► বৈদ্যুতিক মোটর [Electric motor]:- বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করার যন্ত্রের মধ্যে একটি হল মোটর । বৈদ্যুতিক মোটর দু'রকম— [i] পরবর্তী প্রবাহের জন্য মোটর [A.C. Motor] এবং [ii] সমপ্রবাহের জন্য মোটর [D.C. Motor] । এখানে সমপ্রবাহের মোটর বা D.C. Motor বিষয়ে আলোচনা করা হল ।
পাশের চিত্রে [D.C. Motor] -এর তত্ত্ব বোঝানো হয়েছে । N, S দুটি চুম্বক মেরুর মাঝখানে WXYZ একট তড়িৎ পরিবাহী তার কুণ্ডলী রাখা আছে, একে আর্মেচার বলে । আর্মেচার কুণ্ডলী যে অক্ষে ঘোরে সেই অক্ষদন্ডের গায়ে সমান দুখন্ড করা একটি ধাতব আংটা (স্প্লিটরিং কম্যুটেটর) অন্তরিতভাবে চেপে আঁটা থাকে । আর্মেচার কুণ্ডলীর দুটি প্রান্ত কম্যুটেটরের দুখন্ডের সঙ্গে যোগ করা থাকে । কম্যুটেটরের দুখন্ডের গায়ে আংটার এক ব্যাস বরাবর দুটি কার্বন ব্রাশ দিয়ে তড়িৎ প্রবাহ সরবরাহ লাইন বা ব্যাটারি থেকে কুণ্ডলীতে প্রবেশ করে । এর ফলে, ফ্লেমিং -এর বামহস্ত নিয়ম অনুযায়ী কুণ্ডলী একই পাকে ক্রমাগত ঘুরে চলে ।
ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়িয়ে, কুণ্ডলীতে তারের পাকসংখ্যা, কিংবা তড়িৎপ্রবাহের মাত্র বাড়িয়ে মোটরের শক্তি বাড়ানো যায় । বৈদ্যুতিক ট্রেন, ট্রাম, পাখা, রোলিং মিল, পাম্প ইত্যাদি চালানোর জন্য বৈদ্যুতিক মোটরের বহুল ব্যবহার রয়েছে ।
***