এশিয়ার অন্তর্বাহিনী নদীগুলির গতিপথ

Submitted by administrator on Tue, 12/16/2014 - 13:08

এশিয়ার অন্তর্বাহিনী নদীগুলির গতিপথ :- যেসব নদীর প্রবাহ পথ কোন দেশ বা মহাদেশের মধ্যেই সীমাবদ্ধ অর্থাৎ যেসব নদী কোন দেশ বা মহাদেশের স্থল ভাগের বাহিরে কোনো সাগর বা জলভাগে না পড়ে সেই দেশ বা মহাদেশের স্থলভাগের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে পতিত হয়, অথবা স্থলভাগেই বিলীন হয়ে যায়, সেইসব নদীকে অন্তর্বাহিনী নদী বলে । এশিয়া মহাদেশের কয়েকটি নদী মূল ভূভাগের মধ্যেই সীমাবদ্ধ, এরা কোনো কোনো ক্ষেত্রে মধ্যভাগের কোনো কোনো হ্রদে গিয়ে পড়েছে, কখনও বা আবার মাঝপথেই শুকিয়ে গিয়েছে- তাই এদের অন্তর্বাহিনী নদী বলা হয় ।

(১) আমুদরিয়া :- আমুদরিয়া নদীটি হিন্দুকুশ পর্বতের কাছ থেকে উৎপন্ন হয়ে উত্তর-পশ্চিমে প্রবাহিত হয়ে আরল সাগরে (হ্রদ) পতিত হয়েছে । এর দৈর্ঘ্য ২,৪০০ কিলোমিটার ।

(২) সিরদরিয়া :- সিরদরিয়া নদীটি টিয়েনসান পর্বত থেকে উৎপন্ন হয়ে উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরল সাগরে (হ্রদে) পতিত হয়েছে । এর দৈর্ঘ্য ২,৪৩০ কিলোমিটার ।

(৩) ইউরাল :- ইউরাল নদীটি ইউরাল পর্বত থেকে উৎপন্ন হয়ে কিছুদূর পর্যন্ত এশিয়া ও ইউরোপের সীমা নির্দেশ করে পরে দক্ষিণে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে (হ্রদে) পতিত হয়েছে । এর দৈর্ঘ্য ২,২৪০ কিলোমিটার ।

(৪) টারিম :- টারিম নদীটি তিব্বতের পশ্চিম দিক থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে লপনর হ্রদে পতিত হয়েছে । এর দৈর্ঘ্য ২,৭২০ কিলোমিটার ।

(৫) হেলমন্দ :- হেলমন্দ নদীটি হিন্দুকুশ পর্বত থেকে উৎপন্ন হয়ে আফগানিস্তান ও ইরানের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে হেলমন্দ হ্রদে পতিত হয়েছে ।

***

Related Items

এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলির গতিপথ

ভারতের নর্মদা ও তাপ্তি হল এশিয়ার অন্যতম পশ্চিমবাহিনী নদী ।

এশিয়ার পূর্ববাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার পূর্ববাহিনী নদীগুলির গতিপথ :- মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল পূর্বদিকে বেশি বিস্তৃত হওয়ায় মধ্য এশিয়া থেকে উৎপন্ন হয়ে যেসব নদী পূর্বদিকে প্রবাহিত হয়েছে, সেখানকার পর্বতের বাধার ফলে তারা অনেক সময় বহুদূর পর্যন্ত এঁকে বেঁকে দীর্ঘ পথ অতিক্রম করে সমভূমিতে পড়ে অল্প দূরত্ব পার হয়ে প্রশান্ত মহাসাগরের পশ

এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির গতিপথ:- এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য দক্ষিণ বাহিনী নদীগুলি হল গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, ইরাবতী, সালুয়েন, টাইগ্রিস, ইউফ্রেটিস

এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ :- এশিয়া মহাদেশের মধ্যভাগের সুবিস্তীর্ণ ও সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে অনেক নদী উৎপন্ন হয়েছে । এদের মধ্যে কয়েকটি নদী ভূমির ঢাল অনুসরণ করে উত্তর দিকে সাইবেরিয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর সাগরে পড়েছে, এশিয়া মহাদেশের এইসব উত্তরবাহিনী নদীগুলির মধ্যে

দশম অধ্যায়ঃ এশিয়া মহাদেশের নদনদী

☼ এশিয়া মহাদেশের নদনদী [Rivers of the Asia]:- এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্যভূমি শুধুমাত্র এশিয়া মহাদেশেরই নয়, পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা ; কারণ মধ্য এশিয়ার এই অঞ্চল থেকেই পৃথিবীর সবচেয়ে বেশি নদী উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে গিয়ে বিভিন্ন মহাসাগর, সাগর, উপসাগর বা হ্রদে