ছোট প্রশ্ন ও উত্তর : [তড়িৎ-বিশ্লেষণ ]

Submitted by administrator on Tue, 11/13/2012 - 09:13

প্রশ্ন:- নীচের কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য ?

পেট্রোল, কস্টিক সোডার জলীয় দ্রবণ, গ্লুকোজের জলীয় দ্রবণ, গ্রাফাইট, গলিত সোডিয়াম ক্লোরাইড ।

উত্তর:- কস্টিক সোডার জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড —হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ।

প্রশ্ন:- তড়িৎ -এর পরিবাহী এমন দুটি অধাতুর নাম কী ?

উত্তর:- তড়িৎ -এর পরিবাহী এমন দুটি অধাতুর নাম হল গ্রাফাইট এবং গ্যাস কার্বন

প্রশ্ন:- দুটি তড়িৎ-পরিবাহী পদার্থের নাম কী ?

উত্তর:- দুটি তড়িৎ-পরিবাহী পদার্থের নাম হল তামা অ্যালুমিনিয়াম

প্রশ্ন:- দুটি তড়িৎ-অপরিবাহী পদার্থের নাম কী ?

উত্তর:- দুটি তড়িৎ-অপরিবাহী পদার্থের নাম হল রবারশুকনো কাঠ

প্রশ্ন:- দুটি তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের নাম কী ?

উত্তর:- দুটি তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের নাম হল গলিত সোডিয়াম ক্লোরাইডসামান্য অ্যাসিড মিশ্রিত জল

প্রশ্ন:- দুটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থের নাম কী ?

উত্তর:- দুটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থের নাম গ্লিসারিনচিনির জলীয় দ্রবণ

প্রশ্ন:- স্বর্ণ, পারদ, খাদ্যলবণ —এদের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ?

উত্তর:- স্বর্ণ, পারদ, খাদ্যলবণ —এদের মধ্যে খাদ্যলবণ হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ।

প্রশ্ন:- লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে কোনটি তড়িৎ পরিবাহী ?

উত্তর:- লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে লোহাতামা হল তড়িৎ পরিবাহী ।

প্রশ্ন:- লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে কোনটি তড়িৎ অপরিবাহী ?

উত্তর:- লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে রবার কাঠ হল তড়িৎ অপরিবাহী ।

প্রশ্ন:- লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য ?

উত্তর:- লোহা, কাঠ, রবার, লবণ, তামা, ক্যালসিয়াম ক্লোরাইড —এদের মধ্যে লবণক্যালসিয়াম ক্লোরাইড হল তড়িৎ বিশ্লেষ্য ।

প্রশ্ন:- কাচ, রুপা, অ্যাসিডযুক্ত জল, পলিথিন —এই পদার্থগুলির মধ্যে তড়িৎ পরিবাহীগুলিকে চিহ্নিত করো এবং ওই পরিবাহীগুলির মধ্যে তড়িতাধানের বাহকগুলির নাম লেখো ।

উত্তর:- কাচ, রুপা, অ্যাসিডযুক্ত জল, পলিথিন —এই পদার্থগুলির মধ্যে রুপাঅ্যাসিডযুক্ত জল হল তড়িৎ পরিবাহী । রুপায় যুক্ত ইলেকট্রন এবং অ্যাসিডযুক্ত জলে আয়ন (H+ ও OH-) তড়িতাধানের বাহক হিসেবে কাজ করে ।

প্রশ্ন:- CL এবং CL- -এর পার্থক্য কী ?

উত্তর:- (i) CL হল নিস্তড়িৎ ক্লোরিন পরমাণু । CL- হল ক্লোরিন আয়ন, যা একটা অ্যানায়ন এবং এটি নেগেটিভ তড়িৎ-গ্রস্ত কণা ।

(ii) CL প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না । কিন্তু CL- দ্রবণে মুক্ত অবস্থায় থাকতে পারে ।

(iii) CL অপেক্ষা CL- অধিকতর সুস্থিত ।

প্রশ্ন:- গ্লুকোজ, সাধারণ লবন, পটাসিয়াম হাইড্রক্সাইড এবং ইথিলিন —এই পদার্থ গুলির মধ্যে কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য ?

উত্তর:- সাধারণ লবন এবং পটাসিয়াম হাইড্রক্সাইড হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ।

প্রশ্ন:- তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি, কোন শক্তিতে রুপান্তরিত হয় ?

উত্তর:- তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তি, রাসায়নিক শক্তিতে রুপান্তরিত হয় ।

প্রশ্ন:- তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে ?

উত্তর:- গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে যে তড়িৎ বিশ্লেষ্যের বেশি সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয়, তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে । যেমন : হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি ।

প্রশ্ন:- মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে ?

উত্তর:- গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে যে তড়িৎ বিশ্লেষ্যের খুব কম সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয়, তাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে । যেমন : কার্বনিক অ্যাসিড (H2CO3), অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি ।

প্রশ্ন:- নীচের তালিকা থেকে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য চিহ্নিত করো ।

কেরোসিন, গলিত পটাসিয়াম ক্লোরাইড, চিনির জলীয় দ্রবণ, খাদ্য লবণের জলীয় দ্রবণ ।

উত্তর:- (i) গলিত পটাসিয়াম ক্লোরাইড এবং খাদ্য লবণের জলীয় দ্রবণ হল তড়িৎ বিশ্লেষ্য ।

(ii) কেরোসিন এবং চিনির জলীয় দ্রবণ হল তড়িৎ অবিশ্লেষ্য ।

প্রশ্ন:- H+ এবং Cu++ আয়ন দুটির মধ্যে কে আগে ক্যাথোডে মুক্ত হবে ?

উত্তর:- তড়িৎ রাসায়নিক শ্রেণিতে Cu++ আয়নটির স্থান H+ আয়নের নীচে । তাই Cu++ আয়নটি H+ আয়নের আগে ক্যাথোডে মুক্ত হবে ।

প্রশ্ন:- একযোজী, দ্বিযোজী এবং ত্রিযোজী মৌল বা মুলকের আধানে কত একক তড়িৎ বর্তমান ?

উত্তর:- একযোজী, দ্বিযোজী এবং ত্রিযোজী মৌল বা মুলকের আধানে যথাক্রমে এক একক, দুই একক এবং তিন একক তড়িৎ বর্তমান থাকে ।

প্রশ্ন:- অ্যানোড মাড কী ?

উত্তর:- তামার তড়িৎ বিশোধনে অবিশুদ্ধ কপার তড়িৎ অ্যানোডের চারদিক মসলিনের থলি দিয়ে ঘেরা থাকে । এই থলিতে অ্যানোডে থাকা গোল্ড, সিলভার, প্লাটিনাম প্রভৃতি দামি ধাতু কাদার আকারে জমা হয় । একে অ্যানোড মাড বলে ।

প্রশ্ন:- অ্যানোড মাড থেকে কী ধাতু পাওয়া যায় ।

উত্তর:- অ্যানোড মাড থেকে গোল্ড, সিলভার প্লাটিনাম প্রভৃতি ধাতু পাওয়া যায় ।

প্রশ্ন:- অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত ক্যাথোড ও অ্যানোডের উপাদান কী ?

উত্তর:- অ্যালুমিনিয়াম নিষ্কাশনে লোহার ট্যাঙ্কের ভেতরের দেওয়ালে গ্যাসকার্বনের পুরু আস্তরণ থাকে । এটি ক্যাথোড হিসাবে কাজ করে । ট্যাঙ্কের উপর থেকে ঝোলানো কয়েকটি গ্রাফাইট দন্ডকে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আংশিক ডুবিয়ে রাখা হয় । এরা অ্যানোড রূপে কাজ করে ।

***

Related Items

তড়িৎ-বিশ্লেষ্য ও তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ

তড়িৎ-বিশ্লেষ্য পদার্থ [Electrolytes]:-

চতুর্থ অধ্যায় : তড়িৎ-বিশ্লেষণ : তড়িৎ-বিশ্লেষ্য ও তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ

তড়িৎ-বিশ্লেষণ : তড়িৎ-বিশ্লেষ্য ও তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ [Electrolysis : electrolytes and non-electrolytes]:-

► তড়িৎ-পরিবাহী এবং তড়িৎ-অপরিবাহী [Conductor and Non-Conductor] :-

• তড়িৎ-পরিবাহী [Conductor]:-

[i] ধাতব পরিবাহী :-

[ii] তড়িৎ-বিশ্লেষ্য পদার্থ :-