1. Abbreviations in News.
* LLP : Limited Liability Partnership
LLP Act, 2008 অনুসারে , LLP হল একটা নতুন business structure যেটি Partnership Firm and Corporate Body এর সংমিশ্রণ .
১১ ই মে ,২০১১ The Cabinet Committee on Economic Affairs (CCEA) দীর্ঘ্য মেয়াদী বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর জন্য FDI (Foreign Direct Investment) নিয়োজিত হবে Mining, Power এবং Airports এর মত Open Sector গুলিতে .
* MPLAD : Member of Parliament Local Area Development fund
৬ ই মে ২০১১ কেন্দ্র সমস্ত সাংসদ দের নিজ নিজ এলাকায় MPLAD ফান্ড থেকে বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত physically-challenged দের অর্থ সাহায্যের অনুমতি দিয়েছে .
*NEAMA: National Environmental Appraisal and Monitoring Authority
৩ রা মে ২০১১ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী মি. জয়রাম রমেশ বর্তমান ব্যবস্থার থেকে NEAMA এর সাংগঠানিক সংস্কার ও সরকারি তদারকির ব্যবস্থা করেছেন .
2. Anniversaries & Days
* ২৬ শে জুন ২০১১ , আজ ড্রাগের নেশা ও বেআইনি পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ।
* ১১ ই জুলাই ২০১১ , বিশ্ব জনসংখ্যা দিবস । মানবোন্নয়ন ও পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ও জন্ম নিয়ন্ত্রণের গরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে ১৯৮৯ সাল থেকে সারা বিশ্বে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে ।
উন্নততর বিশ্ব ও উজ্জ্বলতর ভবিষ্যতের জন্য আসুন আজ আমরা এই দিনে জনসংখ্যার সুস্থিতিকে উৎসহিত করার শপথ নিই ।
3. Appointments
* ৫ ই মে ২০১১ মি. জারবম গামলীন অরুনাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন । তিনি মি. দর্জি খান্ডুর (যিনি সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন) স্থলাভিষিক্ত হলেন ।
* ১৬ ই মে ২০১১ মি. এন.রঙ্গস্বামী পুদুচেরীর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন । তিনি মি. ভি. বৈথিলিঙ্গমের স্থলাভিষিক্ত হলেন ।
* ১৬ ই মে ২০১১ শ্রীমতী জয়ললিতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন । এই নিয়ে তিনি তিন বার রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন ।
* ১৬ ই মে ২০১১ Arab League এর প্রধান হিসাবে ইজিপ্টের বিদেশমন্ত্রী Mr. Nabi Al-Arabi নির্বাচিত হয়েছেন । তিনি Mr. Amir Moussa এর স্থলাভিষিক্ত হলেন । Mr. Amir Moussa ১০ বছর এই পদের প্রধান হিসাবে ছিলেন ।
* ১৮ ই মে ২০১১ মি. ওম্মেন চান্দি কেরালার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন । তিনি UDF এর নেতৃত্বে সরকার গঠন করেন । তিনি LDF নেতা মি. ভি. অচ্যুতানন্দন কে পরাজিত করে তার স্থলাভিষিক্ত হলেন ।
* ১৮ ই মে ২০১১ মি.তরুণ গগৈ অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন । তিনি পরপর এই নিয়ে তিন বার মুখ্যমন্ত্রী হলেন ।
* ২০ মে ২০১১ শ্রীমতী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন । তিনি UPA সরকারের কেন্দ্রীয় রেল মন্ত্রী ছিলেন । তিনি পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হলেন ।
* ২০ শে মে ২০১১ Air Marshal Norman Anil Kumar Browne কে Air Staff এর প্রধান হিসাবে নির্বাচিত করা হয়েছে । তিনি Air Chief Marshal P.V. Naik এর স্থলাভিষিক্ত হয়েছেন ।
* ২৩ শে মে ২০১১ Economist Mr. Rajiv Kumar , FICCI এর নতুন Secretary General এর দায়িত্বভার গ্রহন করেছেন । তিনি Mr. Amit Mitra এর স্থলাভিষিক্ত হয়েছেন ।
* ২৪ শে মে ২০১১ মি. অজিত কুমার শেঠ পরবর্তী কেবিনেট সচিব নিযুক্ত হয়েছেন । তিনি ১৯৭৪ এর ব্যাচের উত্তরপ্রদেশের IAS অফিসার । তিনি মি. কে.এম. চন্দ্রশেখরের স্থলাভিষিক্ত হলেন ।
* ২৮ শে জুন ২০১১ ক্রিস্তিন ল্যাগার্দে I.M.F ( Inernational Monetary Fund ) এর প্রথম মহিলা কর্ণধার নিযুক্ত হলেন । তিনি ফ্রান্সের অর্থমন্ত্রী । তিনি দোমিনিক স্ত্রাউস-কান এর স্থলাভিষিক্ত হলেন ।
4. Health & Fitness
* [ Usefulness of Tomato ] :- সম্প্রতি অস্ট্রেলিয়ার এডিলেড ইউনিভার্সিটির এক গবেষণায় জানা গিয়েছে, টম্যাটো এর মধ্যে যে লাইকোপেন পাওয়া যায় তা High Cholesterol এবং Blood Presure কমাতে ও heart এর রোগ প্রতিরোধ করতে যথেষ্ট সাহায্য করে । এই লাইকোপেন তরমুজ , পেয়ারা, পেঁপে , লাল আঙ্গুর এর মধ্যে অল্প মাত্রায় পাওয়া যায় । গবেষকদের মতে যদি ২৫ মি.গ্রা. লাইকোপেন প্রতিদিন খাওয়া যায় তাহলে ১০% পর্যন্ত Cholesterol কমাতে পারে । হাফ লিটার টম্যাটো জুস অথবা ৫০ গ্রাম টম্যাটো পেস্ট heart এর রোগ প্রতিরোধে প্রভূত সাহায্য করে ।
5. Education
* [ Princess Nora bint Abdulrahman University ]:- সৌদি আরবে পৃথিবীর বৃহত্তম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে । সৌদি আরবের রাজা আব্দুল্লা এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন । এখানে ৫০,০০০ ছাত্রীর পড়শুনার ব্যবস্থা আছে । এই বিশ্ববিদ্যালয়ের নাম Princess Nora bint Abdulrahman University । এই বিশ্ববিদ্যালয় সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে অবস্থিত ।
* [ Book Fair -2012 ] :- ২৮ শে জুন ২০১১ আজ পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের কর্তারা আগামী ২০১২ এর বইমেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন । ৩৬ তম বইমেলার উদ্বোধন হবে ২৪ শে জানুয়ারী এবং চলবে ২৫ শে ফেব্রুয়ারী পর্যন্ত । এবারের থিম ইতালি এবং উদ্বোধন করবেন ইতালির সাহিত্যিক পেপে সেভারজিনি ।




