Current Affairs

অগ্নি-৫ এর সফল পরীক্ষামূলক উত্‍‌ক্ষেপণ

৫,০০০ কিলোমিটার পাল্লার পরমাণু অস্ত্র বহনে সক্ষম `ভূমি থেকে ভূমি` ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষামূলক উত্‍‌ক্ষেপণ করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও (DRDO)। বৃহস্পতিবার সকাল ৮টা ৫মিনিটে ওড়িশার বালেশ্বর উপকূলের কাছে `ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ`(আইটিআর)-এর ৪ নম্বর উত্‍‌ক্ষেপণ কেন্দ্রের একটি `মোবাইল লঞ্চিং প্যাড` থেকে উত্‍‌ক্ষেপণ করা হ্য় । উত্‍‌ক্ষেপণের ২০ মিনিট পর ভারত মহাসাগরের নির্দিষ্ট ঠিকানায় থাকা ‘টার্গেট’কে নিখুঁত ভাবে আঘাত করে অগ্নি-৫।

পুলিৎজার বিজয়ী সিদ্ধার্থ মুখোপাধ্যায়

হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন প্রকাশক জোসেফ পুলিৎজারের দান করা অর্থে প্রতি বছর সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের ২১ টি বিভাগে পুলিৎজার পুরস্কার দেওয়া হয় । এই পুরস্কার ১৯১৭ সাল থেকে দেওয়া হচ্ছে । পুরস্কারের দায়িত্বে রয়েছে নিউ ইয়র্ক শহরের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ।