wbjee 2012 Biological Science questions from Genetics
Chapter : Genetics
Question1:
একটি উভলিঙ্গ (bisexual) পুষ্পের সংকরবীজ (hybrid seed) উৎপাদনের জন্য, সাধারণত যে অংশটি ওই ফুল থেকে বাদ দিতে হয়, তা হল
wbjee 2012
A. গর্ভমুন্ড (Stigma)
B. ডিম্বাশয় (Ovary)
C. পরাগধানী (Anther)
D. গর্ভদন্ড (Oviduct)
Question2:
জেনোগ্যামী (Xenogamy) হল এক ধরণের
wbjee 2012
A. অনুন্মিলান (Cleistogamy)
B. অ্যালোগ্যামী (Allogamy)
C. অটোগ্যামী (Autogamy)
D. সমপরিণতি (Homogamy)
Question3:
ট্রান্সজেনিক (transgenic) উদ্ভিদ বা প্রাণী তৈরি করার মূলনীতি (Basic principle) হল অভীষ্ট জিনটিকে (gene of interest) নিম্নলিখিত কোষগুলির মধ্যে একটির নিউক্লিয়াস (nucleus) -এ প্রবেশ করানো । সেটিকে চিহ্নিত কর ।
wbjee 2012
A. সোম্যাটিক কোষ (Somatic cell)
B. ভেজিটেটিভ কোষ (Vegetative cell)
C. জার্ম কোষ (Germ cell)
D. বডি কোষ (Body cell)
Question4:
নিম্নলিখিত কোন দুটি রোগের জিন (gene) মানুষের X ক্রোমোজোমে (chromosome) থাকে ?
wbjee 2012
A. বর্ণান্ধতা এবং ফিনাইল কিটোনইউরিয়া
B. বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া
C. বর্ণান্ধতা এবং অ্যলবিনিজম
D. বর্ণান্ধতা এবং হাইপারট্রাইকোসিস
Question5:
একজন পুরুষের জিনোটাইপ (genotype) EEFfGgHH হলে, সে সুপ্রজননগত ভাবে (genetically) আলাদা রকম P সংখ্যক শুক্রানু তৈরি করতে পারে । একজন মহিলার জিনোটাইপ (genotype) IiLLMmNn হলে, সে সুপ্রজননগত ভাবে (genetically) আলাদা রকম Q সংখ্যক ডিম্বানু তৈরি করতে পারে । তা হলে P এবং Q -এর সঠিক সংখ্যাগুলি হল
wbjee 2012
A. P = 4, Q = 4
B. P = 4, Q = 8
C. P = 8, Q = 4
D. P = 8, Q = 8
Question6:
একটি জীব প্রজাতির প্রকট বৈশিষ্ট্য (dominant phenotype) হল লম্বা (tall) এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য (recessive phenotype) হল বেঁটে (dwarf) । ওই জিনটির অ্যালিল (allele) -দুটি হল যথাক্রমে T এবং t । এই প্রজাতিটির পিতা ও মাতার মিলনের পরে মোট 250 টি অপত্য সৃষ্টি হয় । সেগুলির মধ্যে 124 টি অপত্য লম্বা বৈশিষ্ট্য যুক্ত এবং বাকিগুলি বেঁটে । তা হলে উল্লিখিত পিতামাতার জিনোটাইপ (genotype) ছিল এইরকম
wbjee 2012
A. TT x TT
B. TT x tt
C. Tt x Tt
D. Tt x tt