►ভাষার ভিত্তিতে ভারতীয় জনগোষ্ঠীর বিভাগ:[Classification of ethnic groups in India on the basis of Languages] ভাষার ভিত্তিতে ভারতীয় জনগণকে তিন ভাগে ভাগ করা হয়েছে :- যেমন —আর্য গোষ্ঠী, দ্রাবিড় গোষ্ঠী ও আদিবাসী গোষ্ঠী ।
ক) আর্য গোষ্ঠী : প্রধানত সংস্কৃত ভাষা থেকে উদ্ভুত উত্তর ভারতের বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, গুরুমুখি ইত্যাদি ভাষায় যারা কথা বলে, তাদেরকে আর্য গোষ্ঠির মানুষ বলে ।
খ) দ্রাবিড় গোষ্ঠী:- যারা দক্ষিণ ভারতের তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষা-ভাষী তাদেরকে দ্রাবিড় গোষ্ঠির মানুষ বলে ।
গ) আদিবাসী জনগোষ্ঠী:- জঙ্গল ও পাহাড়ে বসবাসকারী সাঁওতাল, কোল, মুন্ডা প্রভৃতি বিভিন্ন আদিবাসী জনগনকে আদিবাসী জনগোষ্ঠির মানুষ বলে । এদের ভাষা সংস্কৃত ও দ্রাবিড় ভাষা থেকে সম্পূর্ন পৃথক ।
***
- 719 views