দ্বিতীয় অধ্যায় : আলো : লেন্স ও বিচ্ছুরণ

Submitted by administrator on Mon, 10/08/2012 - 21:13

আলো : লেন্স ও বিচ্ছুরণ [Light Lens & Dispersion]

লেন্স [Lens] দুটি নির্দিষ্ট জ্যামিতিক তল দ্বারা বেষ্টিত সমসত্ব এবং স্বচ্ছ প্রাতিসারক মাধ্যমের অংশ বিশেষকে লেন্স বলে । তল দুটির উভয়েই গোলীয় [spherical] বা একটি গোলীয় এবং অপরটি সমতল হাতে পারে । লেন্স দুই প্রকারের আছে ; যথা: [১] উত্তল লেন্স বা অভিসারী লেন্স [Convex lens or Converging lens] এবং [২] অবতল লেন্স বা অপসারি লেন্স [Concave lens or diverging lens] ।

[১] উত্তল লেন্স বা অভিসারী লেন্স [Convex lens or Converging lens] যে লেন্সের মধ্যস্থল মোটা এবং প্রান্তের দিকটা অপেক্ষাকৃত সরু তাকে উত্তল বা অভিসারী লেন্স বলে ।

[২] অবতল লেন্স বা অপসারি লেন্স [Concave lens or diverging lens] যে লেন্সের মধ্যস্থল সরু এবং প্রান্তের দিকটা মোটা তাকে অবতল বা অপসারি লেন্স বলে ।

► বিভিন্ন প্রকারের লেন্স [Different Types of Lenses]

[1] উভোত্তল [Double Convex]

[2] সমতলোত্তল [Plano Convex]

[3] অবতলোত্তল [Concavo Convex]

[4] উভাবতল [Double Concave]

[5] সমতলাবতল [Plano Concave]

[6] উত্তলাবতল [Convexo Concave]

► লেন্স কর্তৃক আলোর প্রতিসরণ এবং ফোকাসিং ক্রিয়া [Refraction of light by lens and focusing action]

► কয়েকটি সংজ্ঞা [Some Definitions]

[i] বক্রতা কেন্দ্র [Centre of curvature]

[ii] বক্রতা ব্যাসার্ধ [Radius of of curvature]

[iii] প্রধান অক্ষ [Principal axis]

[iv] পাতলা লেন্স [Thin lens]

[v] উন্মেষ [Aperture]

[vi] আলোককেন্দ্র [Optical Centre]

[vii] মুখ্য ফোকাস ও ফোকাস দুরত্ব [Principal focus and focal length]

[viii] ফোকাস তল [Focal plane]

[ix] গৌণ ফোকাস [Secondary focus]

► উত্তল লেন্স দ্বারা সৃষ্ট সদ্ ও অসদ প্রতিবিম্ব গঠন [Formation of real and virtual images by a convex lens]

► রৈখিক বিবর্ধন [Linear magnification]

► বিবর্ধক কাচরূপে উত্তল লেন্স [Convex lens as a magnifying glass]

• লেন্স চিনবার সহজ উপায়

► আলোর বিচ্ছুরণ [Dispersion of light]

[i] প্রিজম

[ii] প্রতিসারক তল

[iii] প্রান্তরেখা

[iv] প্রধান ছেদ

[v] প্রতিসারক কোণ

[vi] ভূমি

► সাদা আলোর বিচ্ছুরণ [Dispersion of white light]

♦ শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন ?

• রামধনু [Rainbow]

► বর্ণালি [Spectrum]

► শুদ্ধ বর্ণালি [Pure Spectrum]

► অশুদ্ধ বর্ণালি [Impure Spectrum]

***

Related Items

আলোর বিচ্ছুরণ

আলোর বিচ্ছুরণ [Dispersion of light]:-

লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা

কয়েকটি সংজ্ঞা [Some Definitions]:-

[i] বক্রতা কেন্দ্র [Centre of curvature]:- লেন্সের উভয় তলই যদি গোলীয় হয় তবে এরা প্রত্যেকে একটি নির্দিষ্ট গোলকের অংশ হবে ।ওই গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতা কেন্দ্র বলে ।

লেন্সের সংজ্ঞা ও বিভিন্ন প্রকারের লেন্স

লেন্স [Lens]:- দুটি নির্দিষ্ট জ্যামিতিক তল দ্বারা বেষ্টিত সমসত্ব এবং স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশ বিশেষকে লেন্স বলে । তল দুটির উভয়েই গোলীয় [spherical] বা একটি গোলীয় এবং অপরটি সমতল হতে পারে ।

ছোটো প্রশ্ন ও উত্তর : [আলো : লেন্স ও বিচ্ছুরণ]

প্রশ্ন:- সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি কী কী ?

উত্তর:- সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি হল লাল ও বেগুনি ।

প্রশ্ন:- শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন ?