লসিকা সংবহন ( Lymph circulation )

লসিকা সংবহন তন্ত্র

সংজ্ঞা - লসিকা সংবহনে সাহায্যকারী অঙ্গ গুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে, তাকে লসিকা সংবহন তন্ত্র বলে।

উপাদান - লসিকা সংবহন তন্ত্রে লসিকা, লসিকা বাহ, লসিকা গ্রন্থি বর্তমান।

লসিকা ( Lymph )

লসিকা একরকম হালকা হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় তরল যোগ কলা। এটি একরকম পরিবর্তিত কলারস। লসিকার উপাদান অনেকটা রক্তের মত। তবে এতে প্রোটিনের পরিমাণ রক্তরসের অধিক। লসিকায় ফাইবিনোজেনের পরিমাণ খুব কম হওয়ায় লসিকা খুব ধীরে ধীরে তঞ্চিত হয়। লসিকায় কেবল লিম্ফোসাইট প্রকৃতির শ্বেত রক্ত কণিকা থাকে। লোহিত কণিকা ও অণুচক্রিকা থাকে না।

লসিকার কাজ ও গুরুত্ব ( Function and Importance of Lymph )

লসিকার প্রধান কাজ হল

১৷ লসিকা কোষে কোষে পুষ্টি রস, সরবরাহ করে এবং বিপাকীয় দূষিত পদার্থ গুলি কোষ থেকে রক্ত স্রোত প্রেরণ করে।

২৷ লসিকা মধ্যস্থ লিম্ফোসাইট শ্বেত কণিকার জীবাণু ধ্বংস করে।

৩৷ লসিকা ক্ষুদ্রান্ত্রের ভিলাই থেকে সরল ফ্যাট জাতীয় খাদ্য বস্তু শোষণ করে।

৪৷ দেহের যে সব স্থানে রক্ত পৌঁছাতে পারে না, সেই সব স্থানে পুষ্টি উপাদান, , ভিটামিন প্রভৃতি লসিকার মাধ্যমেই পৌঁছায়।

লসিকা সংবহন ( Lymph Circulation )

রক্তজালক থেকে লসিকা উৎপন্ন হয়ে বিভিন্ন কলা কোষে ছড়িয়ে পড়ে। সেখানে খাদ্যরস ও অক্সিজেন পরিবেশন করে এবং কোষ থেকে বিপাকীয় বর্জ্য পদার্থ গ্রহন করে লসিকাবাহের মাধ্যমে থোরাসিক ডাক্ট ও ডান লিম্ফ্যাটিক ডাক্টে এসে সঞ্চিত হয় এবং সাবক্লেভিয়ান শিরার রক্তে মিশে যায়।