প্রাণীদের গমন ( Locomotion of Animals )
প্রাণীদের গমন অঙ্গ সম্পর্কে সাধারণ ধারণা ( General idea about Locomotory Organ of Animals )
গমনের সময় প্রাণীরা কোনো না কোনো অঙ্গ বা অঙ্গাণু ব্যবহার করে। গমনে সাহায্যকারী অঙ্গকে গমন অঙ্গ বলে। মানুষের হাত ও পা , তিমির প্যাডেল , ব্যাঙের পা , পাখির ডানা , হাঁসের লিপ্ত পদ , শামুকের মাংসল পদ , তারা মাছের টিউব-ফীট , কেঁচোর সিটি , হাইড্রার কর্সিকা , অ্যামিবার ক্ষনপদ , ইউগ্লিনার ফ্লাজেলা , প্যারামিসিয়ামের সিলিয়া ইত্যাদি প্রাণীদের বিভিন্ন গমন অঙ্গ। প্রাণীদের গমন অঙ্গের সঙ্গে যুক্ত থাকা বিশেষ ধরনের পেশী।
অমেরুদণ্ডী প্রাণীরা সাধারণত ওই পেশীর গুলির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে ধীরে ধীরে স্থান পরিবর্তন করে। মেরুদণ্ডী প্রাণীদের অস্থি ও অস্থি সংলগ্ন পেশী গমনে বিশেষ ভুমিকা গ্রহন করে।
বিভিন্ন প্রাণীদের গমন অঙ্গ ও গমন পদ্ধতির নাম
প্রাণীর নাম | গমন অঙ্গ | গমন পদ্ধতি |
১৷ অ্যামিবা | ১৷ ক্ষনপদ | ১৷ অ্যামিবয়েড পদ্ধতি |
২৷ ইউগ্লিনা | ২৷ ফ্লাজেলা | ২৷ ফ্লাজেলার চলন |
৩৷ প্যারামিসিয়াম | ৩৷ সিলিয়া | ৩৷ সিলিয়ারি চলন |
৪৷ হাইড্রা | ৪৷ কর্সিকা | ৪৷ লুপিং ও সমারসল্টিং |
৫৷ কেঁচো | ৫৷ সিটি | ৫৷ ক্রিপিং |
৬৷ আরশোলা | ৬৷ পা ও ডানা | ৬৷ ফ্লাইং ও ওয়াকিং |
৭৷ শামুক | ৭৷ মাংসল পদ | ৭৷ স্লিপিং |
৮৷ তারা মাছ | ৮৷ নালী পদ | ৮৷ লুপিং |
৯৷ মাছ | ৯৷ পাখনা | ৯৷ সন্তরণ |
১০৷ ব্যাঙ | ১০৷ পা | ১০৷ লিপিং, সুইমিং, ক্রলিং |
১১৷ টিকটিকি | ১১৷ পা | ১১৷ ক্রলিং |
১২৷ পাখী | ১২৷ পা ও ডানা | ১২৷ ফ্লাইং, ওয়াকিং |
১৩৷ মানুষ | ১৩৷ পা ও হাত | ১৩৷ ওয়াকিং, রানিং, সুইমিং, ক্রলিং |
- 5440 views