বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - নদীর বিদ্রোহ

Submitted by avimanyu pramanik on Wed, 06/24/2020 - 22:32

১. 'ট্রেনটি নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল' — কোন ট্রেনটি ?

(ক) ৭নং ডাউন প্যাসেঞ্জার (খ) ৬নং ডাউন প্যাসেঞ্জার (গ) ৫নং ডাউন প্যাসেঞ্জার (ক) ৮নং ডাউন প্যাসেঞ্জার ।

২. নদেরচাঁদের বয়স কত ছিল ?

(ক) ২৩ বছর (খ) ২৫ বছর (গ) ৩০ বছর (ঘ) ৩২ বছর ।

৩. নদেরচাঁদ কোথায় বসে নদীকে দেখত ?

(ক) নদীর ঘাটে (খ) ধারকস্তম্ভের শেষপ্রান্তে (গ) স্টেশনে (ঘ) নদীর ধারে গাছতলায় ।

৪. রেললাইন থেকে ব্রিজের দূরত্ব কত ?

(ক) এক মাইল (খ) তিন মাইল (গ) চার মাইল (ঘ) পাঁচ মাইল ।

৫. নদেরচাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে ?

(ক) তিন বছর (খ) চার বছর (গ) পাঁচ বছর (ঘ) ছয় বছর ।

৬. নদেরচাঁদ নদীকে কতদিন দেখে নি ?

(ক) তিনদিন (খ) পাঁচদিন (গ) সাতদিন (ঘ) একদিন ।

৭. নদেরচাঁদ কোন সময়ের ট্রেনটাকে রওনা করিয়ে নদীর দিকে হেঁটেছিল ?

(ক) চারটে পঁয়তাল্লিশের মেলট্রেন

(খ) তিনটে বিয়াল্লিশের প্যাসেঞ্জার ট্রেন

(গ) পাঁচটা পাঁচের মেলট্রেন

(ঘ) চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেন ।

৮. নদেরচাঁদ পেশায় একজন —

(ক) স্কুল মাস্টার (খ) স্টেশন মাস্টার (গ) পোস্টমাস্টার (ঘ) উকিল

৯. 'তারপর নামিল বৃষ্টি' —বৃষ্টির প্রকৃতি কেমন ছিল ?

(ক) শিলা বৃষ্টি (খ) ঝিরিঝিরে বৃষ্টি (গ) ঝমঝম বৃষ্টি (ঘ) মুষলধারায় বৃষ্টি ।

১০. 'বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের' — ভয়ের কারণ কী ?

(ক) নদী যদি আবার বন্দি হয়ে পড়ে

(খ) যদি ব্রিজ ভেঙে যায়

(গ) যদি নদী তাকে ভুলে যায়

(ঘ) আবার যদি নদী শুকিয়ে যায় ।

১১. 'পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে ?' — কার কথা বলা হয়েছে ?

(ক) বাঁধ (খ) ব্রিজ (গ) নদী (ঘ) নদেরচাঁদ

১২. নদেরচাঁদের বউকে লেখা চিঠির বিষয়বস্তু ছিল ¡

(ক) বিরহ-বেদনা (খ) আনন্দোচ্ছ্বাস (গ) শোকবার্তা (ঘ) সাংসারিক বিষয় ।

১৩. 'ছেলেমানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল' — কার কথা বলা হয়েছে ?

(ক) নদেরচাঁদ (খ) নতুন সহকারী (গ) ট্রেনের খালাসি (ঘ) ট্রেনের চালক

১৪. 'নদীর বিদ্রোহ' গল্পটির লেখক হলেন —

(ক) তারাশঙ্কর বন্দোপাধ্যায় (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (গ) মানিক বন্দোপাধ্যায় (ঘ) বিভূতিভূষণ মুখোপাধ্যায় ।

১৫. পাঁচদিন পর নদেরচাঁদ নদীকে দেখে ছেলেমানুষের মত —

(ক) আনন্দে নেচে উঠল (খ) কেঁদে ফেলল (গ) নাচতে লাগল (ঘ) ঔৎসুক্য বোধ করল ।

১৬. চার বছরে এই নদীর মূর্তিকে দেখে নদেরচাঁদের কী মনে হয় ?

(ক) পরিচিত (খ) অপরিচিত (গ) সুন্দর (ঘ) পঙ্কিল

১৭. নিজের দেশের নদী নদেরচাঁদের কাছে —

(ক) উপেক্ষা পেয়েছিল (খ) বিরক্তিকর ছিল (গ) কোনো গুরুত্বই পায়নি (ঘ) দুর্বল আত্মীয়ার মতো মমতা পেয়েছিল ।

১৮. প্রবল বৃষ্টিতে নদীর উপর ব্রিজে বসে থাকা নদেরচাঁদ ভেবেছিল —

(ক) এর চেয়ে ভাল আর কী হতে পারে

(খ) তার উচিত হয়নি

(গ) খুব উচিত হয়েছে

(ঘ) অমনভাবে যদি সারাজীবন বসে থাকা যেত ।

১৯. 'নদেরচাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না ।' — কারণ

(ক) সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসত

(খ) তার উঠতে ইচ্ছে করছিল না

(গ) এটা তার ছেলেমানুষি

(ঘ) নদীর একটা অশ্রুতপূর্ব শব্দ শুনছিল ।

২০. নদেরচাঁদ কাকে কেবল বুঝাইতে পারে না ?

(ক) অন্যকে (খ) নিজেকে (গ) বড়োদের (ঘ) ছোটোদের

২১. অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া নদেরচাঁদ কোন দিকে হাঁটিতে লাগল ?

(ক) স্টেশনের দিকে (খ) কোয়াটারের দিকে (গ) খেলার মাঠের দিকে (ঘ) হোটেলের দিকে

২২. নদেরচাঁদের মৃত্যু হয়েছিল —

(ক) জলে ডুবে (খ) ট্রেনের তলায় (গ) ব্রিজ ভেঙে (ঘ) মোটর দুর্ঘটনায়

২৩. নদী থেকে উঠে আসছিল —

(ক) আর্তনাদ (খ) অদ্ভুত এক ধ্বনি (গ) অশ্রুতপূর্ব শব্দ (ঘ) প্রবল ঢেউ

২৪. 'নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে । '— পাগলামি কী ?

(ক) নদীর জন্য (খ) ব্রিজ দেখা (গ) নদীর জল দেখা (ঘ) রেল গাড়ি নিয়ন্ত্রণ করা

২৫. 'সে কী মুষলধারায় বর্ষণ ! _______ বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে ।' — শুন্যস্থান পূরণ করো ।

(ক) ঘন্টা তিনেক (খ) ঘন্টা দুয়েক (গ) ঘন্টা খানেক (ঘ) ঘন্টা চারেক ।

২৬. নদের চাঁদ তার স্ত্রীকে যে বিরহবেদনাপূর্ণ চিঠিটি লিখেছিল, তার পৃষ্ঠাসংখ্যা কত ?

(ক) চার (খ) পাঁচ (গ) ছয় (ঘ) সাত

২৭. 'চিঠি পকেটেই ছিল' — কোন চিঠির কথা বলা হয়েছে ?

(ক) সহকর্মীকে লেখা চিঠি (খ) উপর মহলকে লেখা চিঠি (গ) নিজের স্ত্রীকে লেখা চিঠি (ঘ) নদীকে উদ্দেশ্য করে লেখা চিঠি ।

***

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - আয় আরো বেঁধে বেঁধে থাকি

'আয় আরো বেঁধে বেঁধে থাকি' — কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? [মাধ্যমিক - ২০১৮] (ক) 'নিহিত পাতাল ছায়া' (খ) 'পাঁজরে দাঁড়ের শব্দ' (গ) 'দিনগুলি রাতগুলি' (ঘ) 'জলই পাষাণ হয়ে আছে' ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অভিষেক

১. ইন্দ্রজিতের স্ত্রীর নাম— (ক) ইন্দিরা (খ) সরমা (গ) নিকষা (ঘ) প্রমীলা । ২. ইন্দ্রজিতের কাছে ছদ্মবেশে কে এসেছিলেন ? — (ক) জনক সুতা (খ) পাঞ্চাল সুতা (গ) দানব সুতা (ঘ) অম্বুরাশি-সুতা ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - আফ্রিকা

১. আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ? — (ক) দয়াময় দেবতার প্রতি (খ) কবির সংগীতের প্রতি (গ) নিজের প্রতি (ঘ) ধরিত্রীর প্রতি ২. "সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী"— 'সভ্যতার শেষ পূর্ণবাণী'— (ক) বিদ্বেষ ত্যাগ করো (খ) ক্ষমা করো (গ) ভালোবাস (ঘ) মঙ্গল করো

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - হারিয়ে যাওয়া কালি কলম

১. পালকের কলমের ইংরেজি নাম হল — (ক) স্টাইলাস (খ) ফাউন্টেন পেন (গ) কুইল (ঘ) রিজার্ভার পেন ২. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন — (ক) প্রাবন্ধিক (খ) দার্শনিক (গ) গল্পকার (ঘ) নাট্যকার

সিরাজদ্দৌলা

[দরবার কক্ষ । সিরাজ সিংহাসনে উপবিষ্ট । কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট । সভাসদদের মাঝে মীরজাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ একদিকে— অন্যদিকে রাজবল্লভ, জগৎশেঠ, ওয়াটস, মঁসিয়ে লা দণ্ডায়মান । গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছে ।]