এশিয়ার পূর্ববাহিনী নদীগুলির গতিপথ
Tue, 16/12/2014 - 1:02pmএশিয়ার পূর্ববাহিনী নদীগুলির গতিপথ :- মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল পূর্বদিকে বেশি বিস্তৃত হওয়ায় মধ্য এশিয়া থেকে উৎপন্ন হয়ে যেসব নদী পূর্বদিকে প্রবাহিত হয়েছে, সেখানকার পর্বতের বাধার ফলে তারা অনেক সময় বহুদূর পর্যন্ত এঁকে বেঁকে দীর্ঘ পথ অতিক্রম করে সমভূমিতে পড়ে অল্প দূরত্ব পার হয়ে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে বিভিন্ন সাগর, উপসাগর বা প্রণালিতে পড়েছে । এইসব নদীগুলির মধ্যে ইয়াংসি কিয়াং, হোয়াং হো, আমুর এবং সিকিয়াং প্রভৃতি নদী বিশেষ উল্লেখযোগ্য ।
