টীকাকরণ এবং অনাক্রম্যতাকরণ

Submitted by administrator on Sun, 01/06/2013 - 11:08

[D] টীকাকরণ এবং অনাক্রম্যতাকরণ :- দেহে জীবাণু বা জীবাণুসৃষ্ট পদার্থ কৃত্রিমভাবে প্রবেশ করিয়ে ওই রোগের সাপেক্ষে দেহের প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা বৃদ্ধি করার প্রক্রিয়াকে টীকাকরণ [Vaccination] বলে, এবং যে পদার্থকে দেহে প্রবেশ করানো হয়, তাকে টীকা [Vaccine] বলে । ইঞ্জেকশনের মাধ্যমে অথবা খাওয়ানোর দ্বারা (যেমন : পোলিও টীকা ) প্রতিষেধক টীকা দেহে প্রবেশ করানো হয় । এই টীকা দেহে প্রবেশ করে নির্ধারিত অ্যান্টিবডি গঠনে সাহায্য করে ।

টীকা প্রস্তুতির উপায়:- টীকা সাধারণত চার রকমভাবে তৈরি করা হয়, যথা:-

[১] মৃত জীবাণু : যথা, টাইফয়েডের TABC টীকা ।

[২] জীবিত কিন্তু শক্তি হ্রাসপ্রাপ্ত জীবাণু : যথা, যক্ষার BCG টীকা ।

[৩] জীবিত এবং সম্পূর্ণ ক্ষতিকারক জীবাণু : যথা, গোরুর পক্স ভাইরাসের দ্বারা মানুষের স্মল পক্সের টীকাকরণ ।

[৪] টক্সয়েড টীকা : যথা, ডিপথেরিয়া এবং টিটেনাসের টীকা । এগুলি হল ব্যাকটিরিয়া নিঃসৃত বিষাক্ত পদার্থের নিষ্ক্রিয় অবস্থা ।

ভারতের শিশুদের জন্য জাতীয় টীকাকরণ কর্মসূচী হল :

বয়স টীকাকরণ
3 - 12 মাস TP 3 মাত্রা, 4-6 সপ্তাহ পর পর পোলিও (মুখে) 3 মাত্রা, 4-6 সপ্তাহ পর পর BCG (ত্বকে) ।
9 - 15 মাস হামের টীকা একবার মাত্র ।
18 - 24 মাস DTP-বুস্টার মাত্রা (পোলিও মুখে ) বুস্টার মাত্রা ।
5 - 6 বছর DTP বুস্টার মাত্রা টাইফয়েড টীকা 2 মাত্রা, 1-2 মাস পর ।
10 বছর টিটেনাস টক্সয়েড বুস্টার মাত্রা, টাইফয়েড টীকা বুস্টার মাত্রা ।
16 বছর টিটেনাস টক্সয়েড বুস্টার মাত্রা, টাইফয়েড টীকা বুস্টার মাত্রা ।

***

Related Items