রচনাধর্মী প্রশ্নোত্তর - প্রলয়োল্লাস

Submitted by avimanyu pramanik on Thu, 07/23/2020 - 23:09

১.প্রশ্ন:- "ওই ভাঙ্গা গড়া খেলা যে তার কিসের তবে ডর ?" — কবির মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী ?

উত্তর:- উদ্ধৃতাংশটি কবি নজরুল ইসলামের "প্রলয়োল্লাস" কবিতা থেকে নেওয়া হয়েছে । 'প্রলয়োল্লাস' আসলে কবির জীবন উল্লাসের কবিতা । এই কবিতায় কবি চির বিদ্রোহী নবযৌবনের বন্দনা করেছেন । ভারতবর্ষকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করে আনতে পারে একমাত্র নবযৌবনের অগ্রদূতেরা, অর্থাৎ নবীনেরা ।

ব্রিটিশ শাসিত ভারতবর্ষে নিপীড়িত, নির্যাতিত, শোষিত মানুষদের ব্যথা-বদনা দেখে কবি খুবই মর্মাহত হয়েছিলেন । এই সাম্রাজ্যবাদী শাসকের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হলে প্রয়োজন গণ আন্দোলনের, প্রয়োজন নির্ভীক মৃত্যুভয়হীন তরুণ বিপ্লবীদের । জীবনে যা কিছু মন্দ, অন্যায়, অসুন্দর, মঙ্গলহীন, অহিতকর তা একমাত্র তরুণ প্রাণের অধিকারী তেজোদীপ্ত নবীনরাই দূর করতে পারে । কারণ তারা যে স্বার্থহীন সত্যশিব মঙ্গলের পূজারী । শিব যেমন একদিকে রুদ্ররূপী ধ্বংসের দেবতা, তেমনি সৃষ্টির দেবতা । তিনি একহতে ভাঙেন আর এক হাতে গড়েন । ধ্বংসের মধ্য দিয়েই সৃষ্টির সূচনা হয় । তাই কবি তরুণদের হাতে সমাজ গড়ার ভার তুলে দিতে চেয়েছেন । নবীনদের উজ্জীবিত করতে বলেছেন—

"প্রলয় বয়েও আসছে হেসে

মধুর হেসে ।

ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর ।"

কবি নবীনদের চিরসুন্দর বলেছেন । এদের হাত ধরেই নবসৃষ্টি অর্থাৎ নতুন ভারতবর্ষের সূচনা হবে । তাই কবি দেশের মানুষকে এদেরকে জয়ধ্বনি দিতে বলেছেন ।

****

Related Items

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - আয় আরো বেঁধে বেঁধে থাকি

১. "আমাদের ইতিহাস নেই" — কে, কেন এ কথা বলেছেন ? [মাধ্যমিক-২০১৮]

প্রশ্নোত্তর - কারক ও অকারক সম্পর্ক

১.১ তির্যক বিভক্তি হল — (ক) শূন্য বিভক্তির অপর নাম (খ) একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি (গ) একসঙ্গে সব রকমের বিভক্তি (ঘ) একসঙ্গে বিভক্তি ও অনুসর্গ

রচনাধর্মী প্রশ্নোত্তর - আয় আরো বেঁধে বেঁধে থাকি

১. 'আমরা ভিখারি বারোমাস' — এই উপলব্ধির মর্মার্থ লেখ ।

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - প্রলয়োল্লাস

১. "ওরে ওই স্তব্ধ চরাচর !" — 'চরাচর' স্তব্ধ কেন ? [মাধ্যমিক-২০১৮]

উঃ- প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ ।

২. "প্রলয় বয়েও আসছে হেসে"— 'প্রলয়' বহন করেও হাসির কারণ কী ? [মাধ্যমিক-২০১৯]

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অভিষেক

১. "কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে" — বক্তার এমন মন্তব্যের কারণ কী ? [মাধ্যমিক-২০১৮]

উঃ- বক্তার বিশ্বাস জন্মেছে বিধাতা তাঁর প্রতি বিরূপ । প্রসঙ্গত তিনি রামচন্দ্রের পুনর্জীবন লাভের কথা বলেছেন ।