ষোড়শ অধ্যায়ঃ পশ্চিমবঙ্গের জলবায়ু

Submitted by administrator on Sat, 11/16/2013 - 22:16

উত্তরে হিমালয় পর্বত থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিস্তার এবং ভূমিরূপের নানান বৈচিত্র্য এই রাজ্যের বিভিন্ন অংশের বায়ুর উষ্ণতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাতের পরিমাণের মধ্যে উল্লেখযোগ্য তারতম্য ঘটিয়েছে । পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক থেকে যতই উত্তর দিকে যাওয়া যায় বৃষ্টিপাতের পরিমাণ ততই বাড়তে থাকে এবং তাপমাত্রা কমতে থাকে । পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চল ছাড়া সমস্ত পশ্চিমবঙ্গের জলবায়ু সাধারণভাবে উষ্ণ ও আর্দ্র এবং ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দ্বারা প্রভাবিত । জলবায়ু অঞ্চল হিসাবে, পশ্চিমবঙ্গ গ্রীষ্মপ্রধান উষ্ণ মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।

***

Related Items

পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য

(১) একমাত্র শিলিগুড়ি মহকুমা বাদে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাকি অংশ হিমালয়ের পার্বত্য অঞ্চলের অন্তর্গত ।

পশ্চিমবঙ্গের ঋতুচক্র

পশ্চিমবঙ্গের জলবায়ুকে মোটামুটি চারটি প্রধান ঋতুতে ভাগ করা যায় । যেমন— (১) শুষ্ক গ্রীষ্মকাল, (২) আর্দ্র গ্রীষ্মকাল, (৩) শরৎকাল ও (৪) শীতকাল । এছাড়া পশ্চিমবঙ্গের বসন্তকাল ও হেমন্তকাল স্বল্পস্থায়ী । তাই পশ্চিমবঙ্গের জলবায়ুর ক্ষেত্রে এদের বিশেষ কোন প্রভাব নেই । বছরের বিভিন্ন ঋতুতে পশ্চিমবঙ্গের জলবায়