Syllabus for Bengali (Hons) -[WBSSC]

Submitted by wbssc.manager on Mon, 06/06/2011 - 19:05

Syllabus for WBSSC Benbali (Hons)

বাংলা (সান্মানিক/স্নাতকোত্তর)

[ পরীক্ষার সময় সীমা ৬০ মিনিট । প্রশ্নপত্রের পূর্ণ মান ৪০ ।

প্রশ্নপত্রে প্রদত্ত প্রত্যেকটির উত্তর দিতে হবে । প্রতিটি প্রশ্নের মানান্ক ২ ; বর্ণনামূলক বা বিশ্লেষণধর্মী উত্তরের ক্ষেত্রে প্রতিটি উত্তর কমবেশি ৪০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে । ]

১. পাঠ্যপুস্তক ( TEXT ) নির্ভর প্রশ্ন

[ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষাপর্ষদ-প্রকাশিত 'পাঠসংকলন' ( সর্বশেষ সংস্করণ ) এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাসংসদ প্রকাশিত বাংলা 'ক' ভাষার দুটি সংকলন : (১) গদ্য (২) কবিতা ও নাটক অবলম্বনে প্রশ্ন রচিত হবে । ]

(ক) প্রশ্নের বিষয় :

রচয়িতার পরিচয়, বিষয়বস্তু , রসবিশিষ্ট্য নির্দেশ, ( আখ্যানির্ভর রচনার ক্ষেত্রে পূর্বোক্ত বিষয়গুলিসহ ) চরিত্রবৈশিষ্ট্য নির্ধারণ ।

(খ) উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টীকা / ব্যাখ্যা /ভাষাগত প্রশ্ন ।

২. সাহিত্যের ইতিহাস

(ক) প্রাচীন ও মধ্যযুগ ( ১০শ - ১৮শ শতক )

(i) প্রাচীন ও মধ্যযুগের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা এবং ঐ পর্বের সাহিত্য বিকাশে ঐসব ঘটনার প্রভাব ।

(ii) কাব্যের আবির্ভাব ও প্রকাশকাল ; কাব্যধারার প্রধান প্রধান কবির পরিচয় ; কাব্যের বিষয় বস্তু ও বৈশিষ্ট্য ; ঐতিহাসিক গুরুত্ব । বিষয় : চর্যাপদ; শ্রীকৃষ্ণকীর্তন ; মঙ্গলকাব্য ; অনুবাদকাব্য ; বৈষ্ণব পদাবলী ; চৈতন্যজীবনীকাব্য; আরাকান রাজসভার আনুকুল্যে রচিত কাব্য ; শাক্ত পদাবলী ; ময়মনসিংহ গীতিকা ; বাউল গান ।

(খ) আধুনিক যুগ ( ১৯শ - ২০শ শতক )

(i) আধুনিক যুগ পর্বের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা এবং এই পর্বের সাহিত্যবিকাশে তার প্রভাব

(ii) রচয়িতার জীবৎকাল বিশিষ্টতা ; রচনা ও গ্রন্থের নাম ; প্রথম প্রকাশকাল , বিষয়বস্তু , ( আখ্যাননির্ভর রচনার ক্ষেত্রে ) চরিত্র ; সাময়িক পত্রের ক্ষেত্রে : প্রথম প্রকাশকাল, ঐতিহাসিক গুরুত্ব , সম্পাদকের নাম । বিষয়: গদ্য / প্রবন্ধ সাহিত্য, সাময়িক পত্র ( দিগদর্শন থেকে 'কবোর্ল পর্যন্ত ), কথা সাহিত্য ; নাট্যসাহিত্য ; কাব্যসাহিত্য ।

৩. সাহিত্যের রূপ-রীতি ( Genre )

কাব্য : মহাকাব্য, গীতিকাব্য, সনেট

নাটক : ট্রাজেডি, কমেডি , প্রহসন , একাঙ্ক, পৌরানিক , ঐতিহাসিক, সামাজিক , রুপক-সাংকেতিক

উপন্যাস : সামাজিক; আঞ্চলিক ; ঐতিহাসিক

ছোট গল্প : রূপবৈচিত্র্য

প্রবন্ধ : বস্তুগত ; ব্যক্তিগত

৪. ব্যাকরণ :

(ক) ভাষা-উপভাষার সম্পর্ক । বাংলা কথ্য উপভাষা । বাংলা লেখা উপভাষা : পদ্য ও গদ্য ( সাধু ও চালিত ) বৈশিষ্ট্য, পার্থক্য, রুপান্তর ।

(খ) ধ্বনিতত্ত্ব :

(i) বাংলা স্বর ও ব্যঞ্জনধ্বনির পরিচয় ও শ্রেণীবিভাগ

(ii) বাংলায় ধ্বনি পরিবর্তনের কয়েকটি বিশিষ্ট নিয়ম [ স্বরভক্তি / বিপ্রকর্ষ ; স্বরসংগতি ; অপিনিহিতি ; অভিশ্রুতি ; সমীভবন ; নাসিকাভবন ; মূর্ধন্যভবন ; অল্পপ্রাণীভবন ; মহাপ্রাণীভবন , ঘোষীভবন ; ধ্বনিবিপর্যয় ( metathesis) সমাক্ষারলোপ ( haplology) সাদৃশ্য ( analogy)

(iii) সন্ধি ও সন্ধিবিচ্ছেদ ( পাঠ্যপুস্তক-নির্ভর) ।

(গ) রূপতত্ত্ব :

(i) কারকবিভক্তি ও অনুসর্গ

(ii) ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়

(iii) প্রকৃতি প্রত্যয় নির্ণয়

(iv) ধাতু ও ক্রিয়াপদের বৈচিত্র্য

(ঘ) শব্দ ভান্ডার

উৎপত্তি অনুসারে প্রদত্ত শব্দের বর্গ [ তৎসম , অর্ধতৎসম , তদ্ভব, আগন্তুক , দেশী , সংকর ] নির্ণয়

(ঙ) বাক্য

(i) গঠন ও অর্থ অনুসারে বাক্যের রুপান্তর

(ii) বাচ্য-বাচ্যান্তার

(iii) প্রকৃতিপ্রত্যয় নির্ণয় একই বিশেষ্য ও ক্রিয়াকে বিভিন্ন অর্থে ব্যবহার করে ভিন্ন ভিন্ন বাক্য গঠন

(iv) ধাতু ও ক্রি প্রচলিত বাংলা বাগধারা অবলম্বনে বাক্যগঠন

(চ) শব্দার্থতত্ত্ব :

(i) অর্থ পরিবর্তনের প্রধান প্রধান কারণ

(ii) অর্থ পরিবর্তনের বিভিন্ন ধারা : (১) অর্থবিস্তার , (২) অর্থ সংকোচ এবং (৩) অর্থসংক্রম বা অর্থ সংশ্লেষ

****

Related Items

Syllabus for Santhali (pass) -[WBSSC]

Syllabus for WBSSC Assistant Teachers: Santhali (pass)

১. সাঁওতালী সাহিত্য- সাঁওতালী সাহিত্যের ইতিহাস ( সনতাড়ী সাঁওহেত রেয়া : নাগাম )

(ক) আদিকাল ( হড়অবতার ) 1854 ইং সেরমাখণ মাড়াৎরেয়া হড় সাঁওহেত ।

মৌখিক সাহিত্য

Syllabus for Bengali (Pass) -[WBSSC]

Syllabus for WBSSC Assistant Teachers: Bengali (Pass)

১. পাঠ্যপুস্তক (TEXT) নির্ভর প্রশ্ন

[পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষাপর্ষদ-প্রকাশিত ' পাঠসংকলন ' ( সর্বশেষ সংস্করণ ) যে কোনো রচনা অবলম্বনে প্রশ্ন রচিত হবে]

Syllabus for Work Education (Pass) -[WBSSC]

Syllabus for WBSSC Assistant Teachers: Work Education (Pass)

Group A

Unit 1 (i) Place of Work Experience in General Education as envisaged by the Education Commission 1964-66

Syllabus for Pure Science (Pass) -[WBSSC]

Syllabus for WBSSC Pure Science (Pass)

PHYSICS

MECHANICS AND GENERAL PROPERTIES OF MATTER

Syllabus for Music (Hons) -[WBSSC]

Syllabus for WBSSC Music (Hons./PG)

HISTORY AND THEORY OF INDIAN MUSIC

1. Contents of Musicological tests:

(a) Ancient Period: Natyasastra, Brhaddesi, Sangita-ratnakara.