জটিল রাশি (Complex Number)
ভূমিকা (Introduction)
আমরা এর আগে বাস্তব সংখ্যা (Real Number) সম্পর্কে জ্ঞান লাভ করেছি । প্রকৃতপক্ষে সকল মূলদ ও অমূলদ সংখ্যার সমষ্টিকে বাস্তব সংখ্যা বলে । বাস্তব সংখ্যার অন্যতম বৈশিষ্ট হল যে তাদের বর্গ করলে বর্গফল সর্বদা ধনাত্মক হবে । যেমন 3, [tex]\frac{4}{5}[/tex] , -2 , [tex]\sqrt 2 [/tex] ইত্যাদি এই সমস্ত সংখ্যার বর্গ করলে হয় যথাক্রমে 9, [tex]\frac{{16}}{{25}}[/tex], 4, 2 . এরা সবই ধনাত্মক সংখ্যা । অতএব কোনো রাশির বর্গের মান যখন ঋণাত্মক হয়, তখন তাকে বাস্তব সংখ্যা বলা যায় না । যেমন [tex]\sqrt { - 2} ,\sqrt { - 5} [/tex] ইত্যাদি , এই সমস্ত সংখ্যা গুলির বর্গ করলে বর্গফল হয় ঋণাত্মক । এই সমস্ত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা যায় না । এইরূপ ভিন্ন সংখ্যাকে জটিল রাশি (Complex Number) বা অবাস্তব বা কাল্পনিক সংখ্যা (Imaginary Number) বলা হয় ।
জটিল রাশি (Complex Number)
দুটি বাস্তব রাশি x এবং y এর ক্রমযুগল ( x , y ) যদি x + i y ( যেখানে [tex]i = \sqrt { - 1} [/tex] )আকারে প্রকাশ করা হয় , তবে (x , y) ক্রমযুগলকে জটিল রাশি বা কাল্পনিক সংখ্যা (Complex Number or Imaginary Number) বলে ।
সংজ্ঞানুযায়ী যদি ( x , y ) কে z দ্বারা প্রকাশ করা হয়, তবে z = ( x , y ) = x + i y হবে । যদি y = 0 হয় তাহলে z = ( x , 0 ) = x + i.0 = x এক্ষেত্রে জটিল রাশি একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হয় । অতএব দেখা যাচ্ছে যে বাস্তব সংখ্যাশ্রেণী হল জটিল রাশির একটি অংশ । আবার যখন x = 0 , তখন z = ( 0 , y ) = i.y হয় । এটি বিশুদ্ধ জটিল সংখ্যা । আবার যখন x = 0 এবং y = 1 হয় ,তখন z = ( 0 , 1 ) = i হয়। এই জন্য z = ( x , y ) জটিল রাশির x কে বাস্তব অংশ ও y কে অবাস্তব অংশ বলে ।
অনুবন্দী বা প্রতিযোগী জটিল রাশি (Conjugate Complex Number)
x , y বাস্তব সংখ্যা [tex]i = \sqrt { - 1} [/tex] এবং হলে ( x + i.y ) ও (x - i.y )দুটি জটিল রাশিকে একে অপরের প্রতিযোগী বা অনুবন্দী জটিল রাশি (Conjugate Complex Number) বলে । z একটি প্রদত্ত জটিল রাশি হলে [tex]\bar z[/tex] হল তার অনুবন্দী বা প্রতিযোগী জটিল রাশি । যেমন [tex]2 + 3i[/tex] এর অনুবন্দি জটিল রাশি হল [tex]2 - 3i[/tex] । সুতরাং [tex]z = 2 + 3i[/tex] হলে [tex]\bar z = 2 - 3i[/tex] হবে ।
দ্রষ্টব্য :
(১) z ও [tex]\bar z[/tex] দুটি পরস্পর অনুবন্দি জটিল রাশি হলে দেখাও যে [tex]\overline{\overline z} [/tex]হবে ।
প্রমাণ :- মনে করি [tex]z = x + iy[/tex] অতএব [tex]\bar z = x - iy[/tex] .
এখন [tex]\bar z = x - iy[/tex] এর অনুবন্দি জটিল রাশি হবে x + iy .
সুতরাং [tex]\bar z[/tex] এর অনুবন্দি জটিল রাশি হল [tex]\overline{\overline z} = x + iy[/tex] .
(২) যেকোন জটিল রাশি x + iy এর অনবন্দি জটিল রাশির আকার হবে x - iy . অর্থাৎ i = -i হবে ।
(৩) [tex]z = x + iy[/tex] হলে ওর অনুবন্দি জটিল রাশি হবে [tex]\bar z = x - iy[/tex] .
[tex]z + \bar z = x + iy + x - iy = 2x[/tex] একটি বাস্তব সংখ্যা ।
[tex]z - \bar z = x + iy - x + iy = 2iy[/tex] একটি কাল্পনিক সংখ্যা ।
[tex]z \cdot \bar z = (x + iy) \cdot (x - iy) = {x^2} - {\left( {\sqrt { - 1} } \right)^2}{y^2} = {x^2} + {y^2}[/tex] একটি বাস্তব সংখ্যা ।
যেহেতু [tex]\left( {i = \sqrt { - 1} } \right)[/tex] .
(৪) মনে করি [tex]{z_1} = {x_1} + i{y_1},{z_2} = {x_2} + i{y_2}[/tex] .
অতএব উহাদের অনুবন্দি জটিল রাশি হল যথাক্রমে [tex]\bar {z_1} = {x_1} - i{y_1},\bar {z_2} = {x_2} - i{y_2}[/tex] .
এখন [tex]{z_1} + {z_2} = {x_1} + i{y_1} + {x_2} + i{y_2} = \left( {{x_1} + {x_2}} \right) + i\left( {{y_1} + {y_2}} \right)[/tex].
[tex]\overline {{z_1} + {z_2}} = \left( {{x_1} + {x_2}} \right) - i\left( {{y_1} + {y_2}} \right) = {x_1} - i{y_1} + {x_2} - i{y_2} = \overline {{z_1}} + \overline {{z_2}} [/tex]
অনুরূপে আমরা প্রমাণ করতে পারি
[tex]\overline {{z_1} - {z_2}} = \overline {{z_1}} - \overline {{z_2}} ;\overline {{z_1}{z_2}} = \overline {{z_1}} \cdot \overline {{z_2}} ;\overline {\left( {\frac{{{z_1}}}{{{z_2}}}} \right)} = \frac{{\overline {{z_1}} }}{{\overline {{z_2}} }}[/tex]
জটিল রাশির মডিউলাস ও অ্যামপ্লিচিউড বা আরগুমেন্ট (Modulus and Amplitude or Argument of a Complex Number)
1. জটিল রাশির মডিউলাস :
মনে করি [tex]z = x + iy[/tex] , যেখানে x , y হল বাস্তব এবং [tex]i = \sqrt { - 1} [/tex] তাহলে , [tex]\left( {{x^2} + {y^2}} \right)[/tex] এর ধনাত্মক বর্গমূলকে z জটিল রাশির মডিউলাস হয় এবং একে mod(z) বা mod z বা ।z। প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং [tex]z = x + iy[/tex] হলে
[tex]\left| z \right| = \bmod z = + \sqrt {{x^2} + {y^2}} [/tex]
যদি z = 0 হয় অর্থাৎ x = y = 0 হয় তবে ।z। = 0 হবে। যেকোনো জটিল রাশি z এর ক্ষেত্রে [tex]\left| z \right| = \left| {\overline z } \right| = \left| { - z} \right|[/tex] .
2. অ্যামপ্লিচিউড বা আরগুমেন্ট :
মনে করি [tex]z = x + iy[/tex] , যেখানে x , y হল বাস্তব এবং [tex]i = \sqrt { - 1} [/tex] , [tex]{x^2} + {y^2} \ne 0[/tex] তাহলে [tex]\theta [/tex] এর যেকোনো মান দ্বারা আমরা x এবং y কে প্রকাশ করতে পারি। যেখানে
[tex]x = \left| z \right|\cos \theta ......\left( i \right)[/tex]
[tex]y = \left| z \right|sin\theta ......\left( {ii} \right)[/tex]
এই দুটি সমীকরণকে z জটিল রাশির অ্যামপ্লিচিউড বা আরগুমেন্ট বলে ।
স্পষ্টতই , [tex]\theta [/tex] এর অসংখ্য মানের জন্য সমীকরণ (i) এবং (ii) সিদ্ধ হয় , এই কারণে প্রদত্ত জটিল রাশি [tex]z = x + iy[/tex] এর অসংখ্য মান পাওয়া। এই সকল মানের মধ্যে [tex]\theta [/tex] এর যে মান [tex] - \pi < \theta \le \pi [/tex] এর মধ্যে থাকে তাকে z জটিল রাশির আরগুমেন্টের মুখ্যমান (Principal value) বলে । এই মানকে [tex]\arg z[/tex] প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ।
জটিল রাশির বীজগণিত (Algebra of Complex Numbers)
(১) দুটি জটিল রাশির যোগফল একটি জটিল রাশি হয়
মনে করি [tex]{z_1} = {x_1} + i{y_1}[/tex] এবং [tex]{z_2} = {x_2} + i{y_2}[/tex] হল দুটি জটিল রাশি। যেখানে [tex]{x_1},{x_2},{y_1},{y_2}[/tex] হল বাস্তব ।
এই দুটি জটিল রাশির যোগফল হল
[tex]\begin{array}{l}
{z_1} + {z_2}\\
= \left( {{x_1} + i{y_1}} \right) + \left( {{x_2} + i{y_2}} \right)\\
= {x_1} + {x_2} + i{y_1} + i{y_2}\\
= \left( {{x_1} + {x_2}} \right) + i\left( {{y_1} + {y_2}} \right)\\
= X + iY
\end{array}[/tex]
যেখানে [tex]X = {x_1} + {x_2},Y = {y_1} + {y_2}[/tex]
সুতরাং দুটি জটিল রাশির যোগফল হল একটি জটিল রাশি ।
(২) [tex]z = x + iy[/tex] ( x , y বাস্তব ) একটি জটিল রাশি হলে [tex]\left( { - x} \right) + i\left( { - y} \right)[/tex] রাশিকে z জটিল রাশির ঋণাত্মক বলা হবে এবং উহাকে -z প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ।
(৩) দুটি জটিল রাশির বিয়োগফল একটি জটিল রাশি হয়
মনে করি [tex]{z_1} = {x_1} + i{y_1}[/tex] এবং [tex]{z_2} = {x_2} + i{y_2}[/tex] হল দুটি জটিল রাশি। যেখানে [tex]{x_1},{x_2},{y_1},{y_2}[/tex] হল বাস্তব ।
এই দুটি জটিল রাশির বিয়োগফল হল
[tex]\begin{array}{l}
{z_1} - {z_2}\\
= \left( {{x_1} + i{y_1}} \right) - \left( {{x_2} + i{y_2}} \right)\\
= {x_1} - {x_2} + i{y_1} - i{y_2}\\
= \left( {{x_1} - {x_2}} \right) + i\left( {{y_1} - {y_2}} \right)\\
= X + iY
\end{array}[/tex]
যেখানে [tex]X = {x_1} - {x_2},Y = {y_1} - {y_2}[/tex]
সুতরাং দুটি জটিল রাশির বিয়োগফল হল একটি জটিল রাশি ।
দুই এর অধিক সংখ্যক জটিল রাশি যোগফল বা বিয়োগফল একটি জটিল রাশি হবে ।
(৪) জটিল রাশির গুণফল একটি জটিল রাশি হবে
মনে করি [tex]{z_1} = {x_1} + i{y_1}[/tex] এবং [tex]{z_2} = {x_2} + i{y_2}[/tex] হল দুটি জটিল রাশি। যেখানে [tex]{x_1},{x_2},{y_1},{y_2}[/tex] হল বাস্তব ।
এই দুটি জটিল রাশির গুণফল হল
[tex]\begin{array}{l}
{z_1} \cdot {z_2}\\
= \left( {{x_1} + i{y_1}} \right) \cdot \left( {{x_2} + i{y_2}} \right)\\
= {x_1}{x_2} + i{x_1}{y_2} + i{y_1}{x_2} + {i^2}{y_1}{y_2}\\
= {x_1}{x_2} + {\left( {\sqrt { - 1} } \right)^2}{y_1}{y_2} + i\left( {{x_1}{y_2} + {y_1}{x_2}} \right)\\
= {x_1}{x_2} - {y_1}{y_2} + i\left( {{x_1}{y_2} + {y_1}{x_2}} \right)\\
= X + iY
\end{array}[/tex]
যেখানে [tex]X = {x_1}{x_2} - {y_1}{y_2},Y = {x_1}{y_2} + {y_1}{x_2}[/tex]
সুতরাং দুটি জটিল রাশির গুণফল হল একটি জটিল রাশি ।
(৫) জটিল রাশির ভাগফল একটি জটিল রাশি হবে
মনে করি [tex]{z_1} = {x_1} + i{y_1}[/tex] এবং [tex]{z_2} = {x_2} + i{y_2}[/tex] হল দুটি জটিল রাশি। যেখানে [tex]{x_1},{x_2},{y_1},{y_2}[/tex] হল বাস্তব ।
দুটি জটিল রাশির ভাগফল
[tex]\begin{array}{l}
\frac{{{z_1}}}{{{z_2}}}\\
= \frac{{{x_1} + i{y_1}}}{{{x_2} + i{y_2}}}\\
= \frac{{\left( {{x_1} + i{y_1}} \right)\left( {{x_2} - i{y_2}} \right)}}{{\left( {{x_2} + i{y_2}} \right)\left( {{x_2} - i{y_2}} \right)}}\\
= \frac{{{x_1}{x_2} - i{x_1}{y_2} + i{y_1}{x_2} - {i^2}{y_1}{y_2}}}{{{{\left( {{x_2}} \right)}^2} - {{\left( {i{y_2}} \right)}^2}}}\\
= \frac{{{x_1}{x_2} - {{\left( {\sqrt { - 1} } \right)}^2}{y_1}{y_2} + i\left( {{y_1}{x_2} - {x_1}{y_2}} \right)}}{{{{\left( {{x_2}} \right)}^2} - {{\left( {\sqrt { - 1} } \right)}^2}{{\left( {{y_2}} \right)}^2}}}\\
= \frac{{{x_1}{x_2} + {y_1}{y_2} + i\left( {{y_1}{x_2} - {x_1}{y_2}} \right)}}{{{{\left( {{x_2}} \right)}^2} + {{\left( {{y_2}} \right)}^2}}}\\
= \frac{{{x_1}{x_2} + {y_1}{y_2}}}{{{{\left( {{x_2}} \right)}^2} + {{\left( {{y_2}} \right)}^2}}} + i\frac{{{y_1}{x_2} - {x_1}{y_2}}}{{{{\left( {{x_2}} \right)}^2} + {{\left( {{y_2}} \right)}^2}}}\\
= X + iY
\end{array}[/tex]
যেখানে [tex]X = \frac{{{x_1}{x_2} + {y_1}{y_2}}}{{{{\left( {{x_2}} \right)}^2} + {{\left( {{y_2}} \right)}^2}}},Y = \frac{{{y_1}{x_2} - {x_1}{y_2}}}{{{{\left( {{x_2}} \right)}^2} + {{\left( {{y_2}} \right)}^2}}}[/tex]
সুতরাং দুটি জটিল রাশির ভাগফল হল একটি জটিল রাশি ।
(৬) একটি জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত একটি জটিল রাশি হয়
মনে করি [tex]z = x + iy[/tex] , যেখানে x , y হল বাস্তব এবং n হল একটি অখন্ড সংখ্যা ।
এখন n = ধনাত্মক অখন্ড সংখ্যা হলে , [tex]{z^n} = z \cdot z \cdot z \cdot ......n[/tex] সংখ্যক উৎপাদক পর্যন্ত ।
= (x + iy) . (x + iy) . (x + iy) ...............n সংখ্যক উৎপাদক পর্যন্ত
= X + iY
[ দুই বা ততোধিক রাশির গুণফলকে X + iY আকারে প্রকাশ করা যায় , যেখানে X এবং Y বাস্তব ]
আবার , n = ঋণাত্মক অখন্ড সংখ্যা = -m [ যেখানে m = ধনাত্মক অখন্ড সংখ্যা ] হলে
[tex]{z^n} = {z^{ - m}} = \frac{1}{{{z^m}}} = \frac{1}{{A + iB}}[/tex] , যেখানে A ও B বাস্তব ।
[tex] = \frac{{A - iB}}{{{A^2} + {B^2}}} = X + iY[/tex]
যেখানে [tex]X = \frac{A}{{{A^2} + {B^2}}}[/tex] এবং [tex]Y = \frac{B}{{{A^2} + {B^2}}}[/tex] এবং এরা বাস্তব ।
সুতরাং একটি জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত একটি জটিল রাশি ।
(৭) একটি জটিল রাশির যেকোনো মূল একটি জটিল রাশি হয়
মনে করি [tex]z = x + iy[/tex] , যেখানে [tex]\left( {x \ne 0,y \ne 0} \right)[/tex] হল বাস্তব এবং z এর n তম মূল a হলে যেখানে n একটি অখন্ড সংখ্যা ।
অর্থাৎ [tex]\sqrt[n]{z} = a \Rightarrow z = {a^n} \Rightarrow x + iy = {a^n}[/tex] .........(i)
এখানে [tex]x \ne 0,y \ne 0[/tex] বলে (i) সম্পর্ক সিদ্ধ হতে হলে a এর মান X + iY আকারে প্রকাশ করতে হবে। যেখানে X , Y বাস্তব এবং [tex]X \ne 0,Y \ne 0[/tex]
(i) নং সমীকরণ থেকে দেখা যাচ্ছে a এর মান বিশুদ্ধ বাস্তব হলে ডানপক্ষ বিশুদ্ধ বাস্তব হবে এবং a এর মান বিশুদ্ধ কাল্পনিক রাশি হলে ডানপক্ষ বিশুদ্ধ বাস্তব বা বিশুদ্ধ কাল্পনিক রাশি হয়। কিন্তু বামপক্ষ x + iy আকারের জটিল রাশি বলে a এর মান বিশুদ্ধ কাল্পনিক বা বিশুদ্ধ বাস্তব না হয়ে X + iY আকারের জটিল রাশি হবে। যেখানে X , Y বাস্তব এবং [tex]X \ne 0,Y \ne 0[/tex] .
সুতরাং একটি জটিল রাশির যেকোনো মূল একটি জটিল রাশি হবে ।
জটিল রাশির কয়েকটি ধর্ম (A Few Properties of Complex Numbers)
(1) x , y বাস্তব এবং x + iy = 0 হলে x = 0 এবং y = 0 হবে ।
প্রমাণ :- x + iy = 0 = 0 + i0
জটিল রাশির সমতা থেকে পাই x = 0 , y = 0 .
(2) x , y , p , q বাস্তব এবং x + iy = p + iq হলে x = p এবং y = q হবে ।
প্রমাণ :-
[tex]\begin{array}{l}
x + iy = p + iq\\
\Rightarrow \left( {x - p} \right) = i\left( {q - y} \right)
\end{array}[/tex]
উভয়দিকে বর্গ করে পাই
[tex]\begin{array}{l}
\Rightarrow {\left( {x - p} \right)^2} = {\left\{ {i\left( {q - y} \right)} \right\}^2}\\
\Rightarrow {\left( {x - p} \right)^2} = {i^2}{\left( {q - y} \right)^2}\\
\Rightarrow {\left( {x - p} \right)^2} = - {\left( {q - y} \right)^2}\\
\Rightarrow {\left( {x - p} \right)^2} + {\left( {q - y} \right)^2} = 0...........\left( i \right)
\end{array}[/tex]
x , y , p , q বাস্তব তাই [tex]{\left( {x - p} \right)^2}[/tex] এবং [tex]{\left( {q - y} \right)^2}[/tex] এর মান কখনও ঋণাত্মক হতে পারেনা। অতএব (i) নং সমীকরণ সিদ্ধ হবে যখন
[tex]\begin{array}{l}
{\left( {x - p} \right)^2} + {\left( {q - y} \right)^2} = 0\\
\Rightarrow {\left( {x - p} \right)^2} = 0,{\left( {q - y} \right)^2} = 0
\end{array}[/tex]
[tex]\begin{array}{l}
{\left( {x - p} \right)^2} = 0\\
\Rightarrow x - p = 0\\
\Rightarrow x = p
\end{array}[/tex]
[tex]\begin{array}{l}
{\left( {q - y} \right)^2} = 0\\
\Rightarrow q - y = 0\\
\Rightarrow q = y
\end{array}[/tex]
(3) বাস্তব সংখ্যার ন্যায় জটিল রাশি যোগ ও গুণ সাপেক্ষে বিনিময় (Commutative), সংযোগ (Associative) এবং বিচ্ছেদ (Distributive) নিয়ম মেনে চলে ।
যদি [tex]{z_1},{z_2},{z_3}[/tex] তিনটি জটিল রাশি হয় তাহলে
1. [tex]{z_1} + {z_2} = {z_2} + {z_1};{z_1}{z_2} = {z_2}{z_1}[/tex] [ বিনিময় নিয়ম ]
2. [tex]\left( {{z_1} + {z_2}} \right) + {z_3} = {z_1} + \left( {{z_2} + {z_3}} \right);\left( {{z_1} \cdot {z_2}} \right) \cdot {z_3} = {z_1} \cdot \left( {{z_2} \cdot {z_3}} \right)[/tex] [ সংযোগ নিয়ম ]
3. [tex]{z_1}\left( {{z_2} + {z_3}} \right) = {z_1}{z_2} + {z_1}{z_3}[/tex] [ বিচ্ছেদ নিয়ম ]
(4) দুটি পরস্পর অনুবন্দি জটিল রাশির যোগফল ও গুণফল উভয়ই বিশুদ্ধ বাস্তব রাশি ।
প্রমাণ :- মনে করি z = x + iy একটি জটিল রাশি। যেখানে x ও y বাস্তব ।
অতএব এর অনুবন্দি জটিল রাশি হবে [tex]\overline z = x - iy[/tex]
এখন ওদের যোগফল হল
[tex]\begin{array}{l}
z + \overline z \\
= \left( {x + iy} \right) + \left( {x - iy} \right)\\
= 2x
\end{array}[/tex]
যা একটি বাস্তব রাশি ।
আবার ওদের গুণফল হল
[tex]\begin{array}{l}
z \cdot \overline z \\
= \left( {x + iy} \right) \cdot \left( {x - iy} \right)\\
= {x^2} - ixy + ixy - {\left( {iy} \right)^2}\\
= {x^2} - \left( { - 1} \right){y^2}\\
= {x^2} + {y^2}
\end{array}[/tex]
যা একটি বাস্তব রাশি ।
(5) দুটি জটিল রাশির যোগফল ও গুণফল উভয়ই বাস্তব হলে জটিল রাশি দুটি অনুবন্দি হবেই ।
প্রমাণ :- মনে করি [tex]{z_1} = {x_1} + i{y_1}[/tex] এবং [tex]{z_2} = {x_2} + i{y_2}[/tex] দুটি জটিল রাশি। যেখানে [tex]{x_1},{y_1},{x_2},{y_2}[/tex] হল বাস্তব এবং উহাদের যোগফল ও গুণফল উভয়ই বাস্তব ।
এখন
[tex]{z_1} + {z_2} = \left( {{x_1} + i{y_1}} \right) + \left( {{x_2} + i{y_2}} \right) = \left( {{x_1} + {x_2}} \right) + i\left( {{y_1} + {y_2}} \right).......\left( i \right)[/tex]
[tex]{z_1} \cdot {z_2} = \left( {{x_1} + i{y_1}} \right) \cdot \left( {{x_2} + i{y_2}} \right) = \left( {{x_1}{x_2} - {y_1}{y_2}} \right) + i\left( {{x_2}{y_1} + {x_1}{y_2}} \right)........\left( {ii} \right)[/tex]
প্রশ্নানুযায়ী (i) এবং (ii) হল বিশুদ্ধ বাস্তব। সুতরাং
[tex]{y_1} + {y_2} = 0[/tex] ..........(iii)
এবং
[tex]{x_2}{y_1} + {x_1}{y_2} = 0[/tex] ........(iv)
সমীকরণ (iii) এবং (iv) থেকে পাই
[tex]\begin{array}{l}
{y_1} + {y_2} = 0\\
\Rightarrow {y_1} = - {y_2}.......(v)
\end{array}[/tex]
(v) এবং (iv) থেকে পাই
[tex]\begin{array}{l}
{x_2}{y_1} + {x_1}{y_2} = 0\\
\Rightarrow {x_2}\left( { - {y_2}} \right) + {x_1}{y_2} = 0\\
\Rightarrow {x_1} - {x_2} = 0\\
\left[ {{y_2} \ne 0} \right]\\
\Rightarrow {x_1} = {x_2}
\end{array}[/tex]
সুতরাং
[tex]{z_1} = {x_1} + i{y_1} = {x_2} - i{y_2} = \overline {{z_2}} [/tex]
অর্থাৎ [tex]{z_1},{z_2}[/tex] পরস্পরের অনুবন্দি।
(6) [tex]{z_1},{z_2}[/tex] দুটি জটিল রাশি হলে [tex]\left| {{z_1} + {z_2}} \right| \le \left| {{z_1}} \right| + \left| {{z_2}} \right|[/tex]
প্রমাণ :- মনে করি
[tex]\begin{array}{l}
{z_1} = {r_1}\left( {\cos {\theta _1} + i\sin {\theta _1}} \right)\\
{z_2} = {r_2}\left( {\cos {\theta _2} + i\sin {\theta _2}} \right)
\end{array}[/tex]
অতএব [tex]\left| {{z_1}} \right| = {r_1}[/tex] এবং [tex]\left| {{z_2}} \right| = {r_2}[/tex]
আবার
[tex]\begin{array}{l}
{z_1} + {z_2}\\
= {r_1}\left( {\cos {\theta _1} + i\sin {\theta _1}} \right) + {r_2}\left( {\cos {\theta _2} + i\sin {\theta _2}} \right)\\
= \left( {{r_1}\cos {\theta _1} + {r_2}\cos {\theta _2}} \right) + i\left( {{r_1}\sin {\theta _1} + {r_2}\sin {\theta _2}} \right)
\end{array}[/tex]
অতএব
[tex]\begin{array}{l}
\left| {{z_1} + {z_2}} \right|\\
= \left| {\left( {{r_1}\cos {\theta _1} + {r_2}\cos {\theta _2}} \right) + i\left( {{r_1}\sin {\theta _1} + {r_2}\sin {\theta _2}} \right)} \right|\\
= \sqrt {{{\left( {{r_1}\cos {\theta _1} + {r_2}\cos {\theta _2}} \right)}^2} + {{\left( {{r_1}\sin {\theta _1} + {r_2}\sin {\theta _2}} \right)}^2}} \\
= \sqrt {{r_1}^2{{\cos }^2}{\theta _1} + {r_2}^2{{\cos }^2}{\theta _2} + {r_1}^2{{\sin }^2}{\theta _1} + {r_2}^2{{\sin }^2}{\theta _2} + 2{r_1}{r_2}\left( {\cos {\theta _1}\cos {\theta _2} + \sin {\theta _1}\sin {\theta _2}} \right)} \\
= \sqrt {{r_1}^2\left( {{{\cos }^2}{\theta _1} + {{\sin }^2}{\theta _1}} \right) + {r_2}^2\left( {{{\cos }^2}{\theta _2} + {{\sin }^2}{\theta _2}} \right) + 2{r_1}{r_2}\cos \left( {{\theta _1} - {\theta _2}} \right)} \\
= \sqrt {{r_1}^2 + {r_2}^2 + 2{r_1}{r_2}\cos \left( {{\theta _1} - {\theta _2}} \right)}
\end{array}[/tex]
এখন [tex]\left| {\cos \left( {{\theta _1} - {\theta _2}} \right)} \right| \le 1[/tex]
অতএব
[tex]\begin{array}{l}
\left| {{z_1} + {z_2}} \right| \le \sqrt {{r_1}^2 + {r_2}^2 + 2{r_1}{r_2}} \\
\Rightarrow \left| {{z_1} + {z_2}} \right| \le {r_1} + {r_2}\\
\Rightarrow \left| {{z_1} + {z_2}} \right| \le \left| {{z_1}} \right| + \left| {{z_2}} \right|
\end{array}[/tex]
[ যেকোনো n সংখ্যক জটিল রাশির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে , অর্থাৎ
[tex]\left| {{z_1} + {z_2} + {z_3} + ...... + {z_n}} \right| \le \left| {{z_1}} \right| + \left| {{z_2}} \right| + \left| {{z_3}} \right| + ........ + \left| {{z_n}} \right|[/tex]]
দুটি জটিল রাশির গুণফল ও ভাগফলের মডিউলাস এবং আরগুমেন্ট নির্ণয় (To find the Modulus and the Arguments of the Product and Quotient of two complex number)
মনে করি দুটি জটিল রাশি হল
[tex]\begin{array}{l}
{z_1} = {r_1}\left( {\cos {\theta _1} + i\sin {\theta _1}} \right)\\
{z_2} = {r_2}\left( {\cos {\theta _2} + i\sin {\theta _2}} \right)
\end{array}[/tex]
অতএব [tex]\left| {{z_1}} \right| = {r_1}[/tex] ও [tex]\left| {{z_2}} \right| = {r_2}[/tex]
এবং [tex]\arg {z_1} = {\theta _1}[/tex] ও [tex]\arg {z_2} = {\theta _2}[/tex]
যেখানে [tex] - \pi < {\theta _1} \le \pi [/tex] এবং [tex] - \pi < {\theta _2} \le \pi [/tex]
(1) [tex]{z_1} \cdot {z_2}[/tex] এর মডিউলাস এবং আরগুমেন্ট নির্ণয় (To find the Modulus and the Arguments of the Product of two complex number)
[tex]\begin{array}{l}
{z_1} \cdot {z_2}\\
= \left( {{r_1}\cos {\theta _1} + i{r_1}\sin {\theta _1}} \right) \cdot \left( {{r_2}\cos {\theta _2} + i{r_2}\sin {\theta _2}} \right)\\
= {r_1}{r_2}\cos {\theta _1}\cos {\theta _2} + {i^2}{r_1}{r_2}\cos {\theta _1}\sin {\theta _2} + i{r_1}{r_2}\sin {\theta _1}\cos {\theta _2} + i{r_1}{r_2}\sin {\theta _1}\sin {\theta _2}\\
= {r_1}{r_2}\left[ {\cos {\theta _1}\cos {\theta _2} - \sin {\theta _1}\sin {\theta _2} + i\left( {\sin {\theta _1}\cos {\theta _2} + \cos {\theta _1}\sin {\theta _2}} \right)} \right]\\
= {r_1}{r_2}\left[ {\cos \left( {{\theta _1} + {\theta _2}} \right) + i\sin \left( {{\theta _1} + {\theta _2}} \right)} \right]\\
= r\left( {\cos \theta + i\sin \theta } \right)
\end{array}[/tex]
যেখানে [tex]r = {r_1}{r_2}[/tex] এবং [tex]\theta = {\theta _1} + {\theta _2}[/tex]
এখন [tex]\left| {{z_1} \cdot {z_2}} \right| = r = {r_1}{r_2} = \left| {{z_1}} \right| \cdot \left| {{z_2}} \right|[/tex]
দুটি জটিল রাশির গুণফলের মডিউলাস = তাদের পৃথক পৃথক ভাবে মডিউলাস এর গুণফলের সঙ্গে সমান ।
আবার [tex] - \pi < {\theta _1} \le \pi [/tex] এবং [tex] - \pi < {\theta _2} \le \pi [/tex] অতএব [tex] - 2\pi < \theta \le 2\pi [/tex] যেখানে [tex]\theta = {\theta _1} + {\theta _2}[/tex]
[tex] - \pi < \theta + m \le \pi [/tex] যেখানে m = 0 অথবা [tex]2\pi [/tex] অথবা [tex] - 2\pi [/tex]
সুতরাং
[tex]\begin{array}{l}
\arg \left( {{z_1}{z_2}} \right)\\
= \theta + m\\
= {\theta _1} + {\theta _2} + m\\
= \arg {z_1} + \arg {z_2} + m
\end{array}[/tex]
যেখানে m = 0 অথবা [tex]2\pi [/tex] অথবা [tex] - 2\pi [/tex]
(i) যদি [tex] - \pi < \arg {z_1} + \arg {z_2} \le \pi [/tex] হয় , তবে [tex]\arg \left( {{z_1}{z_2}} \right) = \arg {z_1} + \arg {z_2}[/tex] হবে।
(ii) যদি [tex] - 2\pi < \arg {z_1} + \arg {z_2} \le - \pi [/tex] হয় , তবে [tex]\arg \left( {{z_1}{z_2}} \right) = \arg {z_1} + \arg {z_2} + 2\pi [/tex] হবে।
এবং (iii) যদি [tex]\pi < \arg {z_1} + \arg {z_2} \le 2\pi [/tex] হয় , তবে [tex]\arg \left( {{z_1}{z_2}} \right) = \arg {z_1} + \arg {z_2} - 2\pi [/tex] হবে।
(2) [tex]\frac{{{z_1}}}{{{z_2}}}[/tex] এর মডিউলাস এবং আরগুমেন্ট নির্ণয় (To find the Modulus and Argument of [tex]\frac{{{z_1}}}{{{z_2}}}[/tex] [tex]\left( {{z_2} \ne 0} \right)[/tex])
[tex]\begin{array}{l}
\frac{{{z_1}}}{{{z_2}}}\\
= \frac{{{r_1}\left( {\cos {\theta _1} + i\sin {\theta _1}} \right)}}{{{r_2}\left( {\cos {\theta _2} + i\sin {\theta _2}} \right)}}\\
= \frac{{{r_1}\left( {\cos {\theta _1} + i\sin {\theta _1}} \right)\left( {\cos {\theta _2} - i\sin {\theta _2}} \right)}}{{{r_2}\left( {\cos {\theta _2} + i\sin {\theta _2}} \right)\left( {\cos {\theta _2} - i\sin {\theta _2}} \right)}}\\
= \frac{{{r_1}\left( {\cos {\theta _1}\cos {\theta _2} - i\sin {\theta _2}\cos {\theta _1} + i\sin {\theta _1}\cos {\theta _2} + \sin {\theta _1}\sin {\theta _2}} \right)}}{{{r_2}\left( {{{\cos }^2}{\theta _2} + {{\sin }^2}{\theta _2}} \right)}}\\
= \frac{{{r_1}}}{{{r_2}}}\left[ {\cos \left( {{\theta _1} - {\theta _2}} \right) + i\sin \left( {{\theta _1} - {\theta _2}} \right)} \right]\\
= r\left[ {\cos \theta + i\sin \theta } \right]
\end{array}[/tex]
যেখানে [tex]r = \frac{{{r_1}}}{{{r_2}}}[/tex] এবং [tex]\theta = {\theta _1} - {\theta _2}[/tex]
সুতরাং [tex]\left| {\frac{{{z_1}}}{{{z_2}}}} \right| = \sqrt {{r^2}\left( {{{\cos }^2}\theta + {{\sin }^2}\theta } \right)} = r[/tex]
অতএব [tex]\left| {\frac{{{z_1}}}{{{z_2}}}} \right| = r = \frac{{{r_1}}}{{{r_2}}} = \frac{{\left| {{z_1}} \right|}}{{\left| {{z_2}} \right|}}[/tex]
অর্থাৎ দুটি জটিল রাশির ভাগফলের মডিউলাস = জটিল রাশি দুটির মডিউলাসের ভাগফল ।
এখন [tex] - \pi < {\theta _2} \le \pi [/tex] অতএব [tex] - \pi \le - {\theta _2} < \pi [/tex] এবং [tex] - \pi < {\theta _1} \le \pi [/tex]
সুতরাং [tex] - 2\pi < {\theta _1} - {\theta _2} < 2\pi \Rightarrow - 2\pi < \theta < 2\pi [/tex]
বা , [tex] - \pi < \theta + m < \pi [/tex] যেখানে m এর মান 0 অথবা [tex]2\pi [/tex] বা -[tex]2\pi [/tex]
[tex]\begin{array}{l}
\arg \frac{{{z_1}}}{{{z_2}}}\\
= \theta + m\\
= {\theta _1} - {\theta _2} + m\\
= \arg {z_1} - \arg {z_2} + m
\end{array}[/tex]
যেখানে m এর মান 0 অথবা [tex]2\pi [/tex] বা -[tex]2\pi [/tex]
জটিল রাশির বর্গমূল নির্ণয় (To find the square root of Complex Numbers)
মনে করি , [tex]a + ib[/tex] জটিল রাশি ( যেখানে a , b হল বাস্তব এবং [tex]b \ne 0[/tex] ) এর বর্গমূল নির্ণয় করতে হবে ।
ধরি [tex]\sqrt {a + ib} = x + iy[/tex] , যেখানে x , y বাস্তব ।
তাহলে
[tex]\begin{array}{l}
{\left( {\sqrt {a + ib} } \right)^2} = {\left( {x + iy} \right)^2}\\
\Rightarrow a + ib = {x^2} + 2ixy - {y^2}
\end{array}[/tex]
দুটি জটিল রাশির সমতা থেকে পাই
[tex]\begin{array}{l}
a = {x^2} - {y^2}\\
b = 2xy
\end{array}[/tex]
আমরা জানি
[tex]\begin{array}{l}
{\left( {{x^2} + {y^2}} \right)^2} = {\left( {{x^2} - {y^2}} \right)^2} + 4{x^2}{y^2}\\
\Rightarrow {x^2} + {y^2} = \sqrt {{{\left( {{x^2} - {y^2}} \right)}^2} + {{\left( {2xy} \right)}^2}} \\
\Rightarrow {x^2} + {y^2} = \sqrt {{a^2} + {b^2}}
\end{array}[/tex]
অতএব
[tex]\begin{array}{l}
{x^2} = \frac{1}{2}\left( {a + \sqrt {{a^2} + {b^2}} } \right)\\
\Rightarrow x = \pm \frac{{\sqrt {a + \sqrt {{a^2} + {b^2}} } }}{{\sqrt 2 }}\\
{y^2} = \frac{1}{2}\left( {\sqrt {{a^2} + {b^2}} - a} \right)\\
\Rightarrow y = \pm \frac{{\sqrt {\sqrt {{a^2} + {b^2}} - a} }}{{\sqrt 2 }}
\end{array}[/tex]
যদি b > 0 হলে x এবং y এর মান ধনাত্মক অথবা x এবং y দুটোর মান ঋণাত্মক হবে। কারণ b = 2xy .
এখন
[tex]\begin{array}{l}
\sqrt {a + ib} \\
= x + iy\\
= \pm \left( {\frac{{\sqrt {a + \sqrt {{a^2} + {b^2}} } }}{{\sqrt 2 }} + i\frac{{\sqrt {\sqrt {{a^2} + {b^2}} - a} }}{{\sqrt 2 }}} \right)
\end{array}[/tex]
হবে।
আবার যদি b < 0 হয় , তাহলে x এবং y বিপরীত চিহ্ন যুক্ত হবে ।
তখন
[tex]\begin{array}{l}
\sqrt {a + ib} \\
= x - iy\\
= \pm \left( {\frac{{\sqrt {a + \sqrt {{a^2} + {b^2}} } }}{{\sqrt 2 }} - i\frac{{\sqrt {\sqrt {{a^2} + {b^2}} - a} }}{{\sqrt 2 }}} \right)
\end{array}[/tex]
হবে ।
1 এর ঘনমূল নির্ণয় (To find the Cube Roots of Unity)
মনে করি 1 এর ঘনমূল x , অর্থাৎ [tex]\sqrt[3]{1} = x[/tex]
অতএব
[tex]\begin{array}{l}
{x^3} = 1\\
\Rightarrow {x^3} - 1 = 0\\
\Rightarrow \left( {x - 1} \right)\left( {{x^2} + x + 1} \right) = 0
\end{array}[/tex]
দেখা যাচ্ছে হয় [tex]\left( {x - 1} \right) = 0[/tex] অথবা [tex]\left( {{x^2} + x + 1} \right) = 0[/tex]
যদি [tex]\left( {x - 1} \right) = 0[/tex] হয় , তাহলে x = 1 হবে।
যদি [tex]\left( {{x^2} + x + 1} \right) = 0[/tex] হয় , তাহলে
[tex]\begin{array}{l}
\left( {{x^2} + x + 1} \right) = 0\\
\Rightarrow {x^2} + 2x \cdot \frac{1}{2} + \frac{1}{4} - \frac{1}{4} + 1 = 0\\
\Rightarrow {x^2} + 2x \cdot \frac{1}{2} + \frac{1}{4} + \frac{3}{4} = 0\\
\Rightarrow {\left( {x + \frac{1}{2}} \right)^2} = - \frac{3}{4}\\
\Rightarrow x + \frac{1}{2} = \pm i\frac{{\sqrt 3 }}{2}\\
\Rightarrow x = - \frac{1}{2} \pm i\frac{{\sqrt 3 }}{2} = \frac{{ - 1 \pm i\sqrt 3 }}{2}
\end{array}[/tex]
অতএব 1 এর তিনটি ঘনমূল হল 1 , [tex]\frac{{ - 1 + i\sqrt 3 }}{2}[/tex] এবং [tex]\frac{{ - 1 - i\sqrt 3 }}{2}[/tex]
দেখা যাচ্ছে মূল তিনটির মধ্যে একটি বাস্তব ও বাকি দুটি অবাস্তব ।
1 এর ঘনমূলের তিনটি ধর্ম (Three Properties of Cube Root of Unity)
(১) 1 এর অবাস্তব ঘনমূল দুটি একটি অন্য টির বর্গ
এখন 1 এর একটি অবাস্তব ঘনমূল হল [tex]\frac{{ - 1 + i\sqrt 3 }}{2}[/tex]
[tex]\begin{array}{l}
{\left( {\frac{{ - 1 + i\sqrt 3 }}{2}} \right)^2}\\
= \frac{{{{\left( { - 1} \right)}^2} + 2 \cdot \left( { - 1} \right) \cdot i\sqrt 3 + {{\left( {i\sqrt 3 } \right)}^2}}}{4}\\
= \frac{{1 - 2i\sqrt 3 - 3}}{4}\\
= \frac{{ - 2 - 2i\sqrt 3 }}{4}\\
= \frac{{ - 1 - i\sqrt 3 }}{2}
\end{array}[/tex]
অনুরূপে আমরা প্রমাণ করতে পারি [tex]{\left( {\frac{{ - 1 - i\sqrt 3 }}{2}} \right)^2} = \frac{{ - 1 + i\sqrt 3 }}{2}[/tex]
(২) 1 এর অবাস্তব দুটি ঘনমূলের গুণফল 1 হয়
1 এর দুটি অবাস্তব ঘনমূল হল [tex]\frac{{ - 1 - i\sqrt 3 }}{2},\frac{{ - 1 + i\sqrt 3 }}{2}[/tex]
এখন তাদের গুণফল হল
[tex]\begin{array}{l}
\frac{{ - 1 - i\sqrt 3 }}{2} \times \frac{{ - 1 + i\sqrt 3 }}{2}\\
= \frac{{\left( { - 1 - i\sqrt 3 } \right) \times \left( { - 1 + i\sqrt 3 } \right)}}{4}\\
= \frac{{{{\left( { - 1} \right)}^2} - {{\left( {i\sqrt 3 } \right)}^2}}}{4}\\
= \frac{{1 + 3}}{4}\\
= \frac{4}{4} = 1
\end{array}[/tex]
(৩) 1 এর ঘনমূল তিনটির সমষ্টি শূন্য হয়
1 এর তিনটি ঘনমূল হল 1 , [tex]\frac{{ - 1 + i\sqrt 3 }}{2}[/tex] এবং [tex]\frac{{ - 1 - i\sqrt 3 }}{2}[/tex]
তাদের যোগফল হল
[tex]\begin{array}{l}
1 + \frac{{ - 1 + i\sqrt 3 }}{2} + \frac{{ - 1 - i\sqrt 3 }}{2}\\
= \frac{{2 - 1 + i\sqrt 3 - 1 - i\sqrt 3 }}{2}\\
= \frac{{2 - 2}}{2}\\
= \frac{0}{2} = 0
\end{array}[/tex]
[ 1 এর ঘনমূল তিনটিকে সাধারণত 1 , [tex]\omega [/tex] এবং [tex]{\omega ^2}[/tex] দ্বারা প্রকাশ করা হয় ।
যেখানে [tex]\omega = \frac{{ - 1 + i\sqrt 3 }}{2}[/tex] এবং [tex]{\omega ^2} = \frac{{ - 1 - i\sqrt 3 }}{2}[/tex]
[tex]\begin{array}{l}
{\omega ^4} = {\omega ^3} \cdot \omega = \omega \\
{\omega ^5} = {\omega ^3} \cdot {\omega ^2} = {\omega ^2}\\
{\omega ^6} = {\left( {{\omega ^3}} \right)^2} = 1
\end{array}[/tex]
অর্থাৎ [tex]{\omega ^3} = 1[/tex]]
সংক্ষিপ্তকরণ ( Summarisation )
(১) দুটি বাস্তব রাশি x এবং y এর ক্রমযুগলকে (x , y) যদি x + iy আকারে প্রকাশ করা হয় , যেখানে [tex]i = \sqrt { - 1} [/tex] , তবে (x , y) এর ক্রমযুগলকে জটিল রাশি বলা হয়। x কে জটিল রাশির বাস্তব অংশ এবং y কে জটিল রাশির অবাস্তব অংশ বলে ।
(২) x , y বাস্তব এবং [tex]i = \sqrt { - 1} [/tex] হলে [tex]\left( {x + iy} \right)[/tex] ও [tex]\left( {x - iy} \right)[/tex] দুটি জটিল রাশিকে একে অন্যটির প্রতিযোগী বা অনুবন্দি জটিল রাশি বলা হয়। z জটিল রাশির প্রতিযোগী জটিল রাশিকে [tex]\overline z [/tex] দ্বারা প্রকাশ করা হয় ।
(৩) [tex]z = x + iy[/tex] জটিল রাশির মডিউলাস কে ।z। দ্বারা প্রকাশ করা হয় এবং [tex]\left| z \right| = \sqrt {{x^2} + {y^2}} [/tex] . z এর অনুবন্দি জটিল রাশি [tex]\overline z [/tex] হলে [tex]\left| z \right| = \sqrt {z \cdot \overline z } [/tex] হবে ।
(৪) [tex]z = x + iy[/tex] জটিল রাশির আরগুমেন্ট বা অ্যামপ্লিচিউড [tex]\theta [/tex] হলে [tex]\tan \theta = \frac{y}{x}[/tex] হবে । আরগুমেন্ট [tex]\theta [/tex] এর অসংখ্য মানের মধ্যে যে মান [tex] - \pi < \theta \le \pi [/tex] এর মধ্যে থাকবে তাকে আরগুমেন্ট এর মুখ্যমান ( Principal Value ) বলে । এই মানকে [tex]\arg z[/tex] প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ।
যদি [tex]z = x + iy[/tex] হয় এবং জটিল তলে
- (x , y) বিন্দু প্রথম পদে থাকে তবে , [tex]0 < \theta [/tex] এর মুখ্যমান [tex] < \frac{\pi }{2}[/tex] হবে ,
- (x , y) বিন্দু দ্বিতীয় পদে থাকে তবে , [tex]\frac{\pi }{2} < \theta [/tex] এর মুখ্যমান [tex] < \pi [/tex] হবে ,
- (x , y) বিন্দু তৃতীয় পদে থাকে তবে , [tex] - \pi < \theta [/tex] এর মুখ্যমান [tex] < - \frac{\pi }{2}[/tex] হবে ,
- (x , y) বিন্দু চতুর্থ পদে থাকে তবে , [tex] - \frac{\pi }{2} < \theta [/tex] এর মুখ্যমান < 0 হবে ।
(৫) [tex]z = r\left( {\cos \theta + i\sin \theta } \right)[/tex] আকারকে z জটিল রাশির মডিউলাস - অ্যামপ্লিচিউড আকার বলা হয় । এখানে r = ।z। এবং [tex]\theta = \arg z[/tex] যেখানে [tex] - \pi < \theta \le \pi [/tex]
(৬) দুটি জটিল রাশির যোগফল , বিয়োগফল , গুণফল ও ভাগফলকে X + iY আকারে প্রকাশ করা যায়। যেখানে X , Y বাস্তব ।
(৭) কোনো জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত এবং যেকোনো মূল একটি জটিল রাশি ।
(৮) x + iy = 0 হলে , x = 0 ও y = 0 হবে ।
(৯) x + iy = p +iq হলে x = p ও y = q হবে ।
(১০) [tex]\left| {{z_1} + {z_2}} \right| \le \left| {{z_1}} \right| + \left| {{z_2}} \right|[/tex]
(১১) [tex]\left| {{z_1}{z_2}} \right| = \left| {{z_1}} \right|\left| {{z_2}} \right|[/tex]
(১২) [tex]\left| {\frac{{{z_1}}}{{{z_2}}}} \right| = \frac{{\left| {{z_1}} \right|}}{{\left| {{z_2}} \right|}}[/tex]
(১৩) [tex]\arg \left( {{z_1}{z_2}} \right) = \arg {z_1} + \arg {z_2} + m[/tex]
এবং [tex]\arg \left( {\frac{{{z_1}}}{{{z_2}}}} \right) = \arg {z_1} - \arg {z_2} + m[/tex]
যেখানে m = 0 অথবা [tex]2\pi [/tex] অথবা [tex] - 2\pi [/tex]
(১৪) 1 এর ঘনমূল তিনটি হয় [tex]1,\omega ,{\omega ^2}[/tex]
যেখানে [tex]\omega = \frac{{ - 1 + i\sqrt 3 }}{2}[/tex] এবং [tex]{\omega ^2} = \frac{{ - 1 - i\sqrt 3 }}{2}[/tex] . [tex]\omega [/tex] এবং [tex]{\omega ^2}[/tex] কে 1 এর অবাস্তব ঘনমূল ।
(১৫) [tex]\omega [/tex] এবং [tex]{\omega ^2}[/tex] কে 1 এর অবাস্তব ঘনমূল হলে [tex]{\omega ^3} = 1[/tex] এবং [tex]1 + \omega + {\omega ^2} = 0[/tex] হবে ।
- 1772 views