প্রাণীদের রেচন

Submitted by administrator on Sat, 11/24/2012 - 12:45

প্রাণীদের রেচন [Excretion in Animals]:-

প্রাণীদেহে অপচিতি বিপাকের ফলে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, প্রভৃতি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ সৃষ্টি হয় । এগুলো সাধারণত প্রাণীদের মুত্র ও ঘামের সাহায্যে দেহ থেকে নির্গত হয়ে যায় । এগুলো ছাড়া কার্বন ডাই-অক্সাইড, কিটোন বডি, বিলিরুবিন, বিলিভারডিন প্রভৃতিও রেচন পদার্থরূপে প্রাণীদেহে উত্পন্ন হয় এবং বিশেষ প্রক্রিয়ায় ওই সব রেচন পদার্থ দেহ থেকে নির্গত হয়ে যায় ।

প্রাণীদের রেচনের বৈশিষ্ট্য [Characteristics of excretion in Animals]:- প্রাণীদের রেচনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল:-

(ক) প্রাণীদের রেচন পদার্থ তুলনামূলকভাবে বেশি জটিল এবং ক্ষতিকারক ।

(খ) প্রাণীদেহে প্রোটিন জাতীয় পদার্থের বিপাক বেশি হওয়ায় নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বেশি পরিমাণে উত্পন্ন হয় ।

(গ) বেশির ভাগ প্রাণীদেহে রেচন অঙ্গ ও তন্ত্র সৃষ্টি হওয়ায় প্রাণীরা রেচন পদার্থগুলিকে দেহ থেকে বার করে দেয় ।

(ঘ) বিশেষ কয়েকটি প্রাণীছাড়া প্রাণীদেহে রেচন পদার্থ সঞ্চিত থাকে না ।

(ঙ) প্রাণীদের রেচন পদার্থ পুনরায় ব্যবহৃত হয় না ।

***

Related Items

রেচনের ওপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা

রেচনের ওপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা:- রেচন প্রসঙ্গে একটি উল্লেখযোগ্য বিষয় হল এই যে, উদ্ভিদের পক্ষে যেসব রেচন পদার্থ ক্ষতিকারক, প্রাণীদের পক্ষে তা গ্রহনযোগ্য; আবার প্রাণীদের পক্ষে যা ক্ষতিকারক, উদ্ভিদের পক্ষে তা গ্রহণযোগ্য । প্রাণী কর্তৃক নিষ্কাশিত রেচন পদার্থগুলিকে উদ্ভিদ স

উদ্ভিদ ও প্রাণীর রেচন ক্রিয়ার পার্থক্য

►উদ্ভিদ ও প্রাণীর রেচন ক্রিয়ার পার্থক্য:-

বৈশিষ্ট্য উদ্ভিদের রেচন ক্রিয়া প্রাণীর রেচন ক্রিয়া

১.রেচন

অঙ্গ/তন্ত্র