Submitted by administrator on Mon, 01/07/2013 - 09:27

সৌর জগৎ ও পরমাণুর গঠন — সাদৃশ্য ও বৈসাদৃশ্য [Planetary Model of Atom —Similarities and Dissimilitaries with Solar System]:-

লর্ড রাদারফোর্ডের কল্পনা অনুযায়ী পরমাণুর গঠন অনেকটা সৌরজগতের মতো ।

সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য [Similarities]:-

সৌরজগত পরমাণু
[i] সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহ বিভিন্ন কক্ষ পথে আবর্তন করে । [i] পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে আবর্তন করে ।
[ii] সৌরজগতে পরমাণুর মতোই বেশির ভাগ স্থানই ফাঁকা । [ii] পরমাণুতে সৌরজগতের মতোই বেশির ভাগ স্থানই ফাঁকা ।
[iii] সৌরজগতে যে-কোনো গ্রহের ভরের তুলনায় সূর্যের ভর অনেকগুণ বেশি । [iii] পরমাণুতে ইলেকট্রনের ভরের তুলনায় নিউক্লিয়াসের ভর বহুগুণ বেশি ।
[iv] সৌরজগতে গ্রহগুলির কক্ষপথ উপবৃত্তাকার, সূর্য থাকে ওই উপবৃত্তের ফোকাসে । [iv] পরমাণুতে ইলেকট্রনগুলির কক্ষপথ উপবৃত্তাকার (বিশেষ ক্ষেত্রে বৃত্তাকার), নিউক্লিয়াস থাকে উপবৃত্তের ফোকাসে (বা বৃত্তের কেন্দ্রে)।
[v] সৌরজগতে সূর্যের চারিদিকে পরিক্রমণ করার সময় গ্রহগুলি নিজ নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে । [v] পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিন করার সময় ইলেকট্রনগুলিও নিজ নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে ।

সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের বৈসাদৃশ্য [Dissimilitaries]:-

সৌরজগত পরমাণু
[i] সৌরজগতে গ্রহ ও সূর্যের মধ্যে এবং গ্রহগুলির নিজেদের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল ক্রিয়া করে । [i] পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে তড়িৎ আকর্ষণ বল এবং ইলেকট্রনগুলির নিজেদের মধ্যে তড়িৎ-বিকর্ষণ বল ক্রিয়া করে ।
[ii] সূর্য ও গ্রহগুলি সাধারণভাবে আধানযুক্ত নয় । [ii] নিউক্লিয়াস ও ইলেকট্রন যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত ।
[iii] সৌরজগতের গ্রহগুলির আয়তন ও ভর ভিন্ন ভিন্ন । [iii] পরমাণুর প্রতিটি ইলেকট্রনের আয়তন ও ভর একই ।
[iv] সৌরজগতে যে-কোনো কক্ষে একটিমাত্র গ্রহ থাকে । [iv] পরমাণুতে যে-কোনো কক্ষে একাধিক ইলেকট্রন থাকে বা থাকতে পারে ।
[v] সৌরজগতে বুধ ও শুক্র ছাড়া বাকি গ্রহদের এক বা একাধিক উপগ্রহ রয়েছে । [v] পরমাণুতে ইলেকট্রনের কোনো উপ-ইলেকট্রন নেই ।
[vi] সৌরজগতে এক কক্ষ থেকে অন্য কক্ষে গ্রহকে সরানো যায় না । [vi] পরমাণুতে ইলেকট্রনকে এক কক্ষ থেকে অন্য কক্ষে সরানো যায় ।

[vii] সৌরজগতের গ্রহগুলির কক্ষপথ মোটামুটি একই তলে থাকে ।

[vii] পরমাণুতে ইলেকট্রনগুলির কক্ষপথ বিভিন্ন তলে থাকে ।

***

Related Items