মাইকেল মধুসূদন দত্ত

(১৮২৪ - জুন ২৯,১৮৭৩) উনিশ শতকের একজন বাঙালি কবি। তিনি আধুনিক বাংলা কবিতার জনক। বাংলা সাহিত্যেঅমিত্রাক্ষর ছন্দের প্রচলন করার জন্য তিনি বিখ্যাত। কপোতাক্ষ নদ তাঁর বিখ্যাত চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা বা সনেটের এবং অমিত্রাক্ষর ছন্দের প্রচলন করার জন্য তিনি বিখ্যাত। কপোতাক্ষ নদ তাঁর বিখ্যাত চতুর্দশপদী কবিতা।

জীবনী:

মাইকেলের জন্ম হয় যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের এক হিন্দু পরিবারে। পরবর্তীতে হিন্দু (পরে নাম প্রেসিডেন্সী) কলেজে পড়ার সময় তিনি খ্রীস্টান ধর্ম গ্রহন করেন। খ্রীস্টান ধর্ম গ্রহন করায় তার নামের আগে "মাইকেল" নামটি যুক্ত হয়। ইংরেজি ভাষায় মহাকাব্য লিখতে উদ্যত মধুসূদনকে বাংলায় লিখতে অনুপ্রেরণা যুগিয়েছিলেন বেথুন সাহেব। ধনী পিতার সন্তান হয়েও তিনি পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হন। ফ্রান্সে থাকাকালীন অর্থাভাবে জর্জরিত মধুসূদনকে টাকা পাঠিয়ে সাহায্য করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

কবি তার জীবনের শেষ দিন গুলো তে এসে জন্মভুমির প্রতি তার ভালবাসার চিহ্ন রেখে গেছেন। তার সমাধিস্থলে নিচের কবিতাটি লিখা রয়েছে:

“

দাড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে!
তিষ্ঠ ক্ষনকাল!
এসমাধি স্থলে
(জননীর কোলে শিশু লভয়ে
যেমতি বিরাম)মহীর পদে মহা নিদ্রাবৃত
দত্ত কূলদ্ভব কবি শ্রীমধু সূদন!

”




Reference:

www.wikipedia.org