Alkyne

অ্যালকাইন [ Alkyne ]

Submitted by administrator on Mon, 04/22/2013 - 12:06
অ্যালকাইন : যে হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন-কার্বন ত্রি-বন্ধন ( — C ≡ C — ) থাকে, তাদের অ্যালকাইন বলে । এরা অসম্পৃক্ত জৈব যৌগ । এরা এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে অ্যালকিন এবং পরে আরও এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন অণু গঠন করে । এই শ্রেণির যৌগগুলির সাধারণ সংকেত CnH2n-2 , যেখানে n হল ধনাত্বক পূর্ণসংখ্যা । অ্যাসিটিলিন (C2H2) এদের প্রতিনিধিমূলক যৌগ । অ্যাসিটিলিনের আণবিক গুরুত্ব 26 । গঠন মূলক সংকেত হল H — C ≡ C —H । 1865 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডমন্ড ডেভী অ্যাসিটিলিন [Acetylene] গ্যাস আবিষ্কার করেন ।

জৈব যৌগগুলির প্রাথমিক শ্রেণিবিভাগ

Submitted by administrator on Fri, 04/19/2013 - 09:59
কার্যকরী মূলকের ওপর ভিত্তি করে জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায় । যথা : [১] হাইড্রোকার্বন, [২] অ্যালকোহল, [৩] অ্যালডিহাইড, [৪] কিটোন [৫] কার্বক্সিলিক অ্যাসিড যৌগ ।

কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি

Submitted by administrator on Thu, 04/18/2013 - 19:11
যেসব মূলক, জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, সেসব সক্রিয় মূলককে কার্যকরী মূলক [Functional group] বলে ।