JEXPO 2009 Mathematics question paper

Submitted by polytec.manager on Sat, 08/27/2011 - 14:43

West Bengal Polytechnic Entrance Examination

JEXPO 2009

Mathematics

Collected from memory

Highlighted Option is the answer of the Questions ( যদি কোন উত্তর ভুল লেখা হয়, তাহলে উত্তরটি জানিয়ে email করুন সংশোধন করে দেওয়া হবে )

1. 44 : 77 অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে --

(a) 4 : 7 (b) 7 : 4 (c) 4 X 11 : 7 X 11 (d) 11 : 11

2. A : B = 2 : 3 , B : C = 5 : 8 , C : D = 6 : 7 হলে A : D = কত ?

(a) 2 : 7 (b) 7 : 2 (c) 5 : 8 (d) 5 : 14

3. দুটি সংখ্যার ল.সা.গু. 150 এবং অনুপাত 2 : 3; সংখ্যা দুটির বিয়োগফল হবে --

(a) 125 (b) 75 (c) 50 (d) 25

4. 2, 6, 8 এর চতুর্থ সমানুপাতী কত ?

(a) 48 (b) 12 (c) 16 (d) 24

5. একটি পাত্রের জল-মিশ্রিত দুধে 16 লিটার জল আছে । জল-মিশ্রিত দুধের দাম প্রতি লিটার 5 টাকা । যদি খাঁটি দুধের দাম প্রতি লিটার 6 টাকা হয়, তবে ঐ পাত্রের জল-মিশ্রিত দুধের পরিমাণ হল --

(a) 48 লিটার (b) 64 লিটার (c) 80 লিটার (d) 96 লিটার

6. 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক একটি কাজ 24 দিনে করে; 6 জন পুরুষ এবং 3 জন স্ত্রীলোক ঐ কাজটি করবে -

(a) 8 দিনে (b) 9 দিনে (c) 10 দিনে (d) 12 দিনে

7. [tex]{1 \over 16}[/tex] কে শতকরা হারে পরিণত করলে হয় --

(a) 1.6% (b) 16% (c) [tex]{5 \over 8}[/tex] % (d) [tex]6{1 \over 4}[/tex]%

8. 125 -এর শতাংশ 50 ?

(a) 40% (b) 50% (c) 20% (d) 80%

9. A অপেক্ষা B -এর আয় 25% বেশী হলে B অপেক্ষা A এর আয় শতকরা কত কম হবে ?

(a) 20% (b) 25% (c) 50% (d) [tex]33{1 \over 3}[/tex]%

10. একটি কলমের দাম 44 টাকার 30% একখানি বইয়ের দাম 30 টাকার 44% হলে --

(a) কলমের দাম অপেক্ষা বইয়ের দাম বেশী

(b) কলমের দাম অপেক্ষা বইয়ের দাম কম

(c) কলমের দাম বইয়ের দামের সমান

(d) কোনটিই নয়

11. একটি মানের দুটি সংখ্যার প্রথমটিকে [tex]16{2 \over 3}[/tex]% বৃদ্ধি এবং দ্বিতীয়টিকে [tex]16{2 \over 3}[/tex]% হ্রাস করা হলে যে সংখ্যাদুটি পাওয়া যায় তাদের দ্বিতীয়টি অপেক্ষা প্রথমটি যতটা বড়ো হয় তা হল --

(a) [tex]16{2 \over 3} + 16{2 \over 3}[/tex] (b) [tex]16{2 \over 3}[/tex] এর [tex]16{2 \over 3}[/tex] (c) 40% (d) [tex]28{3 \over 7}[/tex]%

12. চিনির দাম 20% কম হলে , পূর্বে 20 কেজি ক্রয় করিতে যে টাকা লাগতো সেই টাকায় যে কয় কেজি চিনি বেশী কেনা যায় তা হলো -

(a) 16 কেজি (b) 24 কেজি (c) 4 কেজি (d) 5 কেজি

13. এক অসাধু দোকানদার জাল বাটখারা ব্যবহার করে , ইহাতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট হতে 20% লাভ করে । তাহলে দোকানদারের মোট লাভ হয় -

(a) 20% (b) 40% (c) 44% (d) 50%

14. এক দোকানদার টার ক্রেতাকে পরপর 10% এবং 20% ছাড় দেয় । তাহলে ক্রেতা মোট ছাড় পায় --

(a) 25% (b) 28% (c) 30% (d) 35%

15. [tex]75{2 \over 3} + 28{1 \over 6} - 102{5 \over 6}[/tex] -এর মান হবে --

(a) 1 (b) 2 (c) [tex]1{1 \over 2}[/tex] (d) [tex]2{1 \over 2}[/tex]

16. [tex] \frac {1}{4} - \frac {1}{9} \over {\frac {1}{2} + \frac {1}{4} + \frac {1}{3}[/tex] এর মান --

(a) [tex]{1 \over 10}[/tex] (b) [tex]{1 \over 9}[/tex] (c) [tex]{1 \over 6}[/tex] (d) [tex]{1 \over 3}[/tex]

17. এক ব্যক্তির প্রথম সপ্তাহে তার বেতনের 7.5 ভাগের [tex]1{7 \over 8}[/tex] অংশ এবং দ্বিতীয় সপ্তাহে

[tex]{15 \over 16}[/tex] অংশ খরচ করে দেখলেন যে তার মোট 1500 টাকা খরচ হয়েছে । ওই ব্যক্তির বেতন হলো --

(a) 3000 টাকা (b) 4000 টাকা (c) 4500 টাকা (d) 6000 টাকা

18. কিছু টাকা ক ও খ এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যে ক -এর টাকার 3.5 ভাগের [tex]2{5 \over 8}[/tex] অংশ খ-এর টাকার 4 ভাগের 3 অংশের সমান হয় , তাহলে --

(a) ক -এর টাকা খ -এর টাকার সমান (b) ক -এর টাকা > খ -এর টাকা (c) ক -এর টাকা < খ -এর টাকা (d) কোনটিই ঠিক নয়

19. শতকরা বার্ষিক 4 টাকা হারে 450 টাকার সবৃদ্ধিমূল 3 বছরে কত হবে ?

(a) 135 টাকা (b) 180 টাকা (c) 504 টাকা (d) 600 টাকা

20. বার্ষিক 10% হার সুদে 1992 সালের 5ই জানুয়ারী থেকে 30শে মে পর্যন্ত 1750 টাকার সুদ হবে --

(a) 50 টাকা (b) 70 টাকা (c) 75 টাকা (d) 90 টাকা

21. বার্ষিক শতকরা সুদের হার কত হলে কোনো মূলধন 6 বছরে দ্বিগুণ হবে ?

(a) 12% (b) [tex]12{1 \over 2}[/tex] % (c) 16% (d) [tex]16{2 \over 3}[/tex] %

22. বার্ষিক কত হার সুদে x টাকা 2 বছর 6 মাসে সুদে-মূলে 1.2x টাকা হবে ?

(a) 10% (b) 8% (c) 12% (d) [tex]6{1 \over 2}[/tex] %

23. একজন ব্যবসায়ী টাকায় 5 টি করে কমলালেবু কিনে টাকায় 4 টি করে লেবু বিক্রয় করলে তার লাভ হবে -

(a) 16% (b) 20% (c) 21% (d) 25%

24. টাকায় 3 টি করে লেবু কিনে 2 টি করে বিক্রি করলে , 18 টাকার লেবু বিক্রি করলে যত লাভ হবে , তা হলো -

(a) 4 টাকা (b) 5 টাকা (c) 6 টাকা (d) [tex]7{1 \over 2}[/tex] টাকা

25. 10% লাভে একটি দ্রব্য বিক্রি করে 15 টাকা লাভ হলে , দ্রব্যটির ক্রয়মূল্য --

(a) 100 টাকা (b) 115 টাকা (c) 165 টাকা (d) 150 টাকা

26. একটি রেডিও 900 টাকায় বিক্রি করে 75 টাকা লাভ হলো , লাভের হার --

(a) [tex]8{1 \over 3}[/tex] % (b) [tex]8{1 \over 2}[/tex] % (c) [tex]9{1 \over 11}[/tex] % (d) 12%

27. 180 টাকায় একটি ঘড়ি বিক্রি করে 10% লোকসান হয় ; ঘড়িটি বিক্রি করে যে লোকসান হয় তা হলো --

(a) 15 টাকা (b) 18 টাকা (c) 20 টাকা (d) 10 টাকা

28. একটি টেপরেকর্ডার 935 টাকায় বিক্রি করায় 10% লাভ হয় । 810 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে ?

(a) 20 টাকা লাভ (b) 20 টাকা ক্ষতি (c) 40 টাকা লাভ (d) 40 টাকা ক্ষতি

29. এক বিক্রেতা তার মালের ধার্যমূল্যের উপর ক্রেতাকে 25% কমিশন দেয় এবং 20% লাভ করে । একটি দ্রব্য বিক্রি করে 40 টাকা লাভ হলে , ওই দ্রব্যটির ধার্যমূল্য কত ?

(a) 200 টাকা (b) 300 টাকা (c) 320 টাকা (d) 360 টাকা

30. এক বিক্রেতা তার মালের ধার্যমূল্যের উপর ক্রেতাকে 20% কমিশন দেয় এবং বিক্রিত মালে 20% লাভ করে । যে বস্তুর ক্রয় মূল্য x টাকা তার ধার্যমূল্য হবে-

(a) 2x টাকা (b) [tex]{3 \over 2}x[/tex] টাকা (c) [tex]{x \over 2}[/tex] টাকা (d) [tex]{5 \over 3}x[/tex] টাকা

31. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক অঙ্ক x , দশক অঙ্ক y , অঙ্ক দুটি উল্টে লিখলে সংখ্যাটি হবে --

(a) xy (b) 10x + y (c) y + x (d) x + y

32. n স্বাভাবিক সংখ্যা হলে n(n + 1) (n + 2) রশিটি সর্বদাই --

(a) 5 দ্বারা বিভাজ্য (b) 7 দ্বারা বিভাজ্য (c) 6 দ্বারা বিভাজ্য (d) 8 দ্বারা বিভাজ্য

33. [tex](x - y)[/tex], [tex](x^2 + xy + y^2)[/tex] ও [tex](x^3 + y^3)[/tex] রাশি তিনটির ক্রমিক গুণফল হলো--

(a) [tex]x^6 + y^6[/tex] (b) [tex]x^6 - y^6[/tex] (c) [tex]x^9 + y^9[/tex] (d) [tex]x^9 - y^9[/tex]

34. [tex]x-{1 \over x}=0[/tex] হলে [tex]x^2 +{1 \over x^2}[/tex] এর মান হবে -

(a) 0 (b) 2 (c) 4 (d) 8

35. [tex]{{{p^2} - {q^2}} \over {m - n}} + {{p + q} \over {m - n}}[/tex] -এর সরলতম মান হবে -

(a) p + q (b) p - q (c) pq (d) [tex]{p \over q}[/tex]

36. [tex]x^2 + x[/tex] -এর সাথে যে সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেই সংখ্যাটি হলো --

(a) 1 (b) 2 (c) -1 (d) [tex]{1 \over 4}[/tex]

37. x -এর মান কত হলে [tex]2x = {x \over 5}[/tex] হবে ?

(a) x = 0 (b) x = 2 (c) x = 5 (d) x = 1

38. দুইটি সংখ্যার যোগফল 80 এবং উহাদের অন্তরের তিনগুণ বৃহত্তর সংখ্যাটি অপেক্ষা 25 বেশি । বড়ো সংখ্যাটি x এবং ছোটো সংখ্যাটি y ধরে উপরের বিবৃতি থেকে যে দুটি সমীকরণ পাওয়া যায় তা হল -

(a) x + y = 80, 3x - 2y = 25 (b) x - y = 55, 2x + 3y = 80

(c) x + y = 80 , 2x - 3y = 25 (d) x - y = 80, 2x - 3y = 55

39. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর; আবার পুত্রের বয়সের দ্বিগুণ করলে উহা পিতার বয়স অপেক্ষা 10 বছর বেশি হয় । পিতার বয়স x বছর এবং পুত্রের বয়স y বছর ধরে উপরের বিবৃতিটি সমীকরণ আকারে প্রকাশ করলে হয় -

(a) x + y = 8, 2x - 10 = y (b) x + y = 80, 2y = x + 10

(c) x + 2y = 70 , x + 2y = 10 (d) 2x + y = 80, y = 2x + 10

40. দুই ব্যক্তি 27 মাইল দূর হইতে একই দিকে চলিলে 9 ঘন্টায় মিলিত হয় , কিন্তু বিপরীত দিকে চলিলে 3 ঘন্টায় মিলিত হতে পারে । এই দুই ব্যক্তির গতিবেগ x ও y হলে উপরের বিবৃতি থেকে যে দুটি সমীকরণ পাওয়া যায় তা হল (x > y)--

(a) [tex]{{27} \over {x - y}} = 3[/tex] , [tex]{{27} \over {x + y}} = 9[/tex]

(b) [tex]{{27} \over {x - y}} = 9[/tex] , [tex]{{27} \over {x + y}} = 3[/tex]

(c) [tex]{{x - y} \over 27} = 3[/tex] , [tex]{{x + y} \over 9} = 27[/tex]

(d) [tex]{{x - y} \over 3} = 27[/tex] , [tex]{{x + y} \over 27} = 9[/tex]

41. একজন লোক দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 45 কিমি এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 30 কিমি যেতে পারে । দাঁড়ের বেগ ঘন্টায় x কিমি এবং স্রোতের বেগ ঘন্টায় y কিমি হলে x ও y এর সমীকরণ দুটি হবে -

(a) x + y = 45, x - y = 30 (b) x + y = 5, x - y = 6

(c) x + y = 15, x - y = 1 (d) x + 9 = 9, x - y = 5

42. কোনো ভগ্নাংশের লবের সাথে 4 যোগ করিলে ভগ্নাংশটি [tex]{1 \over 2}[/tex] হয় এবং হর থেকে 3 বিয়োগ করলে তা [tex]{1 \over 3}[/tex] হয় । ভগ্নাংশটি [tex]{x \over y}[/tex] হলে উপরের বক্তব্য থেকে সমীকরণ গঠন করলে হয় -

(a) [tex]{{x + 4} \over y} = {1 \over 2}[/tex] , [tex]{x \over {y - 3}} = {1 \over 3}[/tex]

(b) [tex]{x \over {y + 4}} = {1 \over 2}[/tex] , [tex]{{x - 3} \over y} = {1 \over 3}[/tex]

(c) [tex]{{x + 4} \over {y + 4}} = {1 \over 2}[/tex], [tex]{{x + 3} \over {y + 3}} = {1 \over 3}[/tex]

(d) [tex]{{x - 3} \over {y - 3}} = {1 \over 2}[/tex], [tex]{{x + 4} \over {y + 4}} = {1 \over 3}[/tex]

43. এই চার জোড়া সহ-সমীকরণের মধ্যে কোন জোড়ার সমাধান সম্ভব নয় ?

(a) x + y = 7, 2x + 3y = 18 (b) x + 4y = 14, 7x - 3y = 5

(c) 7x + 8y = 22 , 6x + 5y = 17 (d) 2x + 3y = 5, 5x + 6y = 12

44. এই চার জোড়া সমীকরণের কোন জোড়ার সমাধান x = p , y = q ?

(a) [tex]{x \over p} + {y \over q} = p + q[/tex] , [tex]{x \over p^2} + {x \over q^2} = 2[/tex]

(b) [tex]{x \over p^2} = {y \over q^2}[/tex] , [tex]{px + qy } = p^3 + q^3 [/tex]

(c) [tex]{x \over p} + {y \over q} = p^2 + q^2[/tex] , [tex]{x \over p^2} + {y \over q^2} = p + q[/tex]

(d) [tex]{x \over p} = {y \over q}[/tex] , [tex]{px + qy} = p^2 + q^2[/tex]

45. y + x = 5xy, y - x = -xy হলে

(a) x = 0, y = 1 (b) x = 1, [tex]y = {1 \over 2}[/tex] (c) [tex]x = {1 \over 2}[/tex] , [tex]y = {1 \over 3}[/tex] (d) x = 2, y = 3

46. [tex]{x \over p} + q = {y \over q} + p[/tex] এবং x = y হলে x -এর মান কোনটি ঠিক ?

(a) x = p (b) x = q (c) x = -pq (d) [tex]x = - {1 \over {pq}}[/tex]

47. 3x - 2y = 8 এবং 9x - 6y = 7 সমীকরণ দুটির -

(a) একটি মাত্র সমাধান আছে (b) দুটি সমাধান আছে (c) কোনো সমাধান নাই (d) অনেক সমাধান আছে

48. পিতার বয়স পুত্রের ব্য়সের চারগুণ , 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি 71 বছর হবে ; পুত্রের জন্মের সময় পিতার বয়স ছিল -

(a) 33 বছর (b) 30 বছর (c) 28 বছর (d) 36 বছর

49. x = 2m, y = 16m - 3; m -এর মান কত হলে y = 5x সমীকরণ সিদ্ধ হবে ?

(a) 1 (b) [tex]{1 \over 2}[/tex] (c) [tex]{1 \over 3}[/tex] (d) 4

50. 350 টাকায় দুটি দ্রব্য ক্রয় করে প্রথম দ্রব্যটি 20% লাভে এবং দ্বিতীয়টি 10% ক্ষতিতে বিক্রয় করায় মোট 10 টাকা লাভ হবে , প্রথম দ্রব্যটির ক্রয়মূল্য ছিল -

(a) 120 টাকা (b) 180 টাকা (c) 150 টাকা (d) 175 টাকা

51. যে পাদে অবস্থিত বিন্দুসমূহের ভুজ ধনাত্বক কিন্তু কোটি ঋণাত্বক সেই পাদটি হল

(a) প্রথম পাদ (b) দ্বিতীয় ও তৃতীয় পাদদ্বয় (c) তৃতীয় পাদ (d) চতুর্থ পাদ

52. [tex]{x \over 3} + {y \over 4}= 1[/tex] সমীকরণের লেখ Y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে

(a) (0, 4) (b) (4, 0) (c) (3, 0) (d) (0, 3)

53. (3, 7) (6, 7) বিন্দুদ্বয় সংযোগকারী সরলরেখা -

(a) X -অক্ষের সমান্তরাল (b) Y -অক্ষের সমান্তরাল (c) 3x + 7y = 0 -এর সমান্তরাল (d) 7x + 6y = 0 -এর সমান্তরাল

54. নীচের সমীকরণগুলির মধ্যে কোনটি মূলবিন্দুগামী লেখো --

(a) x = 3 (b) y = 2 (c) xy = 4 (d) 2x + 3y = 0

55. x -অক্ষের সমীকরণ -

(a) x = 0 (b) x = y (c) y = 0 (d) x + y = 0

56. x : y = 5 : 7 হলে [tex]{1 \over x^2}[/tex] : [tex]{1 \over y^2}[/tex] = কত ?

(a) 49 : 25 (b) 25 : 49 (c) 5 : 7 (d) 7 : 5

57. [tex]{x \over 3} = {y \over 7} = {z \over 11}[/tex] হলে [tex]{{x + y + z} \over y}[/tex] -এর মান হবে -

(a) 1 (b) 2 (c) 3 (d) 4

58. যদি x : y = 5 : 6 হয় , তাহলে [tex]{{3x + 4y} \over {4x + 3y}}[/tex] -এর মান হবে-

(a) [tex]{1 \over 2}[/tex] (b) 1 (c) 2 (d) [tex]{39 \over 38}[/tex]

59. 4 : 9 অনুপাতের উভয় পদ থেকে সে সংখ্যাটি বিয়োগ করলে অনুপাতের মান 8 : 7 হয় সে সংখ্যাটি হলো -

(a) 44 (b) 30 (c) 20 (d) 27

60. 7 + x, 11 + x , 19 + x রাশিগুলি ক্রমিক সমানুপাতী হলে x = হবে -

(a) 1 (b) -3 (c) -2 (d) 0

61. [tex]{{x \over {lm - n^2}} = {{y \over {mn - l^2}} = {{z \over {nl - m^2}}[/tex] হলে lx + my + nz -এর মান হবে -

(a) -1 (b) 0 (c) 1 (d) 2

62. তিনটি সংখ্যার মধ্যে , মধ্যেরটির বর্গ প্রান্তীয় দুটির গুনফলের সমান হলে ,সংখ্যা তিনটি -

(a) সমানুপাতী (b) ব্যাস্তানুপাতী (c) মিশ্রানুপাতী (d) ক্রমিক সমানুপাতী

63. যে সুষম বহুভুজের প্রত্যেক বহিঃকোণ [tex]12^\circ[/tex] , তার বাহু সংখ্যা হবে --

(a) 10 (b) 15 (c) 25 (d) 30

64. ABCDE একটি সুষম পঞ্চভুজ , [tex]\triangle ACD[/tex] কী প্রকার ত্রিভুজ ?

(a) সমবাহু ত্রিভুজ (b) সমকোণী ত্রিভুজ (c) সমদ্বিবাহু ত্রিভুজ (d) বিষমবাহু ত্রিভুজ

65. ABCD চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে , [tex]\angle B[/tex] ও [tex]\angle C[/tex] -এর সমষ্টি হবে

(a) [tex]90^\circ[/tex] (b) [tex]120^\circ[/tex] (c) [tex]360^\circ[/tex] (d) [tex]180^\circ [/tex]

66. [tex]\triangle ABC[/tex] এর AB বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো যেন BD = BC হয় ; নীচের কোন সম্পর্কটি সঠিক ?

(a) [tex]\angle CBD = \angle ACB[/tex] (b) [tex]\angle CAB = 2 \angle CDB[/tex] (c) [tex]\angle ABC = 2 \angle BCD[/tex] (d) [tex]\angle ACD = 2 \angle BCD[/tex]

67. ABCD একটি রম্বস ; [tex]\angle ABC[/tex] ও [tex]\angle DAB[/tex] এর সমদ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে, OAB ত্রিভুজটি হবে -

(a) সমবাহু (b) সমকোণী (c) সুক্ষকোণী (d) সমদ্বিবাহু

68. কোনো সামন্তরিকের ক্ষেত্রফল সামন্তরিকটির ভূমি ও উচ্চতার গুণফলের --

(a) সমান (b) দ্বিগুণ (c) অর্ধেক (d) চারগুণ

69. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদুটি যথাক্রমে 12 সেমি ও 5 সেমি হলে ; অতিভুজের উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য হবে --

(a) 8.5 সেমি (b) 7 সেমি (c) 6 সেমি (d) 6.5 সেমি

70. ABC সমকোণী ত্রিভুজে D বিন্দু BC অতিভুজের মধ্যবিন্দু হলে, নীচের কোনটি ঠিক ?

(a) AC = 2AB (b) BC = 2AD (c) BC = 2AC (d) AB = BC

71. কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করলে, চতুর্ভুজটি হবে একটি --

(a) বর্গক্ষেত্র (b) আয়তক্ষেত্র (c) ট্রাপিজিয়ম (d) রম্বস

72. একটি ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখার দৈর্ঘ্য 10 মিটার হলে,তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে --

(a) 5 মিটার (b) 10 মিটার (c) 15 মিটার (d) 20 মিটার

73. [tex]\triangle ABC[/tex] এর [tex]\angle B = 90^\circ[/tex], AB = [tex]\frac {1}{2}AC[/tex] হলে [tex]\angle C[/tex] = কত ?

(a) [tex]60^\circ[/tex] (b) [tex]30^\circ[/tex] (c) [tex]45^\circ[/tex] (d) [tex]120^\circ[/tex]

74. একই ভূমি এবং একই উচ্চতা এরূপ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল A এবং একটি ত্রিভুজের ক্ষেত্রফল T হলে , A ও T -এর মধ্যে সম্পর্ক হবে --

(a) T = 2A (b) 2T = A (c) 2T = 3A (d) 3A = 2T

75. প্রত্যেক ত্রিভুজের বহিঃকেন্দ্রের সংখ্যা কয়টি ?

(a) একটি (b) দুটি (c) তিনটি (d) চারটি

76. 8 সেমি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য -

(a) [tex]4 \sqrt {3}[/tex] সেমি (b) [tex]3 \sqrt {2}[/tex]সেমি (c) [tex]2 \sqrt {3}[/tex] সেমি (d) চারটি

77. A ও D বিন্দু দুটি BC -এর এক পাশে অবস্থিত হয়ে ABC ও DBC ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল সমান এবং E এবং F যথাক্রমে AB ও DC -এর মধ্যবিন্দু হলে, নীচের কোন সম্পর্কটি সর্বদা শুদ্ধ হবে ?

(a) [tex]EF = \frac {1}{2}BC [/tex] (b) [tex]EF = \frac {1}{2}AD [/tex] (c) [tex]EF = \frac {1}{2}(AB + CD) [/tex] (d) [tex]EF = \frac {1}{2}(AD + BC) [/tex]

78. AB সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু O থেকে AB পর্যন্ত যত রেখাংশ টানা যায় , তার মধ্যে OP ক্ষুদ্রতম হলে , OP এর সঙ্গে AB এর সম্পর্ক হবে -

(a) [tex]AB \bot OP [/tex] (b) [tex]AB \parallel OP [/tex] (c) [tex]AB = OP [/tex] (d) [tex]AB = 2OP [/tex]

79. একই ভূমির উপর অবস্থিত এবং সমান শীর্ষকোণ বিশিষ্ট ত্রিভুজগুলির মধ্যে যেটির ক্ষেত্রফল সর্বাধিক সেটি--

(a) বিষমবাহু ত্রিভুজ (b) সমকোণী ত্রিভুজ (c) সমদ্বিবাহু ত্রিভুজ (d) স্থূলকোণী ত্রিভুজ

80. A ও B কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্তের ব্যাসার্ধ যথক্রমে 11 সেমি ও 6 সেমি । বৃত্তদ্বয়ের একটি সাধারণ স্পর্শক PQ : AB = 13 সেমি হলে PQ -এর দৈর্ঘ্য হবে --

(a) 13 সেমি (b) 12 সেমি (c) 17 সেমি (d) 8.5 সেমি

81. দুটি ত্রিভুজের একটির তিন কোণ যথাক্রমে অপরটির তিন কোণের সমান হলে উহাদের বলে --

(a) সমকোণী ত্রিভুজ (b) সদৃশকোণী ত্রিভুজ (c) সমবাহু ত্রিভুজ (d) সর্বসম ত্রিভুজ

82. সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের এবং বহির্বৃত্তের ব্যাসার্ধগুলির অনুপাত --

(a) 1 : 2 : 4 (b) 1 : 2 : 3 (c) 2 : 3 : 4 (d) 1 : [tex]\sqrt 2[/tex] : 3

83. দুটি বৃত্তের সর্বাধিক কটি সাধারণ স্পর্শক আঁকা যায় ?

(a) একটিও না (b) 1টি (c) 2 টি (d) 4 টি

84. দুটি স্থির বিন্দু থেকে সমদুরবর্তী বিন্দুগুলির সঞ্চারপথ ওই বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশের --

(a) সমদ্বিখন্ডক (b) লম্বরেখা (c) সমান্তরাল রেখা (d) লম্ব সমদ্বিখন্ডক

85. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের গুণ ; আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল -

(a) 150 বর্গমিটার (b) 240 বর্গমিটার (c) 200 বর্গমিটার (d) 160 বর্গমিটার

86. যে বর্গক্ষেত্রের কর্ণ [tex] x \sqrt 2 [/tex] সেমি , তার পরিসীমা কত ?

(a) x সেমি (b) 2x সেমি (c) 3x সেমি (d) 4x সেমি

87. x মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের মধ্যে যে বৃহত্তম ত্রিভুজ আঁকা যায় তার ক্ষেত্রফল হবে -

(a) [tex] x^2 [/tex] বর্গমিটার (b) [tex]{x^2 \over 2} [/tex] বর্গমিটার (c) [tex] {{\sqrt 3}\over {4}}x^2 [/tex] বর্গমিটার (d) [tex] x \sqrt {2} [/tex] বর্গমিটার

88. 7 সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তাকার তারকে বাঁকিয়ে বর্গক্ষেত্র তৈরী করলে , ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে হবে

(a) [tex]{49 \pi} [/tex] (b) 49 (c) 121 (d) 196

89. কোনো ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি হলে, 15 মিনিটে উহার প্রান্তভাগ কত সেমি অতিক্রম করে ?

(a) 15 সেমি (b) 7 সেমি (c) 11 সেমি (d) 8 সেমি

90. একটি অর্ধবৃত্তের পরিসীমা 72 মিটার হলে ; বৃত্তটির ব্যাস কত ?

(a) 7 মিটার (b) 28 মিটার (c) 35 মিটার (d) 36 মিটার

91. তিনটি বৃত্তাকার জমির ব্যাসের অনুপাত 3 : 5 : 7 ; ওই জমি তিনটির ক্ষেত্রফলের অনুপাত হবে -

(a) 3 : 5 : 7 (b) 9 : 25 : 49 (c) 15 : 35 : 21 (d) 35 : 21 : 15

92. যে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গ সেমি তার আয়তন --

(a) 24 ঘন সেমি (b) 64 ঘন সেমি (c) 192 ঘন সেমি (d) 240 ঘন সেমি

93. একটি আয়তঘন -এর দৈর্ঘ্য 20% বাড়ানো হল , প্রস্থ 10% কমানো হল এবং উচ্চতা 10% কমানো হল । ইহাতে আয়তন --

(a) অপরিবর্তিত থাকল (b) 2.8% হ্রাস পেল (c) 5% বৃদ্ধি পেল (d) 1.4% বৃদ্ধি পেল

94. একটি ঘনকের আয়তন V হলে , উহার সমগ্রতলের ক্ষেত্রফল --

(a) 6 V (b) [tex] 6V^2[/tex] (c) [tex]6{V^{{2 \over 3}}}[/tex] (d) 12 V

95. কোনো ত্রিভুজের দুটি কোণ [tex]{2 \pi \over 5} [/tex] এবং [tex]8^\circ[/tex] , তার তৃতীয় কোণের বৃত্তীয়মান --

(a) [tex]{5 \over 9}\pi [/tex] (b) [tex]{2 \over 5}\pi [/tex] (c) [tex]{9 \over 5}\pi [/tex] (d) [tex]{3 \over 7}\pi [/tex]

96. [tex]\sin \theta .\cos \theta [/tex] হলে [tex]\sin \theta - \cos \theta [/tex] = ?

(a) 0 (b) 1 (c) -1 (d) 2

97. [tex]\cos \theta = m ; \cot \theta = n [/tex] হলে এদের থেকে [tex] \theta [/tex] অপনয়ন করে কোনটি পাওয়া যাবে

(a) [tex]{n^2} - {m^2} = {m^2}{n^2}[/tex] (b) [tex]{m^2} - {n^2} = {m^2}{n^2}[/tex]

(c) [tex]{m^2} + {n^2} = {m^2}{n^2}[/tex] (d) [tex]{m^2} - {n^2} = 2{m^2}{n^2}[/tex]

98. [tex]\sin \theta \times \tan \theta + \cos \theta [/tex] এর সরলতম মান -

(a) [tex]\cos \theta [/tex] (b) [tex]\tan \theta [/tex] (c) [tex]\cos ec \theta [/tex] (d) [tex]\sec \theta [/tex]

99. যদি [tex]\sec \alpha = \cos ec\beta [/tex] হয় তবে [tex]\sin (\alpha + \beta )[/tex] -এর মান -

(a) [tex] \frac {1}{2}[/tex] (b) [tex] \sqrt {3}[/tex] (c) [tex]{{\sqrt 3 \over {2}[/tex] (d) 1

100. [tex]cos(x - 45)^\circ = sin x[/tex] হলে, x -এর মান --

(a) [tex] \frac {1^\circ}{2}[/tex] (b) [tex] 6 \frac {11}{2}[/tex] (c) [tex] 60 \frac {1^\circ}{2}[/tex] (d) [tex] 67 \frac {1^\circ}{2}[/tex]

***

Comments

Related Items

JEXPO 2012 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 9. Δ ABC -এর পরিকেন্দ্র O, দেওয়া আছে যে ∠ BAC = 85° এবং ∠ BCA = 55° তবে ∠ OAC -এর মান হবে

JEXPO 2012 Chemistry question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Chemistry question paper 1. ডাইমিথাইল ইথার ও ইথাইল অ্যালকোহল কোন সমাব্য়তা দেখায় ? (A) শৃঙ্খল সমাব্য়তা (B) অবস্থানগত সমাব্য়তা (C) কার্যকরী গ্রুপ সমাব্য়তা (D) স্টিরিও সমাব্য়তা, 3. নিম্নলিখিত কোন ধাতব অক্সাইডটি আম্লিক অক্সাইডের মত আচরণ করে ? (A) CaO (B) MgO (C) Na2O (D) CrO3

JEXPO 2012 Physics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Physics question paper 1. R ওহম রোধের একটি সুষম তারকে সমান দশটি ভাগে ভাগ করে তাদেরকে সমান্তরালে সংযোগ করা হল । তুল্য রোধের মান (a) 0.01R (b) 0.1R (c) 10R (d) R, 2. চাঁদের কোন বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কারণ ,(a) চাঁদ অনেক দূরে (b) চাঁদ কেবলমাত্র রাত্রে দেখা যায় (c) চাঁদ ও পৃথিবীর মধ্যে কোন জড় মাধ্যম নেই (d) এগুলির কোনটিই নয়

JEXPO 2011 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2011 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 8. যদি একটি সরলরেখা দুটি সমকেন্দ্রীয় (concentric) বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিতে C ও D বিন্দুতে ছেদ করে, তবে

Polytechnic Exam - 2011 Chemistry

1. গামা রশ্মি হল উচ্চশক্তি সম্পন্ন-

(a) ইলেকট্রন (b) প্রোটন (c) তড়িৎচুম্বকীয় তরঙ্গ (d) নিউট্রন

2. নীচের কোন কণাটিকে তড়িৎক্ষেত্রের সাহায্যে ত্বরান্বিত করা যায় না ?