General Knowledge 2014 : জানা অজানা কিছু জেনারেল নলেজ

২০১৪ সালের আমার জানা ও অজানা কিছু জেনারেল নলেজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম পড়ে ভালো লাগলে কমেন্ট করবেন প্লিজ …

১। উত্তরাখন্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিশ রওয়াত ।

২. বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা ICC এর একদিনের ব্যাটিং রাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের বিরাট কোহলি ।

৩. এবছর রঞ্জি ট্রফি ক্রিকেট চ্যাম্পিয়ন হল কর্ণাটক । ফাইনালে তারা ৭ উইকেটে হারাল মহারাষ্ট্রকে ।

৪। অস্কার পুরস্কার জয়ী অভিনেতা ফিলিপ সেমুর হফম্যান (৪৬ বছর) প্রয়াত ।

৫। অন্তত ৪,৬০০ বছরের পুরোনো এক ‘রহস্যময়’ স্টেপ পিরামিডের সন্ধান মিলল মিশরে । দেশের সবচেয়ে পুরানো কফুর পিরামিডের থেকেও প্রাচিন ।

৬. বিশ্বের বৃহত্তম সফটওয়্যার সংস্থা ‘মাইক্রোসফট’ চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিলেন ৪৬ বছরের ভারতীয় বংশোদ্ভুত সত্য নাদেল্লা ।

৭। জুরিখ দাবা চ্যালেঞ্জ ট্রফিতে টানা ৩ রাউন্ড হারলেন বিস্বনাথন আনন্দ ।

৮। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভেসে এল এক অতিকায় জেলিফিস । জেলিফিসটি একেবারে নতুন এক প্রজাতির সামুদ্রিক জীব ।

৯. অতীত দিনের প্রখ্যাত নজরুলগীতি শিল্পী যুথিকা রায় (৯৪ বছর) প্রয়াত ।

১০. ইংল্যান্ডের ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে দল থেকে ছাটাঁই করে দিল সে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা ECB ।

১১. ইংল্যান্ডের নরফোকের কাছে হ্যাপিসবার্গ নদীর মোহনায় আদিম মানুষের পায়ের ছাপের সন্ধান পওয়া গেল । এই পায়ের ছাপ ৮ লাখ বছরের বেশী পুরানো ।

সময় থাকলে একবার আমার ওয়েবসাইটয়ে ঘুরে আসতে পারেন ।