পুষ্টি সম্পর্কিত কয়েকটি পার্থক্য ( Some of the differences in nutrition-related )
(1) স্বভোজী ও পরভোজী ( Autotrophic and Heterotrophic )
বৈশিষ্ট্য | স্বভোজী | পরভোজী |
১৷ স্বনির্ভরতা | ১৷ স্বভোজী জীবেরা পুষ্টি বিষয়ে সনিরভর। | ১৷ পরভোজী জীবেরা পুষ্টির বিষয়ে আংশিক বা সম্পূর্ণভাবে পরনির্ভর। |
২৷ খাদ্য উপাদান সংগ্রহ | ২৷ এরা পুষ্টির জন্য পরিবেশ থেকে তরল ও গ্যাসীয় অবস্থায় সরল অজৈব উপাদান সংগ্রহ করে। | ২৷ এরা পুষ্টির জন্য কঠিন ও জটিল খাদ্যও গ্রহণ করতে পারে। |
৩৷ নিজদেহে খাদ্য সংশ্লেষ | ৩৷ পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহ করে এরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করে। | ৩৷ এরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করতে পারে না, তাই এদের পুষ্টির জন্য অন্য কোনো স্বভোজী জীব কিংবা মৃত জৈব বস্তুর অপর নির্ভর করতে হয়। |
৪৷ ক্লোরোফিলের উপস্থিতি এবং সালোকসংশ্লেষ | ৪৷ এরা সাধারণত ক্লোরোফিলের সাহায্যে ও সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য সংশ্লেষ করে। | ৪৷ এদের দেহে ক্লোরোফিল না থাকায় এরা সালোকসংশ্লেষ করতে পারে না। তাই পুষ্টির জন্য সরাসরি সূর্যালোকের উপর নির্ভর করে না। |
(2) মৃতজীবী , পরজীবী ও মিথোজীবী ( Saprophytes , Parasites and Symbiotic )
বৈশিষ্ট্য | মৃতজীবী | পরজীবী | মিথোজীবী |
১৷ স্বনির্ভর | ১৷ এরা পুষ্টির জন্য মৃত ও পচনশীল জৈব ও অজৈব পদার্থের ওপর নির্ভরশীল। | ১৷ এরা পুষ্টির জন্য সজীব পোষকের ওপর নির্ভরশীল। | এই পুষ্টির জন্য সহাবস্থানকারী দুটি জীব পরস্পরের ওপর নির্ভরশীল। |
২৷ খাদ্য গ্রহণ | ২৷ এরা মৃত অজৈব ও জৈব পদার্থ থেকে জটিল বা অর্ধ জটিল খাদ্যরস শোষণ করে। | ২৷ এরা সজীব পোষক দেহ থেকে সরল খাদ্য শোষণ করে। | ২৷ এক্ষেত্রে দুটি জীব পরস্পরের মাধ্যমে সরল খাদ্য শোষণ করে। |
৩৷ ক্ষতিসাধন | ৩৷ মৃতজিবীরা পোষকের কোনো ক্ষতি করে না, কারণ এক্ষেত্রে পোষক মৃত। | ৩৷ এরা পোষকের ক্ষতি করে এবং নিজেরা উপকৃত হয়। | ৩৷ এক্ষেত্রে উভয় জীবই উপকৃত হয়, সাধারণত কেউ কার ক্ষতি করে না। |
৪৷ পুষ্টি প্রক্রিয়া | ৪৷ এদের পুষ্টি প্রক্রিয়াকে মৃতজীবীয় পুষ্টি বলে। | ৪৷ এদের পুষ্টি প্রক্রিয়াকে পরজীবীয় পুষ্টি বলে। | ৪৷ এদের পুষ্টি প্রক্রিয়াকে মিথোজীবীয় পুষ্টি বলে। |
(3) উপচিতি বিপাক ও অপচিতি বিপাক ( Anabolism and Catabolism )
বৈশিষ্ট্য | উপচিতি বিপাক | অপচিতি বিপাক |
১৷ প্রক্রিয়া | ১৷ এটি গঠনমূলক প্রক্রিয়া | ১৷ এটি ধ্বংসাত্মক প্রক্রিয়া |
২৷ জটিল / সরল যৌগের সৃষ্টি | ২৷ এই প্রক্রিয়ায় সরল যৌগ থেকে জটিল যৌগের সংশ্লেষ ঘটে | ২৷ এই প্রক্রিয়ায় জটিল যৌগ ভেঙে অপেক্ষাকৃত সরল যৌগে পরিণত হয় |
৩৷ শুষ্ক ওজনের হ্রাস/ বৃদ্ধি | ৩৷ এই রকম বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে | ৩৷ এই রকম বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে |
৪৷ উদাহরণ | ৪৷ সালোকসংশ্লেষ | ৪৷ শ্বসন |
(4) বিপাক ও পরিপাক ( Metabolism and Digestion )
বৈশিষ্ট্য | পরিপাক | বিপাক |
১৷ প্রক্রিয়া | ১৷ হলোজোয়িক পুষ্টির এই পর্যায়ে জটিল খাদ্যবস্তু প্রধানত উৎসেচকের সাহায্যে ভেঙে সরল, তরল শোষণ যোগ্য খাদ্য রসে পরিণত হয়। | ১৷ সজীব কোষের প্রোটোপ্লাজমে গঠনমূলক বা ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি সংগঠিত হয়। |
২৷ সংঘটনস্থল | ২৷ এই প্রক্রিয়া কোষের ভিতরে বা বাইরে ঘটতে পারে। | ২৷ এই প্রক্রিয়া কেবলমাত্র সজীব কোষের ভিতরেই ঘটে। |
৩৷ শক্তি নির্গম | ৩৷ পরিপাকের সময় শক্তি নির্গত হয় না। | ৩৷ বিপাকের সময় শক্তি নির্গত হতে পারে। |
- 1736 views