history question

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[চতুর্থ অধ্যায়- ৩য়: অংশ]

প্রশ্ন:- (১৫) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল ? এই সময়ের দুটি ব্যঙ্গাত্মক বাংলা নাটকের নাম করো । নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল ?

উত্তর:- ঊনবিংশ শতাব্দির দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটকের মাধ্যমে সমকালীন ব্রিটিশ সরকারের অত্যাচার, জনগণের সীমাহীন দুর্দশার জ্বলন্ত চিত্র তুলে ধরা হয় । এর ফলস্বরূপ সরকার ব্রিটিশ-বিরোধী নাটকের অভিনয় যাতে না হয় সে জন্য সচেষ্ট হন এবং লর্ড নর্থব্রুকের শাসনকালে (১৮৭৬ খ্রিস্টাব্দের ১৪ই মার্চ) ‘নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন’বলবৎ করা হয়। এই আইনে উদ্দেশ্য ছিল-

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[চতুর্থ অধ্যায়- ২য়: অংশ]

প্রশ্ন:- (৭) উনিশ শতকের সমাজ-সংস্কার আন্দোলনগুলির প্রধান লক্ষ্য কী ছিল ? ব্রাহ্মসমাজের দুটি সমাজ-সংস্কার বিষয়ক নীতির উল্লেখ করো । বীরসালিঙ্গম কেন বিখ্যাত ?

উত্তর:- উনিশ শতকের সমাজ-সংস্কার আন্দোলনগুলির প্রধান লক্ষ্য ছিল-

১) যুক্তিবাদী হয়ে ভারতীয় সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা ও কুসংকারের উচ্ছেদ ঘটানো ।

২) জাতিভেদ প্রথা ও ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা করা ।

৩) ধর্মের নামে অধর্ম এবং সামাজিক অত্যাচারের প্রতিকার করা।

৪) নারীদের মধ্যে উচ্চশিক্ষার বিস্তার ঘটিয়ে নারীসমাজের মান উন্নয়ন ঘটানো ।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[তৃতীয় অধ্যায়- ৩য়: অংশ]

প্রশ্ন:- (১১) মহাবিদ্রোহের বিস্তার ও প্রকৃতি আলোচনা করো ।

উত্তরঃ মহাবিদ্রোহের বিস্তার:-

১) সিপাহি বিদ্রোহ প্রথমে শুরু হয় মঙ্গল পান্ডের নেতৃত্বে কলকাতার উত্তরে ব্যারাকপুরে ।

২) এই বিদ্রোহের সংবাদ লক্ষ্ণৌ-এর সিপাহিদেরও সংক্ক্রামিত করেছিল ।

৩) লক্ষ্ণৌ-এর পরে বিদ্রোহ মীরাটে প্রসারিত হল ।

৪) মিরাট থেকে এই বিদ্রোহ দ্রুত গতিতে দিল্লীতে ছড়িয়ে পড়ে । দিল্লীতে সিপাহিরা স্ত্রী-পুরুষ-শিশু নির্বিচারে ইংরেজদের হত্যা করে ।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[দ্বিতীয় অধ্যায়- ৩য়: অংশ]

প্রশ্ন (১১):ভারতীয় ভূমিরাজস্ব ব্যবস্থায় রায়তওয়ারি ও মহলওয়ারি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।

উত্তর:- বাংলা, বিহার ও উড়িষ্যায় জমিদারদের সঙ্গে সরাসরি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। কিন্তু ভারতের অন্যএ ভিন্ন ভিন্ন ধরনের ভূমিরাজস্ব ব্যবস্থা বলবৎ করা হয়। এই সব ব্যবস্থার মধ্যে দক্ষিণ ভারতে রায়তওয়ারি ও উত্তর ভারতে মহলওয়ারি বন্দোবস্ত ছিল উল্লেখযোগ্য।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[দ্বিতীয় অধ্যায়- ২য়: অংশ]

প্রশ্ন:- (৬) সম্পদ নির্গমন (ভারত থেকে) বলতে কী বোঝ ? বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন ? এই ব্যবস্থার সুফল গুলি কী ছিল।