এশিয়া মহাদেশের দ্বীপপুঞ্জ

Submitted by administrator on Tue, 12/16/2014 - 11:59

দ্বীপপুঞ্জ :- এশিয়া মহাদেশের চারিদিকে পর্বত ও আগ্নেয়গিরিপূর্ণ ছোটো বড় বহু দ্বীপ এবং দ্বীপপুঞ্জ আছে, এগুলির মধ্যে বেশির ভাগ মহাদেশীয় দ্বীপ এবং কয়েকটি পর্বতময় দ্বীপ । বেশির ভাগ পর্বতময় দ্বীপই আসলে এশিয়ার সমুদ্রে নিমজ্জিত পর্বতের শীর্ষদেশ । এশিয়ার বেশির ভাগ দ্বীপ ও দ্বীপপুঞ্জই প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে অবস্থিত। অবস্থানগত ভাবে এই সমস্ত দ্বীপগুলিকে চারভাগে ভাগ করা যায়, যেমন— (ক) এশিয়া মহাদেশের পূর্বদিকে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জ, (খ) এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্বদিকে দ্বীপ ও দ্বীপপুঞ্জ, (গ) এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জ এবং (ঘ) এশিয়া মহাদেশের উত্তরে অবস্থিত দ্বীপ সমূহ ।

(ক) এশিয়া মহাদেশের পূর্বদিকে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জ:- এই অঞ্চলে অবস্থিত দ্বীপ সমুহের মধ্যে (১) কিউরাইল, (২) সাখালিন, (৩) জাপান, (৪) রিউকিউ বা লুচু, (৫) ফর্মোসা বা তাইওয়ান, (৬) হংকং এবং (৭) হাইনান দ্বীপ উল্লেখযোগ্য ।

(খ) এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্বদিকে দ্বীপ ও দ্বীপপুঞ্জ:- এই অঞ্চলে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জের মধ্যে (১) কালিমান্টান বা বোর্ণিও দ্বীপ, (২) ফিলিপাইন দ্বীপপুঞ্জ, এবং (৩) সুমাত্রা, জাভা প্রভৃতিকে নিয়ে গঠিত ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য ।

(গ) এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত দ্বীপ ও দ্বীপপুঞ্জ :- এই অঞ্চলে অবস্থিত দ্বীপ সমূহের মধ্যে (১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, (২) শ্রীলঙ্কা দ্বীপ, (৩) লাক্ষাপুঞ্জ ও (৪) মাল দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য ।

(ঘ) এশিয়া মহাদেশের উত্তরে অবস্থিত দ্বীপ সমূহ :- এই অঞ্চলে অবস্থিত দ্বীপ সমূহের মধ্যে (১) নর্থল্যান্ড ও (২) নিউসাইবেরিয়া দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য।

***

Related Items

নদী অববাহিকার সমভূমি অঞ্চল

নদী অববাহিকার সমভূমি অঞ্চল :- এশিয়ার মধ্যভাগের বিভিন্ন উঁচু ভঙ্গিল পর্বতশ্রেণি থেকে যেসব নদনদী উৎপন্ন হয়েছে তাদের পলি দিয়ে দক্ষিণ ও পূর্ব এশিয়ায় নিম্ন সমভূমির সৃষ্টি হয়েছে । পলি গঠিত বলে এই সমভূমি অত্যন্ত উর্বর । এইসব সমভূমিগুলোর মধ্যে দক্ষিণ ও পূর্ব এশিয়ার সমভূমিতে পৃথিবীর প্রায় অর্ধেক লোক বাস ক

দক্ষিণের মালভূমি অঞ্চল

দক্ষিণের মালভূমি অঞ্চল :- এশিয়ার মধ্যভাগের বিশাল পার্বত্য অঞ্চলের দক্ষিণে এবং এশিয়া মহাদেশের দক্ষিণ অংশের তিনটি উপদ্বীপে তিনটি ক্ষয়প্রাপ্ত ও অতি প্রাচীন নীচু মালভূমি অবস্থান করছে, —(১) আরব মালভূমি, (২) দাক্ষিণাত্য মালভূমি এবং (৩) ইন্দোচীন মালভূমি । এই তিনটি মালভূমিই পশ্চিম দিক থেকে পূর্বদিকে ক্রম

মধ্যভাগের বিশাল পার্বত্য অঞ্চল

মধ্যভাগের বিশাল পার্বত্য অঞ্চল :- এশিয়া মহাদেশের মধ্যভাগে আছে পৃথিবীর দীর্ঘতম, বৃহত্তম ও উচ্চ পার্বত্যভূমি । পশ্চিমদিকে ভূমধ্যসাগরের তীর থেকে পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের উপকূল ভাগ পর্যন্ত বিস্তৃত এই পার্বত্য অঞ্চলে অনেক সুউচ্চ পর্বতশ্রেণি বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে । এইসব পর্বতশ্রেণি প্রধানত (

উত্তরের বিস্তীর্ণ নিম্নসমভূমি অঞ্চল

উত্তরের বিস্তীর্ণ নিম্নসমভূমি অঞ্চল :- এই বিস্তীর্ণ নিম্ন সমভূমি অঞ্চলকে দুটি প্রধান ভুপ্রাকৃতিক উপবিভাগে ভাগ করা যায় — (ক) সাইবেরিয়ার নিম্ন সমভূমি এবং (খ) তুরাণের নিম্ন সমভূমি ।