ফ্যাটের কাজ ও গুরুত্ব ( Function and Importance Fat )

Submitted by administrator on Fri, 05/03/2013 - 08:50

ফ্যাটের কাজ ও গুরুত্ব ( Function and Importance Fat )

ফ্যাট (Fat)

সংজ্ঞা ( Definition ) - যে জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এবং যার মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে না, তাদের ফ্যাট জাতীয় খাদ্য বলে।

বৈশিষ্ট্য

১৷ ফ্যাট কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গথিত।

২৷ ফ্যাটের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1।

৩৷ এর একক হল ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল।

৪৷ এরা জলে অদ্রাব্য কিন্তু অ্যালকোহলে দ্রাব।

উৎস ( Source )

উদ্ভিজ্জ উৎস

প্রানিজ উৎস

সরষে, সূর্যমুখী, বীজ, নারকেল, বাদাম, তিল ইতাদি।

ঘি, মাখন, চর্বি ইত্যাদি

গুরুত্ব ( Importance )

১৷ তাপশক্তি উৎপন্ন করা ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান কাজ।

২৷ ফ্যাট প্রাণীদেহে মেদ রূপে ভবিষ্যৎ এর জন্য খাদ্যের উৎস হিসাবে সঞ্চিত থাকে।

৩৷ ফ্যাট A, D, E, K ভিটামিনকে দ্রবীভূত রাখে এবং এদের শোষণে সহায়তা করে।

৪৷ ফ্যাট মলাশয় ও পায়ু পিচ্ছিল করে মল নিঃসারণে সহায়তা করে।

তাপন মুল্য - 1 gm ফ্যাট অর্থাৎ স্নেহ পদার্থ দহন হলে 9.3 Kcal তাপশক্তি উৎপন্ন হয়। খাদ্য হিসাবে একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন প্রায় 50 gm স্নেহ পদার্থের প্রয়োজন।

অপরিহার্য ফ্যাটি অ্যাসিড

সংজ্ঞা - যে সব ফ্যাটি অ্যাসিড দেহে সংশ্লিষ্ট হয় না কিন্তু জীবদেহে সাধারণ পুষ্টি ও বৃদ্ধির জন্য প্রয়োজন তাকে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলে।

যেমনঃ লিনোলেনিক অ্যাসিড, লিনোলেয়িক অ্যাসিড।

Related Items