Universities in West Bengal

Visva-Bharati University

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ১৯৫১ সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে।

Netaji Subhas Open University

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU) পূর্ব ভারতের একটি মুক্ত বিশ্ববিদ্যালয়। এর প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চাশতম স্থানে অবস্থান করছে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ১৯৯৭ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।

University of Calcutta

কলিকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা শহরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ১৮৫৭ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। এটিই দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার চার জন প্রাক্তন ছাত্র নোবেল পুরস্কার বিজয়ী।

University of Kalyani

কল্যাণী বিশ্ববিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। ১ নভেম্বর, ১৯৬০ তারিখে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি ন্যাক কর্তৃক তিন তারা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপ্রাপ্ত। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মোট আয়তন ৪০০ একর এবং এই বিশ্ববিদ্যালয় কর্তৃক সহায়তা ও অনুমোদনপ্রাপ্ত কলেজের সংখ্যা ৩৭ (১৬টি নদিয়ায়, ২০টি মুর্শিদাবাদে ও ১টি উত্তর ২৪ পরগনায়)।