রক্তের উপাদান ( Components of Blood )
রক্তের সাকার উপাদান গুলি ( Brife description of formed elements of blood )
রক্তের সাকার উপাদান গুলি হল ১৷ লোহিত রক্ত কণিকা ( R.B.C ) , ২৷ শ্বেত রক্ত কণিকা ( W.B.C ) , ৩৷ অণুচক্রিকা
সাকার উপাদান | পরিমাণ | উৎস | আয়ু | গঠন | কাজ |
লোহিত রক্ত কণিকা ( R.B.C ) | প্রতি ঘন মিলি মিটার রক্তে 50 লক্ষ। | ভ্রূণ অবস্থায় যকৃৎ ও প্লীহা এবং জন্মের পর অস্থি মজ্জা। | 120 দিন | ১৷ গোলাকার দ্বি অবতল। ২৷ পূর্ণাঙ্গ R.B.C নিউক্লিয়াস বিহীন। ৩৷ ব্যাস 7.2-7.7 মাইক্রম। | ১৷ [tex]{O_2}[/tex] ও [tex]C{O_2}[/tex] পরিবহণ । ২৷ অম্ল ও ক্ষারের সমতা রক্ষা । ৩৷ পিত্ত, মল ও মুত্রের বর্ণ গঠন। |
শ্বেত রক্ত কণিকা ( W.B.C ) | প্রতি ঘন মিলিমিটার রক্তে 6000-8000 । | অস্থিমজ্জা, প্লীহা এবং লসিকা পিণ্ড। | 1-15 দিন | ১৷ নির্দিষ্ট কোনো আকার নেই। ২৷ নিউক্লিয়াস যুক্ত। ৩৷ ব্যাস 8-18 মাইক্রম। | ১৷ জীবাণু ধ্বংস করা। ২৷ রোগ প্রতিরোধ করা। ৩৷ হেপারিন ক্ষরণ করা। |
অণুচক্রিকা | প্রতি ঘন মিলিমিটার রক্তে 250000-500000 । | অস্থিমজ্জার মেগাক্যাকীওসাইট কোষের ক্ষণপদ | 3 দিন | ১৷ ডিম্বাকার এবং বেম আকৃতি বিশিষ্ট। ২৷ নিউক্লিয়াস বিহীন। ৩৷ ব্যাস 2.5 মাইক্রম। | ১৷ রক্ত তঞ্চনে সাহায্য করে। ২৷ রক্ত জালিকার ক্ষতি গ্রস্থ অন্তঃ আবরণীর গায়ে এঁটে গিয়ে গিয়ে মেরামতি করে। |
শ্বেত রক্ত কণিকার গঠন, বৈশিষ্ট ও কাজ
শ্বেত কণিকার নাম | গঠন – বৈশিষ্ট | কাজ | চিত্র |
নিউট্রোফিল ( Neutrophil ) | ১৷ ব্যাস 10-12 মাইক্রম। ২৷ সাইটোপ্লাজম দানা যুক্ত। ৩৷ নিউক্লিয়াস 2-7 টি খণ্ডে বিশিষ্ট। | ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। |
|
ইওসিনোফিল ( Eosinophil ) | ১৷ ব্যাস 10-12 মাইক্রম। ২৷ সাইটোপ্লাজম দানা যুক্ত। ৩৷ নিউক্লিয়াস 2-3 টি খণ্ড বিশিষ্ট। | এলার্জি প্রতিরোধ করা। |
|
বেসোফিল ( Basophil ) | ১৷ ব্যাস 8-10 মাইক্রম। ২৷ সাইটোপ্লাজম দানা যুক্ত। ৩৷ নিউক্লিয়াস বৃক্কার। | হেপারিন নিঃসরণ করা। |
|
মনোসাইট ( Monocyte ) | ১৷ ব্যাস 16-18 মাইক্রম। ২৷ সাইটোপ্লাজম দানা বিহীন। ৩৷ নিউক্লিয়াস গোলাকার। | ফ্যাগসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা। |
|
লিম্ফোসাইট ( Lymphocyte ) | ১৷ব্যাস 7.5-12 মাইক্রম। ২৷ সাইটোপ্লাজম দানা বিহীন। ৩৷ নিউক্লিয়াস গোলাকার বা বৃক্কাকার। | অ্যান্টিবডি সৃষ্টি করা। |
|
- 2136 views




