Submitted by administrator on Fri, 03/15/2013 - 21:20

সালফিউরিক অ্যাসিডের ব্যবহার:-

[i] রসায়নাগারে সালফিউরিক অ্যাসিডকে জারক এবং বিশোষক পদার্থ হিসাবে ব্যবহার হয়, কারণ সালফিউরিক অ্যাসিডের জল শোষণ ক্ষমতা আছে ।

[ii] বিভিন্ন রাসায়নিক সার যেমন- অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় ।

[iii] পেট্রোলিয়াম পরিশোধনে বিভিন্ন অজৈব অ্যাসিড যেমন HCl, HNO3, অ্যালাম তৈরি করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় ।

[iv] স্টোরেজ ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করা হয় ।

[v] বিস্ফোরক দ্রব্য ( ট্রাইনাইট্রো গ্লিসারিন -T.N.G, ট্রাইনাট্রোটলুইন -T.N.T ), গ্লুকোজ, ইথার, অ্যালকোহল, কৃত্রিম রেশম প্রস্তুতিতে, ধাতু নিষ্কাশনে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হয়ে থাকে ।

[vi] সিন্থেটিক পেন্টস, রঞ্জক পদার্থ ও ওষুধ প্রস্তুতিতে এবং চামড়া ট্যান করা শিল্প ইত্যাদিতে H2SO4 ব্যবহৃত হয় ।

সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন এবং সালফার আছে— প্রমাণ:-

[i] একটি ফ্লাস্কের মধ্যে ঝামা পাথর রেখে লোহিত-তপ্ত করা হল এবং ফ্লাস্কের সঙ্গে যুক্ত একটি বিন্দুপাতী ফানেল থেকে ফোঁটা ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড তপ্ত ঝামা পাথরের ওপর ফেলা হল । এর ফলে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে যেসব গ্যাস উৎপন্ন করে সেগুলিকে প্রথমে বরফে রাখা U -টিউবের মধ্য দিয়ে, পরে হিম মিশ্রে রাখা অন্য একটি U -টিউবের মধ্যে চালনা করা হল । এর ফলে শেষ U -টিউবটির নির্গম-নল থেকে একটি বর্ণহীন গ্যাস নির্গত হতে দেখা যায় । গ্যাসটির মধ্যে একটি শিখাহীন জ্বলন্ত পাটকাঠি ধরলে তীব্র ভাবে জ্বলে ওঠে এবং নির্গত গ্যাসটি ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণে শোষিত হয় । এর দ্বারা প্রমাণিত হয় যে, নির্গত গ্যাসটি অক্সিজেন । এই অক্সিজেন সালফিউরিক অ্যাসিড থেকে আসে ।

[ii] বরফে রাখা U -টিউবটির মধ্যে বর্ণহীন তরল জমা হয় যা অনার্দ্র সাদা CuSO4 -কে নীল করে । সুতরাং প্রমাণিত হয় যে, বর্ণহীন তরলটি জল । জলে H2 আছে— এই হাইড্রোজেন আসে সালফিউরিক অ্যাসিড থেকে ।

[iii] হিমমিশ্রে রাখা U -টিউবটির মধ্যে যে হলুদ বর্ণের তরল জমা হয় তাকে একটি বদ্ধ কাঁচের বালবের মধ্যে নিয়ে 150°C উষ্ণতায় উত্তপ্ত করলে হলুদ অধঃক্ষেপ পাওয়া যায়— যাকে পোড়ালে পোড়া বারুদের গন্ধ পাওয়া যায় এবং যা CS2 -তে দ্রবীভূত হয় । সুতরাং প্রমাণিত হল, হলুদ অধঃক্ষেপটি সালফারের । এই সালফার আসে সালফিউরিক অ্যাসিড [H2SO4] থেকে ।

বিক্রিয়া: [tex]2{H_2}S{O_4} = 2{H_2}O + 2S{O_2} + {O_2}[/tex], [tex]3S{O_2} + 2{H_2}O = S + 2{H_2}S{O_4}[/tex]

***

Related Items

হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ

HCl, HNO3 এবং H2SO4 -এর শনাক্ত করার উপায় ও গঠন সংকেত ।

সালফিউরিক অ্যাসিডের ধর্ম

বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বর্ণহীন, গন্ধহীন, তেলের মতো ভারী তরল পদার্থ, একে অয়েল অফ ভিট্রিয়ল বলে । সালফিউরিক অ্যাসিডের স্বাদ অম্ল ও আপেক্ষিক গুরুত্ব 1.84 । সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 338°C ও হিমাঙ্ক 10.4°C । জলের সঙ্গে যেকোনো অনুপাতে মেশে ।

সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি

সালফিউরিক অ্যাসিড [Sulphuric Acid]:- মধ্যযুগের অ্যালকেমিস্টরা হিরাকস্ বা ফেরাস সালফেটের সঙ্গে ফটকিরি মিশিয়ে সেই মিশ্রণকে পাতিত করে সর্বপ্রথম সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করেন । ফেরাস সালফেট ভিট্রিয়ল নামে পরিচিত । তাই ফেরাস সালফেট থেকে এই অ্যাসিড পাওয়া যায় বলে, সা

ছোট প্রশ্ন ও উত্তর:হাইড্রোক্লোরিক, নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিড

প্রশ্ন:- চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে যে কালো রং -এর পদার্থ উত্পন্ন হয় তার নাম কী ?

উত্তর:- চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) যোগ করলে সালফিউরিক অ্যাসিড চিনির সব জলীয় উপাদান শোষণ করে চিনিকে কালো কার্বনে পরিণত করে ।

পঞ্চম অধ্যায় : হাইড্রোজেন ক্লোরাইড (এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড) নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড

হাইড্রোজেন ক্লোরাইড (এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ) নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড [Hydrogen Chloride (and Hydrochloric acid), Nitric acid and Sulphuric acid]:-

► হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড [Hydrogen Chloride and Hydrochloric acid]