আমরা নবম শ্রেণীতে শারদীয় উৎসবে "স্ত্রীর পত্র" অভিনয় করেছিলাম ।

ললিতা : মনে নেই আবার, সে সব কথা মনের মধ্যে গেঁথে আছে । সত্যিকারের নারী স্বাধীনতার হদিস তো ওখানেই পেয়েছিলাম ।

বিশাখা : আর্থিক স্বাধীনতা ছাড়া নারী স্বাধীনতার কোনো অর্থই হয় না । অতএব এবার আমাদের শপথ নিতে হবে, যেমন করেই হোক পড়াশুনোটা আমাদের চালিয়ে যেতে হবে ।

২. বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো । [মাধ্যমিক-২০১৯]

উঃ-

অনল : দেখলি, আমাদের স্কুলের সামনে এত বড়ো একটা বকুল গাছ কেটে ফেলা হল । শুনলাম ওখানে ফ্ল্যাট বানানো হবে ।

কমল : আর বলিস না ! মনটা এত খারাপ লাগছে, যে ওদিকে আর তাকাতেই পারছি না । সেই কোন ছোটবেলায় প্রথম স্কুলে আসার দিনটা থেকে গাছটার সঙ্গে বন্ধুত্ব, চেনাশোনা । মনে আছে, ছুটির পরে ওই বিশাল গাছটার নীচে বাঁধানো বেদিটায় চড়ে কত খেলেছি ।

অনল : সভ্যতার গর্বে উন্মত্ত মানুষ যেন ভুলেই গিয়েছে গাছের অবদান । নগরায়ণের এই হামলে পড়া নেশায় তরাই থেকে সুন্দরবন— সর্বত্রই চলেছে অরণ্যনিধনের এই যজ্ঞ ।

কমল : কেউ একবার অন্তত এটাও ভেবে দেখবে যে, এতে ক্ষতি আখেরে নিজেদেরই । এই ভয়ানক লোভে তো মানুষের নিজের সভ্যতাকেই ধ্বংস করছে । পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, মেরুপ্রদেশের বরফ গলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে পৃথিবীর জল স্তর, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য— গাছপালা কমে যাওয়ায় অতিবেগুনি রশ্মিও নির্বিরোধে প্রভাব ফেলছে পরিবেশের ওপরে । সব মিলিয়ে নানান অসুখবিসুখের প্রকোপও বেড়েই চলেছে ।

অনল : শুধু তাই নয়, তুই কি জানিস, বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের আয়তনের তুলনায় ভূভাগের পরিমাণ যখন ৩৫ শতাংশের নীচে নেমে যাবে, তখনই সেই দেশ বিপর্যয়ের মুখোমুখি হবে । ভারত-সহ পৃথিবীর বহু দেশই এখন এই সমস্যার সম্মুখীন ।

কমল : আসলে কী বল তো, 'একটি গাছ একটি প্রাণ'— এই বাক্যটিকে নিছক স্লোগান নয়, জীবনযাপনের অনিবার্য শর্ত করে তুলতে হবে । না ইলে এই ভয়ানক ধ্বংসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না ।

Related Items

রচনাধর্মী প্রশ্নোত্তর - প্রলয়োল্লাস

১.প্রশ্ন:- "ওই ভাঙ্গা গড়া খেলা যে তার কিসের তবে ডর ?" — কবির মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী ?

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - আয় আরো বেঁধে বেঁধে থাকি

১. "আমাদের ইতিহাস নেই" — কে, কেন এ কথা বলেছেন ? [মাধ্যমিক-২০১৮]

প্রশ্নোত্তর - কারক ও অকারক সম্পর্ক

১.১ তির্যক বিভক্তি হল — (ক) শূন্য বিভক্তির অপর নাম (খ) একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি (গ) একসঙ্গে সব রকমের বিভক্তি (ঘ) একসঙ্গে বিভক্তি ও অনুসর্গ

রচনাধর্মী প্রশ্নোত্তর - আয় আরো বেঁধে বেঁধে থাকি

১. 'আমরা ভিখারি বারোমাস' — এই উপলব্ধির মর্মার্থ লেখ ।

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - প্রলয়োল্লাস

১. "ওরে ওই স্তব্ধ চরাচর !" — 'চরাচর' স্তব্ধ কেন ? [মাধ্যমিক-২০১৮]

উঃ- প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ ।

২. "প্রলয় বয়েও আসছে হেসে"— 'প্রলয়' বহন করেও হাসির কারণ কী ? [মাধ্যমিক-২০১৯]