সপ্তম অধ্যায়ঃ ভারতের কৃষি

Submitted by administrator on Sat, 03/03/2012 - 17:54

ভারতের উৎপন্ন কৃষিজ ফসল [Production of Agricultural Crops] :- ভারতের উৎপন্ন কৃষিজ ফসলকে দুটি প্রধান শ্রেণিতে ভাগ করা যায়, (ক) ফসল রোপণ ও তোলার সময় অনুসারে এবং (খ) উৎপন্ন ফসলের ব্যবহার অনুসারে ।

(ক) ফসল রোপণ ও তোলার সময় অনুসারে :- চাষের সময় ও ফসল তোলার সময় অনুযায়ী ভারতের কৃষিজ ফসলগুলিকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়; (i) রবি ফসল এবং (ii) খারিফ ফসল ।

(i) রবি ফসল [Rabi Crops]:- রবি শস্যের অর্থ হল ‘শীতকালীন ফসল’ । প্রধানত জলসেচের উপর নির্ভর করে শীতকালে যেসব ফসলের চাষ করা হয় সেইসব ফসল কে রবি ফসল বলে । গম, যব, আলু বিভিন রকমের তৈলবীজ ও ডাল রবি ফসলের উদাহরণ ।

(ii) খারিফ ফসল [Kharif Crops]:- খারিফ শস্যের অর্থ হল বর্ষাকালীন ফসল । বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যেসব ফসলের চাষ করা হয়, সেইসব ফসলকে খারিফ ফসল বলে । ধান, পাট, ভুট্টা, আখ, জোয়ার, বাজরা, কার্পাস প্রভৃতি খারিফ ফসলের উদাহরণ ।

(খ) উৎপন্ন ফসলের ব্যবহার অনুসারে :- ব্যবহারের প্রকৃতি অনুসারে ভারতের উৎপন্ন কৃষিজ ফসলকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়; (i) খাদ্যশস্য, (ii) রোপনাত্মক বাগিচা ফসল (iii) অর্থকরী ফসল ও (iv) অন্যান্য ফসল ।

(i) খাদ্য শস্য [Food grains]:- ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগী প্রভৃতি ।

(ii) রোপনাত্মক বাগিচা ফসল [Plantation Crops]: একবার রোপণের পর যেসব গাছ থেকে দীর্ঘদিন ধরে ফসল পাওয়া যায় তাদের রোপনাত্মক বাগিচা ফসল বলে । যেমন চা, কফি তামাক, নানা রকমের ফল প্রভৃতি ।

(iii) অর্থকরী ফসল [Cash crop] :- যেসব ফসল বিক্রি করে কৃষকদের অর্থাগম হয় তাকে অর্থকরী ফসল বলে । পাট, তুলা প্রভৃতি তন্তু জাতীয় ফসল, ডাল, খাদ্যশস্য বা বাগিচা ফসল বিক্রি করেও অর্থাগম হতে পারে ।

(iv) অন্যান্য ফসল [Other crops]:- আখ, বিভিন্ন রকমের তৈলবীজ প্রভৃতি ।

***

Related Items