ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ [Cause of Soil Erosion in India ]:- মৃত্তিকা ক্ষয় ভারতের একটি অন্যতম প্রধান সমস্যা । ভারতে ভুমি ক্ষয় সাধারণত দুই ধরনের হয়ে থাকে । যথা (ক) প্রাকৃতিক কারণে ভূমিক্ষয় (খ) মানবিক কারণে ভূমিক্ষয় ।
(ক) (ক) প্রাকৃতিক কারণে ভূমিক্ষয় :- (১) বায়ুপ্রবাহ, (২) ঝড়, (৩) বৃষ্টিপাত, (৪) নদী-প্রবাহ, (৫) বন্যা, (৬) নদী ও সমুদ্র স্রোতের পরিবর্তন প্রভৃতি প্রাকৃতিক কারণের ফলে ভূমিক্ষয় হয় ।
(খ) মানবিক কারণে ভূমিক্ষয় :-
(১) নির্বিচারে গাছপালা কাটা:- নির্বিচারে গাছ কাটার ফলে মাটি আলগা হয়ে যায় এবং সহজেই মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয়;
(২) অতিরিক্ত পশুচারণ:- কোনও স্থানে অতিরিক্ত পশুচারণের জন্য সেই স্থানের মাটি আলগা হয়ে যায় এবং সহজেই মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয়;
(৩) অবৈজ্ঞানিক ঝুম চাষ:- অবৈজ্ঞানিক ঝুমচাষের ফলেও বনভূমি পরিষ্কার হয়ে মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয় ।
উপরোক্ত কারণগুলি মানবিক কারণে ভূমিক্ষয় -এর উদাহরণ ।
***
- 3721 views