বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলসম্পদ

Submitted by avimanyu pramanik on Thu, 12/23/2021 - 18:47

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলসম্পদ

১. ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে ?

(ক) কূপ ও নলকূপ (খ) জলাশয় (গ) খাল (ঘ) ফোয়ারা

২. ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল—

(ক) নর্মদা নদী (খ) তাপ্তি নদী (গ) লুনি নদী (ঘ) কৃষ্ণা নদী

৩. বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় কোন নদীর অববাহিকায় ?

(ক) নর্মদা নদীর অববাহিকায় (খ) তাপ্তী নদীর অববাহিকায় (গ) কৃষ্ণা নদীর অববাহিকায় (ঘ) গঙ্গা নদীর অববাহিকায়

৪. ভারতে একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হল— [মাধ্যমিক - ২০১৮]

(ক) প্যাংগং হ্রদ (খ) ভীমতাল (গ) ডাল হ্রদ (ঘ) লোকটাক হ্রদ

৫. হিরাকুঁদ নদী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত ?

(ক) গোদাবরী (খ) কৃষ্ণা (গ) কাবেরী (ঘ) মহানদী

৬. ভারতের বৃহত্তম বহুমুখী পরিকল্পনাটি হল—

(ক) সর্দার সরোবর প্রকল্প (খ) হিরাকুঁদ প্রকল্প (গ) ভাকরা-নাঙ্গাল প্রকল্প (ঘ) দামোদর প্রকল্প

৭. গোদাবরী নদী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হল—

(ক) চিলকা হ্রদ (খ) কোলেরু হ্রদ (গ) পুলিকট হ্রদ (ঘ) ভেম্বানাদ হ্র্দ

৮. কচ্ছের রনে পতিত নদীটি হল—

(ক) সবরমতী নদী (খ) সিন্ধু নদ (গ) লুনি নদী (ঘ) তিস্তা নদী

৯. ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা—

(ক) মহানদী পরিকল্পনা (খ) দামোদর পরিকল্পনা (গ) তুঙ্গভদ্রা পরিকল্পনা (ঘ) ময়ূরাক্ষী নদী পরিকল্পনা

১০. বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে—

(ক) গোদাবরী নদী (খ) ওয়ার্দা নদী (গ) নর্মদা নদী (ঘ) গঙ্গা নদী

১১. ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম—

(ক) চিলকা (খ) কোলেরু (গ) পুলিকট (ঘ) ভেম্বানাদ

১২. তিলাইয়া বাঁধ কোন প্রকল্পের অন্তর্গত ?

(ক) কোশী পরিকল্পনা (খ) গণ্ডক পরিকল্পনা (গ) দামোদর পরিকল্পনা (ঘ) তুঙ্গভদ্রা পরিকল্পনা

১৩. ভারতের যে নদীর মোহনায় বদ্বীপ নেই সেটি হল—

(ক) গোদাবরী নদী (খ) গঙ্গা নদী (গ) নর্মদা নদী (ঘ) কৃষ্ণা নদী

১৪. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত ?

(ক) নর্মদা নদী (খ) কৃষ্ণা নদী (গ) গোদাবরী নদী (ঘ) কাবেরী নদী

১৫. ভারতের দীর্ঘতম নদী হল—

(ক) সিন্ধু নদ (খ) গঙ্গা নদী (গ) ব্রহ্মপুত্র নদ (ঘ) গোদাবরী নদী

১৬. মিষ্টি জলের হ্রদ কোনটি ?

(ক) চিলকা হ্রদ (খ) প্যাংগং হ্রদ (গ) সম্বর হ্রদ (ঘ) নৈনিতাল হ্রদ

১৭. ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল —

(ক) নর্মদা নদী (খ) গঙ্গা নদী (গ) কৃষ্ণা নদী (ঘ) কাবেরী নদী

১৮. ইরাবতী নদী কোন নদীর উপনদী ?

(ক) গঙ্গা নদী (খ) ব্রহ্মপুত্র নদ (গ) সিন্ধু নদ (ঘ) দামদর নদ

১৯. পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী হল—

(ক) নর্মদা নদী (খ) তাপ্তি নদী (গ) মাহি নদী (ঘ) সবরমতী নদী

২০. পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

(ক) উত্তর প্রদেশ (খ) রাজস্থান (গ) মধ্যপ্রদেশ (ঘ) মহারাষ্ট্র

২১. ভারতের দক্ষিণের নদীগোষ্ঠীর অন্তর্গত পশ্চিমবাহিনী একটি নদীর নাম হল—

(ক) গোদাবরী নদী (খ) মহানদী (গ) নেত্রাবতী নদী (ঘ) তুঙ্গভদ্রা নদী

২২. নাগার্জুন সাগর পরিকল্পনাটি কোন নদীর ওপর অবস্থিত ?

(ক) মহানদী (খ) গোদাবরী (গ) কাবেরী (ঘ) কৃষ্ণা নদী

২৩. জলসেচ সেবিত জমির পরিমাণ সবচেয়ে বেশি কোন রাজ্যে ?

(ক) পাঞ্জাব (খ) উত্তর প্রদেশ (গ) রাজস্থান (ঘ) বিহার

২৪. ইন্দ্রাবতী নদী হল—

(ক) ব্রহ্মপুত্র নদের উপনদী (খ) মহানদীর উপনদী (গ) কাবেরী নদীর উপনদী (ঘ) গোদাবরী নদীর উপনদী

২৫. গোদাবরী নদীর উৎস হল—

(ক) ত্র্যম্বক পাহাড় (খ) সিহাওয়া পাহাড় (গ) পূর্বঘাট পর্বতমালা (ঘ) মহাবালেশ্বর শৃঙ্গ

২৬. মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে কোন নদীর ওপর ?

(ক) দামোদর নদ (খ) বরাকর নদী (গ) কংসাবতী নদী (ঘ) কোনার নদী

২৭. ইন্দিরা গান্ধি ক্যানেলের মাধ্যমে জলসেচ হয়—

(ক) বিহারে (খ) উত্তরপ্রদেশ (গ) রাজস্থানে (ঘ) মধ্যপ্রদেশে

২৮. হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর এটি হল—

(ক) নিম্নগতি (খ) মধ্যগতি (গ) উচ্চগতি (ঘ) কোনোটিই প্রযোজ্য নয়

২৯. সিন্ধু নদের একটি উপনদী হল—

(ক) রামগঙ্গা (খ) কোশী (গ) দ্রাস (ঘ) সিয়ং

৩০. যে নদীর উচ্চ অববাহিকায় গ্রস্ত উপত্যকা দেখা যায়—

(ক) চম্বল (খ) শোন (গ) দামোদর (ঘ) সুবর্ণরেখা

৩১. ভারতে খাল দ্বারা জলসেচ সবচেয়ে বেশি হয়—

(ক) উত্তর ভারতে (খ) মধ্য ভারতে (গ) দক্ষিণ ভারতে (ঘ) পূর্ব ভারতে

৩২. পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে সৃষ্ট নদীটি হল—

(ক) কাবেরী নদী (খ) কৃষ্ণা নদী (গ) মহানদী (ঘ) গোদাবরী নদী

৩৩. আন্নাসাগর হ্রদটি কোথায় অবস্থিত ?

(ক) তেলেঙ্গানা (খ) অন্ধপ্রদেশ (গ) কেরালা (ঘ) রাজস্থান

*****

Comments

Related Items

কাবেরী নদী (The Kaveri)

কাবেরী নদী (The Kaveri) : কর্ণাটক রাজ্যের তালাকাভেরি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে কাবেরী নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । কাবেরী নদীর দৈর্ঘ্য ৭৬৫ কিমি.

কৃষ্ণা নদী (The Krishna)

কৃষ্ণা নদী (The Krishna) : পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের শৃঙ্গের কিছুটা উত্তরে প্রায় ১৪০০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হওয়ার পর কৃষ্ণা নদী দক্ষিণ-পূর্বে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে

গোদাবরী নদী (The Godavari)

গোদাবরী নদী (The Godavari) : গোদাবরী নদী 'দক্ষিণ ভারতের গঙ্গা' নামে পরিচিত । মহারাষ্ট্রের ব্রম্ভগিরি পাহাড়ের ত্র্যম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ

মহানদী (The Mahanadi)

মহানদী (The Mahanadi) : ছত্তিসগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশের সিয়াওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ ও ওড়িশা রাজ্য অতিক্রম করার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । মহানদী

তাপী নদী (The Tapti)

তাপী বা তাপ্তি নদী (The Tapti) : মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমির প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে তাপী নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত