ছোটো প্রশ্ন ও উত্তর:( সপ্তম অধ্যায় )

Submitted by administrator on Tue, 02/21/2012 - 19:44

১৭. ছোটো প্রশ্ন ও উত্তর-(Short questions and answers)

প্রশ্ন:- ভারতে তোতাপাখি নামে কে পরিচিত ?

উত্তর:- সুলতানি যুগের বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ এবং শ্রেষ্ঠ সাহিত্যিক আমির খসরু ভারতে তোতাপাখি নামে পরিচিত ।

প্রশ্ন:- বাংলা ভাষায় প্রথম রামায়ন কে রচনা করেন ?

উত্তর:- কবি কৃত্তিবাস বাংলা ভাষায় প্রথম রামায়ন রচনা করেন ।

প্রশ্ন:- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে রচন করেন ?

উত্তর:- কবি চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচন করেন ।

প্রশ্ন:- শফরনামা কাব্য কে রচনা করেন ?

উত্তর:- পন্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকি শফরনামা কাব্য রচনা করেন ।

প্রশ্ন:- মনসামঙ্গল কাব্য কে রচনা করেন ?

উত্তর:- কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন ।

প্রশ্ন:- মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত কার আমলের কবি ?

উত্তর:- মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত শাহি বংশের সুলতান জালালউদ্দিন ফতে শাহের আমলের কবি ।

প্রশ্ন:- সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্পের একটি উদাহরণ দাও ?

উত্তর:- কুতুবমিনার একটি সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প।

প্রশ্ন:- আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?

উত্তর:- আদিনা মসজিদ পশিমবাংলার পান্ডুয়ায় অবস্থিত ।

প্রশ্ন:- হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারীর নাম করো ?

উত্তর:- রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী ছিলেন হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারী ।

প্রশ্ন:- হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিকের নাম করো ?

উত্তর:- কবিকঙ্কণ ও শ্রীকর নন্দী হলেন হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিক ।

প্রশ্ন:- কবিকঙ্কণ কে ছিলেন ?

উত্তর:- কবিকঙ্কণ সুলতান নসরৎশাহের আমলের একজন বিখ্যাত কবি ।

প্রশ্ন:- সুলতান নসরৎ শাহের আমলের দুটি স্থাপত্যশিল্পের উল্লেখ কারো ?

উত্তর:- বড়ো সোনা মসজিদ এবং কদম রসুল সুলতান নসরৎ শাহের আমলের দুটি উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প ।

প্রশ্ন:- বাংলার কোন সুলতানের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ?

উত্তর:- সুলতান হুসেন শাহের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ।

প্রশ্ন:- মহাভারতের বঙ্গানুবাদ প্রথম কে করেন ?

উত্তর:- সুলতানি আমলের কবি পরমেশ্বর মহাভারতের বঙ্গানুবাদ প্রথম করেন ।

প্রশ্ন:- শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন ?

উত্তর:- শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা ছিলেন মালাধর বসু ।

প্রশ্ন:- চৈতন্যচরিতামৃত কার লেখা ?

উত্তর:- চৈতন্যচরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা ।

প্রশ্ন:- চৈতন্য ভাগবত কার লেখা ?

উত্তর:- চৈতন্যভাগবত বৃন্দাবন দাসের লেখা ।

প্রশ্ন:- নানকের ধর্মমতের মূল কথা কী ?

উত্তর:- নানকের ধর্মমতের মূল কথা হল এক-ঈশ্বর , গুরু , এবং নামজপ ।

প্রশ্ন:- শিখদের দশম গুরু কে ছিলেন ?

উত্তর:- গুরু গোবিন্দ সিংহ ছিলেন শিখদের দশম গুরু ।

প্রশ্ন:- মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম কী ?

উত্তর:- মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম হল শ্রীচৈতন্য ও কবির ।

প্রশ্ন:- রামানন্দ কে ছিলেন ?

উত্তর:- রামানন্দ সুলতানি যুগের ভক্তিবাদী সাধক রামানুজাচার্যের শিষ্য ছিলেন ।

প্রশ্ন:- নামদেব কে ছিলেন ?

উত্তর:- মারাঠি সাধু নামদেব ছিলেন মধ্য যুগের ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা ।

প্রশ্ন:- নামদেব কোন অঞ্চলের অধিবাসী ছিলেন ?

উত্তর:- নামদেব মহারাষ্ট্রের অধিবাসী ছিলেন ।

প্রশ্ন:- বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয় ?

উত্তর:- শ্রীচৈতন্যদেব কে বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় ।

প্রশ্ন:- শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম কী নামে পরিচিত ?

উত্তর:- শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত ।

প্রশ্ন:- শাহনামা কাব্যের রচয়িতা কে ?

উত্তর:- শাহনামা কাব্যের রচয়িতা হলেন কবি ফিরদৌসি ।

প্রশ্ন:- কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন ?

উত্তর:- কবি ফিরদৌসি গজনির সুলতান মামুদের সভা অলংকৃত করে ছিলেন ।

প্রশ্ন:- খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- আমির খসরু খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা ।

প্রশ্ন:- ভক্তিবাদের মূল কথা কি ?

উত্তর:- আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন হল ভক্তিবাদের মূল কথা ।

প্রশ্ন:- শিখ ধর্মের প্রবর্তক কে ?

উত্তর:- শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক ।

প্রশ্ন:- শিখদের প্রথম গুরু কে ?

উত্তর:- শিখদের প্রথম গুরু হলেন গুরু নানক ।

প্রশ্ন:- গুরু নানক কোথায় জন্মগ্রহন করেন ?

উত্তর:- গুরু নানক লাহোরের কাছে তালবন্দী গ্রামে জন্মগ্রহন করেন ।

প্রশ্ন:- গ্রন্থসাহেব কী ?

উত্তর:- শিখ ধর্ম গুরু নানকের উপদেশবাণীর সংকলন কে গ্রন্থসাহেব বলে ।

প্রশ্ন:- গুরু গ্রন্থ সাহিব কোন ভাষায় লেখা ?

উত্তর:- গুরু গ্রন্থ সাহিব গুরুমুখী ভাষায় লেখা ।

প্রশ্ন:- ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন ?

উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন ।

প্রশ্ন:- রেহালা কে রচনা করেন ?

উত্তর:- সুলতানি আমলে ভারতে আগত বিদেশী পর্যটক ইবন বতুতা রেহালা রচনা করেন ।

প্রশ্ন:- ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন ?

উত্তর:- ইবন বতুতা আফ্রিকার মরক্কোর অধিবাসী ছিলেন ।

প্রশ্ন:- তহকিক-ই-হিন্দ কার রচনা ?

উত্তর:- গজনির সুলতান মামুদের সভাসদ ও বিখ্যাত পন্ডিত অল-বিরুনি তহকিক-ই-হিন্দ রচনা করেন ।

প্রশ্ন:- দোঁহা কী ?

উত্তর:- সুলতানি আমলের ভক্তিবাদী নেতা কবিরের উপদেশ সম্বলিত ছোট ছোট কবিতা কে দোঁহা বলে । এটি হিন্দি ভাষায় লেখা ।

প্রশ্ন:- মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম কী ?

উত্তর:- মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম হল খাজা মইনউদ্দিন চিস্তি এবং নিজামউদ্দিন আউলিয়া ।

প্রশ্ন:- রামচরিতমানস কার লেখা ?

উত্তর:- রামচরিতমানস মুঘল যুগের একজন বিশিষ্ট হিন্দি কবি তুলসীদাস-এর লেখা ।

প্রশ্ন:- দাদু কে ছিলেন ?

উত্তর:- দাদু মধ্য যুগের সুলতানি আমলে ভারতের একজন মুসলমান ভক্তিবাদী নেতা ছিলেন ।

প্রশ্ন:- সুরদাস কে ছিলেন ?

উত্তর:- সুরদাস ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত কবি ।

প্রশ্ন:- লালকেল্লা ও তাজমহল কার আমলে নির্মিত হয় ?

উত্তর:- মোগল সম্রাট শাজাহানের আমলে লালকেল্লা ও তাজমহল নির্মিত হয় ।

প্রশ্ন:- সুলেহকুল শব্দের অর্থ কী ?

উত্তর:- সুলেহকুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা ।

প্রশ্ন:- টোডরমল কে ছিলেন ?

উত্তর:- টোডরমল ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজস্ব সংক্রান্ত বিষয়ের প্রধান পরামর্শদাতা ।

প্রশ্ন:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী ?

উত্তর:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হল তুজুক-ই-জাহাঙ্গীরি ।

প্রশ্ন:- কোন মোগল সম্রাট চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ?

উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীর চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ।

প্রশ্ন:- ' ইতমাদ-উদ্-দৌল্লা ' সৌধ কে তৈরি করেছিলেন ?

উত্তর:- সম্রাট জাহাঙ্গীর ' ইতমাদ-উদ্-দৌল্লা ' সৌধ তৈরি করেছিলেন ।

প্রশ্ন:- বাবরের আত্মচরিতের নাম কী ?

উত্তর:- বাবরের আত্মচরিতের নাম বাবরনামা ।

প্রশ্ন:- হুমায়ুননামা কার রচনা ?

উত্তর:- বাবরের কন্যা গুলবদন বেগম হুমায়ুননামা রচনা করেন ।

প্রশ্ন:- আইন-ই-আকবরি কে রচনা করেন ?

উত্তর:- আকবরের রাজকবি আবুল ফজল আইন-ই-আকবরি রচনা করেন ।

প্রশ্ন:- মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম কী ?

উত্তর:- মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম বদাউনি ।

প্রশ্ন:- দীন-ই-ইলাহি কী ?

উত্তর:- দীন-ই-ইলাহি হল সম্রাট আকবরের প্রবর্তিত বিভিন্ন ধর্মের সার কথার সমন্বয়ে গঠিত এক ধর্ম মত ।

প্রশ্ন:- ইবাদৎখানা কী ?

উত্তর:- সম্রাট আকবরের প্রতিষ্ঠিত ধর্ম-সাভাগৃহের নাম হল ইবাদৎখানা ।

প্রশ্ন:- কোন হিন্দু দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ?

উত্তর:- সম্রাট আকবরের হিন্দু মন্ত্রী বীরবল দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ।

প্রশ্ন:- মিঞা তানসেন কে ছিলেন ?

উত্তর:- মিঞা তানসেন ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ।

প্রশ্ন:- বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়েছিল ?

উত্তর:- মোগল সম্রাট আকবরের আমলে বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল ।

প্রশ্ন:- সৎনামী বিদ্রোহ কার আমলে কোথায় সংগঠিত হয় ?

উত্তর:- সম্রাট ঔরঙ্গজেবের আমলে পাঞ্জাবের আলোয়ার ও পাতিয়ালা অঞ্চলে সৎনামী বিদ্রোহ সংগঠিত হয় ।

প্রশ্ন:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম কী ?

উত্তর:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম আবুল ফজল ও বাদাউনি ।

প্রশ্ন:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর নাম কী ?

উত্তর:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর নাম হল রামদাস এবং তুকারাম ।

প্রশ্ন:- বৈজু বাওরা কে ছিলেন ?

উত্তর:- বৈজু বাওরা মোগল সম্রাট আকবরের দরবারের অন্যতম গায়ক ছিলেন ।

প্রশ্ন:- মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল ?

উত্তর:- মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কাংড়া অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল ।

**

Related Items

প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা

►বিজ্ঞান:- প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার ঐতিহ্য সর্বজন বিদিত । গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, রসায়ন, পদার্থবিদ্যা প্রভৃতি শাস্ত্রে ভারতীয়দের অবদান সবিশেষ উল্লেখযোগ্য । গুপ্তযুগের আর্যভট্ট, বরাহমিহির, গর্গ, লাটদেব ও আর্যভট্টের শিষ্যগণ গণিত ও

প্রাচীন ভারতের সাহিত্য

►সাহিত্য:-প্রাচীন ভারতে সংস্কৃত ভাষায় সাহিত্যের স্বর্ণভান্ডার ছিল । এ ছাড়া পালি,প্রাকৃত,বাংলা,হিন্দি,তামিল প্রভৃতি ভাষাতেও উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়েছিল ।

প্রাচীন ভারতের সভ্যতা ও সংস্কৃতি:

►প্রাচীন ভারতের সভ্যতা ও সংস্কৃতি:

ভারতীয় সামন্ততন্ত্র

►ভারতীয় সামন্ততন্ত্র [Feudalism]:

জাতি ভেদ প্রথা:

►জাতি ভেদ প্রথা: