এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির গতিপথ

Submitted by administrator on Tue, 12/16/2014 - 12:58

এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির গতিপথ:- এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য দক্ষিণ বাহিনী নদীগুলি হল গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, ইরাবতী, সালুয়েন, টাইগ্রিস, ইউফ্রেটিস

(১) গঙ্গা :- গঙ্গা নদী হিমালয় পর্বত থেকে উৎপন্ন হওয়ার পর দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে মোহনার কাছে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে বঙ্গোপসাগরে পড়েছে । যমুনা, শোন, চম্বল, গন্ডক, ঘর্ঘরা প্রভৃতি গঙ্গার উল্লেখযোগ্য উপনদী । গঙ্গা নদীর দৈর্ঘ্য ২,৪০০ কিলোমিটার ।

(২) ব্রহ্মপুত্র :- ব্রহ্মপুত্র নদ তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে বয়ে গিয়ে হিমালয়ের পূর্ব সিমান্তে এসে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপ সাগরে পতিত হয়েছে । এর দৈর্ঘ্য ২,৭২০ কিমি ।

(৩) সিন্ধু :- সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পরে দক্ষিণে বেঁকে গিয়ে আরব সাগরে পতিত হয়েছে । সিন্ধু নদের দৈর্ঘ্য ২,৮০০ কিমি ।

(৪) মেকং :- চিন সাধারণতন্ত্রের অন্তর্গত কুয়েনলুন পর্বতের দক্ষিণ দিকে ইয়াংসি কিয়াং নদীর উৎসের কাছে থেকে উৎপন্ন হয়ে মেকং নদীটি থাইল্যান্ডের পূর্ব দিক দিয়ে দক্ষিণ-পূর্বে বয়ে গিয়ে দক্ষিণ চিন সাগরে পড়েছে ।

(৫) ইরাবতী :- ইরাবতী নদী মায়ানমারের উত্তরে ইউনান মালভূমি থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মার্তাবান উপসাগরে পতিত হয়েছে ।

(৬) সালুয়েন :- সালুয়েন নদী মায়ানমারের উত্তরে ইউনান মালভূমি থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মার্তাবান উপসাগরে পতিত হয়েছে ।

(৭) টাইগ্রিস :- টাইগ্রিস নদী আর্মেনীয় মালভূমি থেকে উৎপন্ন হয়ে মোহনার কাছে ইউফ্রেটিস নদীর সঙ্গে মিলিত হয়েছে ও এরপর ওই মিলিত নদী প্রবাহ সাত-এল-আরব নামে পারস্য উপসাগরে পড়েছে ।

(৮) ইউফ্রেটিস :- ইউফ্রেটিস নদী আর্মেনীয় মালভূমি থেকে উৎপন্ন হয়ে মোহনার কাছে টাইগ্রিস নদীর সঙ্গে মিলিত হয়েছে ও তারপর ওই মিলিত নদী প্রবাহ সাত-এল-আরব নামে পারস্য উপসাগরে পড়েছে ।

***

Related Items

এশিয়ার অন্তর্বাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার অন্তর্বাহিনী নদীগুলির গতিপথ :- যেসব নদীর প্রবাহ পথ কোন দেশ বা মহাদেশের মধ্যেই সীমাবদ্ধ অর্থাৎ যেসব নদী কোন দেশ বা মহাদেশের স্থল ভাগের বাহিরে কোনো সাগর বা জলভাগে না পড়ে সেই দেশ বা মহাদেশের স্থলভাগের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে পতিত হয়, অথবা স্থলভাগেই বিলীন হয়ে যায়, সেইসব নদীকে অন্তর্বাহিনী ন

এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলির গতিপথ

ভারতের নর্মদা ও তাপ্তি হল এশিয়ার অন্যতম পশ্চিমবাহিনী নদী ।

এশিয়ার পূর্ববাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার পূর্ববাহিনী নদীগুলির গতিপথ :- মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল পূর্বদিকে বেশি বিস্তৃত হওয়ায় মধ্য এশিয়া থেকে উৎপন্ন হয়ে যেসব নদী পূর্বদিকে প্রবাহিত হয়েছে, সেখানকার পর্বতের বাধার ফলে তারা অনেক সময় বহুদূর পর্যন্ত এঁকে বেঁকে দীর্ঘ পথ অতিক্রম করে সমভূমিতে পড়ে অল্প দূরত্ব পার হয়ে প্রশান্ত মহাসাগরের পশ

এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ :- এশিয়া মহাদেশের মধ্যভাগের সুবিস্তীর্ণ ও সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে অনেক নদী উৎপন্ন হয়েছে । এদের মধ্যে কয়েকটি নদী ভূমির ঢাল অনুসরণ করে উত্তর দিকে সাইবেরিয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর সাগরে পড়েছে, এশিয়া মহাদেশের এইসব উত্তরবাহিনী নদীগুলির মধ্যে

দশম অধ্যায়ঃ এশিয়া মহাদেশের নদনদী

☼ এশিয়া মহাদেশের নদনদী [Rivers of the Asia]:- এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্যভূমি শুধুমাত্র এশিয়া মহাদেশেরই নয়, পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা ; কারণ মধ্য এশিয়ার এই অঞ্চল থেকেই পৃথিবীর সবচেয়ে বেশি নদী উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে গিয়ে বিভিন্ন মহাসাগর, সাগর, উপসাগর বা হ্রদে