দশম অধ্যায়ঃ এশিয়া মহাদেশের নদনদী

Submitted by administrator on Sat, 03/03/2012 - 18:15

☼ এশিয়া মহাদেশের নদনদী [Rivers of the Asia]:- এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্যভূমি শুধুমাত্র এশিয়া মহাদেশেরই নয়, পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা ; কারণ মধ্য এশিয়ার এই অঞ্চল থেকেই পৃথিবীর সবচেয়ে বেশি নদী উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে গিয়ে বিভিন্ন মহাসাগর, সাগর, উপসাগর বা হ্রদে পড়েছে । দক্ষিণের মালভূমি অঞ্চলে অনেক নদী উৎপন্ন হয়েছে, তবে এরা অপেক্ষাকৃত ছোটো নদী । উৎপত্তি স্থল থেকে নির্গত হয়ে কোনো নদী যে দিকে বয়ে গিয়ে সাগর, উপসাগর বা হ্রদে এসে পড়ে, প্রবাহের সেই দিক অনুসারে সেই নদীটির নামকরণ করা হয় । উৎপত্তির স্থল থেকে কোন নদী উত্তর দিকে বয়ে গেলে তাকে উত্তরবাহিনী নদী বলা হয় । আবার উৎপত্তি স্থল থেকে কোন নদী দক্ষিণ দিকে বয়ে গেলে তাকে দক্ষিণবাহিনী নদী বলা হয় । উৎপত্তি স্থল থেকে কোন নদী পূর্ব দিকে বয়ে গেলে তাকে পূর্ববাহিনী নদী বলা হয় । উৎপত্তি স্থল থেকে কোন নদী পশ্চিম দিকে বয়ে গেলে তাকে পশ্চিমবাহিনী নদী বলা হয় । প্রবাহের দিক অনুসারে এশিয়ার নদীগুলিকে প্রধানত ৫টি ভাগে ভাগ কার যায়; যথা— (১) উত্তরবাহিনী নদী বা উত্তর সাগরে পতিত নদী, (২) দক্ষিণবাহিনী নদী বা ভারত মহাসাগরে পতিত নদী, (৩) পূর্ববাহিনী নদী, (৪) পশ্চিমবাহিনী নদী, এবং (৫) অন্তর্বাহিনী নদী ।

***

Related Items

এশিয়ার অন্তর্বাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার অন্তর্বাহিনী নদীগুলির গতিপথ :- যেসব নদীর প্রবাহ পথ কোন দেশ বা মহাদেশের মধ্যেই সীমাবদ্ধ অর্থাৎ যেসব নদী কোন দেশ বা মহাদেশের স্থল ভাগের বাহিরে কোনো সাগর বা জলভাগে না পড়ে সেই দেশ বা মহাদেশের স্থলভাগের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে পতিত হয়, অথবা স্থলভাগেই বিলীন হয়ে যায়, সেইসব নদীকে অন্তর্বাহিনী ন

এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলির গতিপথ

ভারতের নর্মদা ও তাপ্তি হল এশিয়ার অন্যতম পশ্চিমবাহিনী নদী ।

এশিয়ার পূর্ববাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার পূর্ববাহিনী নদীগুলির গতিপথ :- মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল পূর্বদিকে বেশি বিস্তৃত হওয়ায় মধ্য এশিয়া থেকে উৎপন্ন হয়ে যেসব নদী পূর্বদিকে প্রবাহিত হয়েছে, সেখানকার পর্বতের বাধার ফলে তারা অনেক সময় বহুদূর পর্যন্ত এঁকে বেঁকে দীর্ঘ পথ অতিক্রম করে সমভূমিতে পড়ে অল্প দূরত্ব পার হয়ে প্রশান্ত মহাসাগরের পশ

এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির গতিপথ:- এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য দক্ষিণ বাহিনী নদীগুলি হল গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, ইরাবতী, সালুয়েন, টাইগ্রিস, ইউফ্রেটিস

এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ :- এশিয়া মহাদেশের মধ্যভাগের সুবিস্তীর্ণ ও সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে অনেক নদী উৎপন্ন হয়েছে । এদের মধ্যে কয়েকটি নদী ভূমির ঢাল অনুসরণ করে উত্তর দিকে সাইবেরিয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর সাগরে পড়েছে, এশিয়া মহাদেশের এইসব উত্তরবাহিনী নদীগুলির মধ্যে