৩ আগষ্ট,১২ বিজয় কুমার আজ দেশের হয়ে দ্বিতীয় পদক আনলেন। ২৫ মিটার র্যাপিড ফয়ার পিস্তল ইভেন্টে রুপো জিতে ২৭ বছর বয়সী এই সেনা কর্মী দেশের মুখ উজ্বল করলেন। কিউবার লিউরিস পুপো এই ইভেন্টে সোনা জিতলেন এবং চিনের ফেং ডিং পেলেন ব্রোঞ্জ পদক । লিউরিস পুপো স্কোর করেছেন ৩৪ পয়েন্ট । বিজয় করেছেন ৩০ পয়েন্ট এবং ফেং ডিং ২৯ পযেন্ট করেছে।

