ছোটো প্রশ্ন ও উত্তর:[সপ্তম অধ্যায়]

Submitted by administrator on Sat, 07/21/2012 - 22:44

প্রশ্ন:- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি ?

উত্তর:- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম হল প্রশান্ত মহাসাগর

প্রশ্ন:- বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায় ?

উত্তর:- বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে

প্রশ্ন:- হিমপ্রাচীর কোথায় দেখা যায় ?

উত্তর:- হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে

প্রশ্ন:- চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগে ?

উত্তর:- চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে ২৭১/২ দিন সময় লাগে ।

প্রশ্ন:- ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে ২৪ ঘন্টায় ক-বার জোয়ার ও ক-বার ভাটা হয় ?

উত্তর:- ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে ২৪ ঘন্টায় দু-বার জোয়ার ও দু-বার ভাটা হয় ।

প্রশ্ন:- মরা কোটাল কখন দেখা যায় ?

উত্তর:- যখন চন্দ্র ও সূর্য পরস্পরের সমকোণে অবস্থান করে তখন মরা কোটাল দেখা যায় ।

প্রশ্ন:- সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কি ?

উত্তর:- সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ

প্রশ্ন:- ভরা কোটাল কোথায় হয় ?

উত্তর:- অমাবস্যার দিনে পৃথিবীর যে অংশ চন্দ্রের সামনে আসে সেখানে ভরা কোটাল কোথায় হয় ।

প্রশ্ন:- ভারত মহাসাগরীয় স্রোত কোন বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

উত্তর:- ভারত মহাসাগরীয় স্রোত সাময়িক বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় ।

প্রশ্ন:- কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে ?

উত্তর:- উষ্ণ কুরোশিয়ো স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে ।

প্রশ্ন:- মগ্নচড়ার সৃষ্টি কোথায় হয় ?

উত্তর:- শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে মগ্নচড়ার সৃষ্টি হয় ।

প্রশ্ন:- গ্র্যান্ড ব্যাঙ্ক অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত ?

উত্তর:- গ্র্যান্ড ব্যাঙ্ক অঞ্চলটি বাণিজ্যিক মত্স্য চাষের জন্য বিখ্যাত ।

প্রশ্ন:- জোয়ারভাটা খেলে এমন একটি নদীর নাম কি ?

উত্তর:- জোয়ারভাটা খেলে এমন একটি নদীর নাম হল টেমস্

প্রশ্ন:- শৈবাল সাগর কি ?

উত্তর:- উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভাসমান আগাছা ও শৈবালপূর্ণ বিস্তৃত স্রোতহীন জলভাগকে 'শৈবাল সাগর' বলে ।

***

Related Items

12. Short Questions and Answer

প্রশ্ন:- সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে ?

উত্তর:- ১৭৬৩ খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে ।

প্রশ্ন:- বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয় ?

11. Short Questions and Answer

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন ?

উত্তর:- ১৬১৫ খিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয় ?

উত্তর:- ১৬৯০ খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়।

10. Short Questions and Answer

প্রশ্ন:- কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন ?

উত্তর:- কবি ফিরদৌসি গজনির সুলতান মামুদের সভা অলংকৃত করে ছিলেন ।

প্রশ্ন:- খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- আমির খসরু খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা ।

9. Short Questions and Answer

প্রশ্ন:- সুলেহ কুল শব্দের অর্থ কী ?

উত্তর:- সুলেহ কুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা

প্রশ্ন:- জাহাঙ্গীর কে ছিলেন ?

উত্তর:- জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র ও পরবর্তীকালে মোগল সম্রাট ।

প্রশ্ন:- জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ?

8. Short Questions and Answer

প্রশ্ন:- ইলতুৎমিস কে ছিলেন ?

উত্তর:- ইলতুৎমিস ছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা , পরবর্তীকালে দিল্লীর সুলতান

প্রশ্ন:- ইলতুৎমিসের রজত্বের সময়কাল কী ছিল ?