WBBSE Class IX Study Materials

খলজি বংশ ও আলাউদ্দিন খলজি

Madhyamik Manager's picture

►খলজি বংশ:- ১২৮৭ খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর হয় । তারপর তাঁর উত্তরাধিকারীদের হত্যা করে প্রধান সেনাপতি জালালউদ্দিন খলজি ১২৯০ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন । জালালউদ্দিন খলজির দিল্লি দখলের সঙ্গে সঙ্গে দাস বংশের [Slave dynasty] অবসান ঘটে ও খলজি বংশের [Khalji dynasty] সূচনা হয় । 

 

গিয়াসউদ্দিন বলবন

Administrator's picture

গিয়াসউদ্দিন বলবন (Ghias-ud-din Balban) :- গিয়াসউদ্দিন বলবন ১২৬৩ খ্রিস্টাব্দ থেকে ১২৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । ইলতুৎমিসের মৃত্যুর পর ইলবেরি তুর্কিজাত সুলতানদের মধ্যে গিয়াসউদ্দিন বলবনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । সিংহাসনে আরোহণ  করার পরে গিয়াসউদ্দিন বলব্ন এক জটিল পরিস্থিতির সম্মুখীন হন । ইলতুৎমিসের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের অপদার্থতার ফলে সুলতানি শাসনের ভিত যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল । দিল্লির কোষাগার প্রায় শূন্য হয়ে যায় এবং মানমর্যাদা হ্রাস পায় । অন্যদিকে আমির-ওমরাহদের ক্ষমতা বৃদ্ধি পায় । উত্তর-পশ্চিম সীমান্তে

সুলতানা রাজিয়া

Administrator's picture

 সুলতানা রাজিয়া ( Razia ):-  ইলতুৎমিসের মৃত্যুর পর তাঁর কন্যা রাজিয়া দিল্লির সিংহাসনে আরোহণ করেন । রাজিয়া ১২৩৬  খ্রিস্টাব্দ থেকে ১২৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । ইলতুৎমিসের পুত্ররা অযোগ্য বিবেচিত হওয়ায় ইলতুৎমিস নিজেই কন্যা রিজিয়াকে দিল্লির সুলতান পদে মনোনীত করেন । তাঁর সিংহাসন লাভ সুলতানি আমলের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা । তিনিই একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে বসেন । নারী হয়েও তিনি সমস্ত প্রকার পুরুষোচিত গুণের অধিকারী ছিলেন এবং এই কারণেই ইলতুৎমিস

ইলতুৎমিস

Administrator's picture

ইলতুৎমিস (Iltutmish) : দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিস । তিনি ১২১১ খ্রিস্টাব্দ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । কুতুবউদ্দিন তাঁকে ক্রীতদাস হিসাবে ক্রয় করেন । পরে তাঁর প্রতিভায় আকৃষ্ট হয়ে তাঁকে বদাউনের শাসনকর্তা নিযুক্ত করেন ও নিজ কন্যার সঙ্গে বিবাহ দেন । তাঁকে দাসত্ব থেকে মুক্তিও দেওয়া হয় । কুতুবউদ্দিনের মৃত্যুর পর তাঁর পুত্র আরাম শাহ ১২১০ খ্রিস্টাব্দে নিজেকে দিল্লির সুলতান ঘোষণা করে ও দিল্লির সিংহাসনে আরোহণ করেন । কিন্তু তার অপদার্থতা লক্ষ্য করে দিল্লির আমির-ওমরাহগণ ইলতুৎমিসকে দিল্লির সিংহাসন দখল করতে আহ্বান জানান ।

কুতুবউদ্দিন আইবক

Administrator's picture

কুতুবউদ্দিন আইবক (Qutb -ud-din Aibak) : ১১৯১ খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে [The First Battle of Tarain] পৃথ্বীরাজ ভারতের অন্যান্য রাজপুত রাজাদের সাহায্য নিয়ে মহম্মদ ঘুরিকে পরাস্ত করেন । পরের বছর অর্থাৎ ১১৯২ খ্রিস্টাব্দে মহম্মদ ঘুরি বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে তরাইনের দ্বিতীয় যুদ্ধে [The Second Battle of Tarain] পৃথ্বীরাজকে পরাজিত ও নিহত করে দিল্লী ও আজমীর দখল করেন । পরে মিরাট, বুলান্দগড়, এবং আলিগড় অধিকার করেন । পরের বার ভারত অভিযানে এসে মহম্মদ ঘোরী কনৌজ রাজ্যও

সুলতানি আমল

Administrator's picture

►সুলতানি আমল (Delhi Sultanate):- সুলতানি আমলে পর পর পাঁচটি রাজবংশ দিল্লির সিংহাসনে ক্ষমতাসীন ছিল । সেই পাঁচটি রাজবংশ হল —

(ক) ১২০৬ খ্রিস্টাব্দ থেকে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত ইলবেরি তুর্কি বংশ বা দাসবংশ [Slave Dynasty]। 

(খ) ১২৯০ খ্রিস্টাব্দ থেকে ১৩২০ খ্রিস্টাব্দ পর্যন্ত খলজি বংশ ।

মহম্মদ ঘুরি

Administrator's picture

►মহম্মদ ঘুরি (Muhammad Ghori) :- ১০০০ খ্রিস্টাব্দে সুলতান মামুদের প্রথমবার ভারত অভিযানের প্রায় ১৭৫ বছর পরে ১১৭৫ সালে ভারতে তুর্কী অভিযানের নায়ক ছিলেন ঘোর রাজ্যের সুলতান মহম্মদ ঘোরী । আফগানিস্তানের গজনী ও হিরাটের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল ঘোর রাজ্য । সেই সময় উত্তর ভারতের হিন্দু রাজাদের মধ্যে কোনো ঐক্য ছিল না । এই সব হিন্দু রাজাদের মধ্যে আজমীর ও দিল্লির অধিপতি পৃথ্বীরাজ চৌহান ও কনৌজ-রাজ জয়্চাঁদ ছিলেন সবচেয়ে শক্তিশালী । ১১৯০-৯১ খ্রিস্টাব্দে মহম্মদ ঘুরি এক বিশাল

সুলতান মামুদ

Administrator's picture

►সুলতান মামুদ (Sultan Mahmud of Gazni) :- মহম্মদ বিন কাশিমের সিন্ধু জয়ের ৩০০ বছর বাদে ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৬ খ্রিস্টাব্দের মধ্যে গজনির সুলতান মামুদ ১৭ বার ভারত আক্রমণ করেন । সুলতান মামুদ একজন লোভী, লুন্ঠনকারী, রূপেই পরিচিত । ভারতে রাজ্য স্থাপনের কোনো ইচ্ছা তার ছিল না । ইসলাম ধর্মের প্রসার ও ভারতের ধনসম্পদ লুঠ করাই ছিল সুলতান মামুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য । সভাসদ আল বিরুনি রচিত তহকক-ই-হিন্দ গ্রন্থ থেকে জানা যায় যে, ভারতের অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগে উৎসাহিত হয়ে

আরবদের সিন্ধু বিজয়

Madhyamik Manager's picture

►আরবদের সিন্ধু বিজয়:- (The Arab conquest of Sind) হজরত মহম্মদ ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন ও  ৬৩২ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন । হজরত মহম্মদ মারা যাওয়ার পর একশো বছরের মধ্যে আরবরা পারস্য দখল করে ভারতের দিকে অগ্রসর হয় । ভারতে প্রথম মুসলিম আক্রমণ শুরু হয় সিন্ধুতে । সে সময় সিন্ধুর রাজা ছিলেন ব্রাহ্মণ্যধর্মী দাহির । ইরাক ও খোরাসানের শাসক ছিলেন হজ্জাজ । হজ্জাজ ভারতে আরব বা তুর্কী আক্রমণের সূচনা করেন । তিনি পরপর দুটি অভিযান সিন্ধুতে প্রেরণ করেন । কিন্তু এই দুটি

►শিল্প ও চিত্রকলা:-

(১) মৌর্য যুগ : মৌর্যযুগে অশোকের সময় থেকে ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন পরিলক্ষিত হয় । অশোকের নির্মিত স্থম্ভগুলি, বিশেষত সারনাথের স্থম্ভ, উন্নত শিল্পশৈলী ও কারিগরি বিদ্যার নিদর্শন । মৌর্য যুগে স্থাপত্যের নিদর্শন অবশ্য তেমন উল্লেখযোগ্য নয় । অশোক সারা ভারতে স্তম্ভ ও প্রায় ৮৪,০০০টি মন্ডপ নির্মাণ করেছিলেন । এই মন্ডপগুলির মধ্যে সচেয়ে উল্লেখ যোগ্য হল সাঁচি স্তূপ ।