সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম ক্লোরাইড
[i] সোডিয়াম কার্বনেট -এর রাসায়নিক সংকেত Na2CO3,10H2O এবং এর গলাঙ্ক হল 786°C । সোডিয়াম কার্বনেট একটি নর্মাল লবণ ও অজৈব যৌগ । সোডিয়াম কার্বনেট, কঠিন, গন্ধহীন এবং সাদা স্ফটিকাকার পদার্থ । [ii] সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত হল NaCl । প্রতিদিন খাবারের সঙ্গে যে লবণ আমরা খেয়ে থাকি তাকেই খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড বলে । সোডিয়াম ক্লোরাইড [NaCl] -এর গলনাঙ্ক 807°C এবং স্ফুটনাঙ্ক 1465°C । সোডিয়াম ক্লোরাইড একটি অজৈব নর্মাল লবণ । সাধারণ উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইড কঠিন, সাদা এবং কেলাসিত পদার্থ ।