শব্দের ব্যুৎপত্তিগত শ্রেণিবিভাগ

Submitted by madhyamik.manager on Sun, 03/20/2011 - 11:07

প্রত্যয়
(নমুনা প্রশ্নের এবং বিভিন্ন বছরের মাধ্যমিক পরীক্ষায় আসা প্রত্যয় সমূহ)
শুভম পাল

১. ফেরিওয়লা= ফেরি+ওয়ালা
২. সহিষ্ণু= সহ্+ইষ্ণু
৩. জগৎ= গম্+ক্বিপ
৪. পিপাসা= পা+সন্+অ+আ
৫. রাঘব= রঘু+ষ্ণ
৬. ধনবান= ধন+বতুপ
৭. মহত্ত্ব= মহৎ+ত্ব
৮. জিজ্ঞাসা= জ্ঞা+সন্+অ+আ
৯. মৃম্ময়= মৃৎ+ময়
১০. ঢাকাই= ঢাকা+আই
১১. শৈব= শিব+ষ্ণ
১২. ভাড়াটিয়া= ভাড়া+টিয়া
১৩. স্তাবক= স্তু+অক
১৪. ধাবমান= ধাব্+মতুপ
১৫. বন্দনীয়= বন্দ+অনীয়
১৬. বড়াই= বড়+আই
১৭. দ্বৈপায়ন= দ্বীপ+আয়ন
১৮. ধ্রুপদী= ধ্রুপদ+ঈ
১৯. সাহিত্যিক= সাহিত্য+ইক
২০. সৌমিত্র= সুমিত্রা+ষ্ণ
২১. উড়ন্ত= উড়+অন্ত
২২. দৃষ্টি= দৃশ+তি
২৩. ধীমান= ধী+মতুপ
২৪. বাবুয়ানি= বাবু+আনি
২৫. রুচিমান= রুচি+মতুপ
২৬. ষাণ্মাসিক= ষণ্মাস+ইক
২৭. ফিরতি= ফির্+তি
২৮. সৌসাদৃশ্য= সুসদৃশ্য+ষ্ণ্য
২৯. ধরা= ধর+আ
৩০. বর্ধমান= বৃধ্+শানচ্
৩১. বৈমাত্রেয়= বিমাতৃ+এয়
৩২. জ্বালনি= জ্বাল+আনি
৩৩. গর্জন= গর্জ্+অনট্
৩৪. মুক্তি= মুচ্+ক্তি
৩৫. মোগলাই= মোগল+আই
৩৬. দাশরথি= দশরথ+ই
৩৭. দর্শক= দৃশ+অক্
৩৮. ভৌগলিক= ভূগোল+ষ্ণিক্
৩৯. তবলচি= তবল+চি
৪০. শাঁসালো= শাঁস+আলো
৪১. চলন্ত= চল্+অন্ত
৪২. মানবিক= মানব+ইক
৪৩. যশস্বী= যশস্+বিন্
৪৪. জীবন্ত= জীব+অন্ত
৪৫. বর্তমান= বৃৎ+শানচ্
৪৬. আণবিক= অণু+ইক(ষ্ণিক)
৪৭. দয়ালু= দয়্+আলু
৪৮. রাবণি= রাবণ+ষ্ণি
৪৯. গাড়োয়ান= গাড়ি+ওয়ান
৫০. শয়ান= শী+শানচ্
৫১. তন্ময়= তদ্+ময়
৫২. দৈহিক= দেহ+ইক
৫৩. চিন্ময়= চিৎ+ময়
৫৪. পাহারাদার= পাহারা+দার
৫৫. দর্শনীয়= দৃশ+অনীয়
৫৬. মানবিক= মনু+ইক
৫৭. দাতব্য= দা+তব্য
৫৮. কান্না= কাদ+না
৫৯. উড়ন্ত= উড়+অন্ত
৬০. গর্জন= গর্জ+অনট্
৬১. নাগরিক= নগর+ইক
৬২. স্মর্তব্য= স্মৃ+তব্য
৬৩. গড়ন= গড়্+অন্
৬৪. লাবণ্য= লবণ+ষ্ণ্য
৬৫. দোকানদার= দোকান+দার

-----------------------------------------------------------------
* নীচের শদ্বগুলির কোন্ কোনটি তদ্ধিতান্ত ও কোনটি কৃদন্ত নির্ণয় কর-
১.সাহিত্যিক, ২.পিপাসা, ৩.ইন্দ্রজিৎ, ৪.সৌমিত্র, ৫.খাটুনি,৬.পূজনীয়
উ: ১.তদ্ধিতান্ত, ২.কৃদন্ত, ৩.কৃদন্ত, ৪.তদ্ধিতান্ত, ৫.কৃদন্ত, ৬.কৃদন্ত

** দুটি কৃৎ ও দুটি তদ্ধিত প্রত্যয় যোগে শদ্ব গঠন কর?
উ: সহ্+ইষ্ণু= সহিষ্ণু (কৃৎ প্রত্যয়)
দা+তব্য= দাতব্য (কৃৎ প্রত্যয়)
পুষ্প+ইত= পুষ্পিত (তদ্ধিত প্রত্যয়)
জল+ময়= জলময় (তদ্ধিত প্রত্যয়)

Related Items

Syllabus for Physical Science (Ninth Standard)

প্রথম অধ্যায় :- পরিমাপ (System of measurement and measuring devices), দ্বিতীয় অধ্যায় :- বল ও গতি (Forces and Motion including Newton's Laws of Motion)

Syllabus [ English Class-IX ]

Syllabus for CLASS IX: English

অষ্টাদশ অধ্যায় : সমকোণী চৌপল বা আয়তঘন

অষ্টাদশ অধ্যায় : সমকোণী চৌপল বা আয়তঘন

প্রতিবেদন রচনা

প্রতিবেদন রচনা

ভাব সম্প্রসারণ

ভাব সম্প্রসারণ