বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলবায়ু

Submitted by avimanyu pramanik on Thu, 12/23/2021 - 19:07

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলবায়ু

১. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, তা হল— [মাধ্যমিক-২০১৭]

(ক) কালবৈশাখী (খ) আঁধি (গ) পশ্চিমি ঝঞ্ঝা (ঘ) লু

২. শরৎকালে বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঝড়কে বলে—

(ক) বরদৈছিলা (খ) আশ্বিনের ঝড় (গ) কালবৈশাখী (ঘ) আম্রবৃষ্টি

৩. ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়ে—

(ক) শীত ঋতুতে (খ) গ্রীষ্ম ঋতুতে (গ) শরৎ ঋতুতে (ঘ) বর্ষা ঋতুতে

৪. শীতকালে ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দেখা যায়—

(ক) কর্ণাটকে (খ) অন্ধ্রপ্রদেশে (গ) রাজস্থানে (ঘ) জম্মু ও কাশ্মীরে

৫. কালবৈশাখীর মত গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে যে ঝড়-বৃষ্টি হয় তাকে বলে—

(ক) নরওয়েস্টার (খ) বরদৈছিলা (গ) আম্রবৃষ্টি (ঘ) সাইক্লোন

৬. ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল—

(ক) ঋতু পরিবর্তন (খ) অত্যধিক উষ্ণতা (গ) অত্যধিক বৃষ্টিপাত (ঘ) অত্যধিক শীতলতা

৭. সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে যে শহরে তা হল—

(ক) দিল্লি (খ) মুম্বাই (গ) নাগপুর (ঘ) চন্ডিগড়

৮. পশ্চিমি ঝঞ্ঝা উদ্ভূত হয়—

(ক) লোহিত সাগরে (খ) ভূমধ্যসাগরে (গ) পারস্য উপসাগরে (ঘ) আরব সাগরে

৯. গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতের প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হল—

(ক) আঁধি (খ) কালবৈশাখী (গ) লু (ঘ) বরদৈছিলা

১০. ভারতের শুষ্কতম অঞ্চল—

(ক) বিকানীর (খ) যোধপুর (গ) জয়পুর (ঘ) জয়সলমির

১১. আশ্বিনের ঝড় দেখা যায়—

(ক) মৌসুমি বায়ুর আগমনকালে (খ) শীতকালে (গ) মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালে (ঘ) গ্রীষ্মকালে

১২. উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টি হয় কোন বায়ুর প্রভাবে ?

(ক) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (খ) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু (গ) ভূমধ্যসাগরীয় পশ্চিমা বায়ু (ঘ) জেট বায়ুপ্রবাহ

১৩. আম্রবৃষ্টি সংঘটিত হয়—

(ক) শীতকালে (খ) বর্ষাকালে (গ) শরৎকালে (ঘ) গ্রীষ্মকালে

১৪. মৌসুমী বায়ুর বিস্ফোরণ হয়—

(ক) বর্ষাকালে (খ) গ্রীষ্মের শুরুতে (গ) শীতকালে (ঘ) শরতের শেষে

১৫. 'মৌসিনরাম' অঞ্চলটি কোন পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত ?

(ক) গারো পাহাড় (খ) খাসি পাহাড় (গ) জয়ন্তিয়া পাহাড় (ঘ) নকরেক পাহাড়

১৬. সিডার, হুদহুদ, নার্গিস প্রভৃতি হল—

(ক) পশ্চিমি ঝঞ্ঝার উদাহরণ (খ) এল নিনোর উদাহরণ (গ) জেটবায়ুর উদাহরণ (ঘ) ক্রান্তীয় ঘূর্ণবাতের উদাহরণ

১৭. মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয়—

(ক) ১০° উত্তর ও ৩০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

(খ) ৩০° উত্তর ও ৪৫° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

(গ) ৪০° উত্তর ও ৬০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

(ঘ) ৫০° উত্তর ও ৭০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

১৮. বর্ষাকালে অর্থাৎ জুলাই-আগস্ট মাসে 'মৌসুমী অক্ষ' অবস্থান করে—

(ক) হিমালয়ের পাদদেশে (খ) কেরালা উপকূলে (গ) মেঘালয় মালভূমিতে (ঘ) ছোটোনাগপুর মালভূমিতে

১৯. ভারতের চরমভাবাপন্ন একটি শহর হল—

(ক) কটক (খ) কলকাতা (গ) মুম্বাই (ঘ) অমৃতসর

*****

Comments

Related Items

কাবেরী নদী (The Kaveri)

কাবেরী নদী (The Kaveri) : কর্ণাটক রাজ্যের তালাকাভেরি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে কাবেরী নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । কাবেরী নদীর দৈর্ঘ্য ৭৬৫ কিমি.

কৃষ্ণা নদী (The Krishna)

কৃষ্ণা নদী (The Krishna) : পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের শৃঙ্গের কিছুটা উত্তরে প্রায় ১৪০০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হওয়ার পর কৃষ্ণা নদী দক্ষিণ-পূর্বে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে

গোদাবরী নদী (The Godavari)

গোদাবরী নদী (The Godavari) : গোদাবরী নদী 'দক্ষিণ ভারতের গঙ্গা' নামে পরিচিত । মহারাষ্ট্রের ব্রম্ভগিরি পাহাড়ের ত্র্যম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ

মহানদী (The Mahanadi)

মহানদী (The Mahanadi) : ছত্তিসগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশের সিয়াওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ ও ওড়িশা রাজ্য অতিক্রম করার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । মহানদী

তাপী নদী (The Tapti)

তাপী বা তাপ্তি নদী (The Tapti) : মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমির প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে তাপী নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত