দক্ষিণ ভারতের সংস্কার আন্দোলন

দক্ষিণ ভারতের সংস্কার আন্দোলন

দক্ষিণ ভারতের সংস্কার আন্দোলন [Reform Movement in South India]:- দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে মহারাষ্ট্র ছিল ধর্ম সংস্কার আন্দোলনের অন্যতম ক্ষেত্র । ১৮৪০ সালে মুম্বই -এ স্থাপিত, পরমহংসমন্ডলী এই শিক্ষা ও আন্দোলন গড়ে তোলেন । এই আন্দোলনকে যাঁরা আরও এগিয়ে নিয়ে যান তাঁরা হলেন মহাত্মা জ্যোতিবা ফুলে এবং লোকহিতবাদী গোপালহরি দেশমুখ । এই সংস্থা জাতিভেদ ও মূর্তিপূজার ঘোর বিরোধী ছিলেন । মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম পথিকৃত জ্যোতিবা ফুলে জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা দূরীকরণ এবং নিম্নবর্গের মানুষের অবস্থার উন্নতির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন । পাশ্চাত্য শিক্ষা, বিশেষত নার