☼ কয়েকটি জারক পদার্থ:-
| কঠিন | তরল | গ্যাসীয় |
| (i) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড [MnO2] | (i) নাইট্রিক অ্যাসিড [HNO3] | (i) অক্সিজেন [O2] |
| (ii) পটাশিয়াম পারম্যাঙ্গানেট [KMnO4] | (ii) গাঢ় সালফিউরিক অ্যাসিড [H2SO4] | (ii) ওজোন [O3] |
| (iii) পটাশিয়াম ডাই-ক্রোমেট [K2Cr2O7] | (iii) হাইড্রোজেন পারক্সাইড [H2O2] | (iii) ফ্লুওরিন [F] |
| (iv) রেড লেড [Pb3O4] | (iv) তরল ব্রোমিন [Br2] | (iv) ক্লোরিন [Cl2] |
☼ কয়েকটি জারকের জারণ ক্ষমতার উদাহরণ:-
| জারক পদার্থ | জারণের উদাহরণ | কোন পদার্থকে জারণ করে |
| O2 | C + O2 = CO2 | C -কে জারিত করে, C → CO2 |
| HNO3 | C + 4HNO3 = CO2 + 4NO2 + 2H2O | C -কে জারিত করে, C → CO2 |
| গাঢ় H2SO4 | S + 2H2SO4 = 3SO2 + 2H2O | S -কে জারিত করে, S → SO2 |
| H2O2 | PbS + 4H2O2 = PbSO4 + 4H2O | PbS -কে জারিত করে, PbS → PbSO4 |
| Cl2 | H2S + Cl2 = 2HCl + S ↓ | H2S -কে জারিত করে, H2S → S |
☼ কয়েকটি বিজারক পদার্থ:-
| কঠিন | তরল | গ্যাসীয় |
| (i) কার্বন [C] | (i) নাইট্রাস অ্যাসিড [HNO2] | (i) হাইড্রোজেন [H2] |
| (ii) সোডিয়াম [Na] | (ii) হাইড্রোব্রোমিন অ্যাসিড [HBr] | (ii) হাইড্রোজেন সালফাইড [H2S] |
| (iii) অ্যালুমিনিয়াম [Al] | (iii) হাইড্রোআয়োডিক অ্যাসিড [HI] | (iii) অ্যামোনিয়া [NH3] |
| (iv) স্ট্যানাস ক্লোরাইড [SnCl2] | (iv) হাইড্রোজেন পারক্সাইড [H2O2] | (iv) সালফার ডাইঅক্সাইড [SO2] |
☼ কয়েকটি বিজারকের বিজারণ ক্ষমতার উদাহরণ:-
| বিজারক পদার্থ | বিজারণের উদাহরণ | কোন পদার্থকে বিজারিত করে |
| H2 | CuO + H2 = Cu + H2O | CuO -কে বিজারিত করে, CuO → Cu |
| NH3 | 3CuO + 2NH3 = 3Cu + N2 + 3H2O | CuO -কে বিজারিত করে, CuO → Cu |
| C | FeO + C = Fe + CO | FeO -কে বিজারিত করে, FeO → Fe |
| H2S | H2S + Cl2 = 2HCl + S | Cl2 -কে বিজারিত করে, Cl2 → HCl |
| CO | CuO + CO = Cu + CO2 | CuO -কে বিজারিত করে, CuO → Cu |
☼ একই পদার্থ কখনো জারক আবার কখনো বিজারক হাতে পারে না: কোনো একটি বিক্রিয়ায় একটি জারক দ্রব্য অপর একটি বিক্রিয়ায় বিজারক রূপে ব্যবহার করতে পারে ।
যেমন, SO2 -এর সঙ্গে Br2-এর বিক্রিয়ার সময় SO2, Br2 -কে বিজারিত করে HBr -এ পরিণত করে । এই বিক্রিয়ায় SO2 বিজারক দ্রব্য ।
আবার H2S -এর সঙ্গে SO2 -এর বিক্রিয়ায় SO2, H2S -কে জারিত করে সালফারে পরিণত করে । এখানে SO2 জারক রূপে কাজ করে ।
☼ হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ ক্রিয়া:- H2O2, সালফিউরাস অ্যাসিডকে জারিত করে সালফিউরিক অ্যাসিডে পরিণত করে ।
☼ হাইড্রোজেন পারঅক্সাইডের বিজারণ ক্রিয়া:- ক্লোরিনকে H2O2 বিজারিত করে HCl -এ পরিণত করে ।
অনুরূপে নাইট্রাস অ্যাসিড [HNO2], আয়োডিন [I2] প্রভৃতির জারণ এবং বিজারণ ক্ষমতা আছে ।
***
- 8018 views