ছোটো প্রশ্ন ও উত্তর:[দ্বিতীয় অধ্যায়]

আবহবিকার [Weathering] ও মাটির উৎপত্তি [Formation of Soil] :- 

প্রশ্ন:- আবহবিকার সাধারণত কয় প্রকার ও কী কী [Types Weathering]  ?

উত্তর:- আবহবিকার সাধারণত তিন প্রকার , যথা , —(ক) যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] ও (খ) রাসায়নিক আবহবিকার [Chemical Weathering] (গ) জৈবিক আবহবিকার [Organic Weathering] ।

প্রশ্ন:- যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] সর্বাধিক কোথায় ঘটে ?

উত্তর:- যান্ত্রিক আবহবিকার মরু অঞ্চলে সর্বাধিক ঘটে ।

প্রশ্ন:- রাসায়নিক আবহবিকার [Chemical Weathering] সর্বাধিক কোথায় ঘটে ?

উত্তর:- রাসায়নিক আবহবিকার বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক ঘটে ।

প্রশ্ন:- কার্বনিকরণ (Carbonation) প্রক্রিয়াটি কোন আবহবিকারের দৃষ্টান্ত ?

উত্তর:- কার্বনিকরণ (Carbonation) প্রক্রিয়াটি রাসায়নিক আবহবিকারের দৃষ্টান্ত ।

প্রশ্ন:- শল্কমোচন [Exfoliation] প্রক্রিয়াটি কোন আবহবিকারের দৃষ্টান্ত ?

উত্তর:- শল্কমোচন প্রক্রিয়াটি যান্ত্রিক আবহবিকারের দৃষ্টান্ত ।

প্রশ্ন:- শল্কমোচন [Exfoliation] প্রক্রিয়াটি মূলত কোথায় ঘটে ?

উত্তর:- শল্কমোচন প্রক্রিয়াটি মূলত গ্রানাইট শিলায় ঘটে ।

প্রশ্ন:- খনিজ থেকে অক্সিজেন বিযুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার সম্পন্ন হয় তাকে কী বলে ?

উত্তর:- খনিজ থেকে অক্সিজেন বিযুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার সম্পন্ন হয় তাকে হাইড্রোলাইসিস বলে ।

প্রশ্ন:- লৌহযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে কী বলে ?

উত্তর:- লৌহযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে জারণ (Oxidation) বলে ।

প্রশ্ন:- উষ্ণ মরু অঞ্চলে বেশি মাত্রায় কোন আবহবিকার দেখা যায় ?

উত্তর:- উষ্ণ মরু অঞ্চলে বেশি মাত্রায় যান্ত্রিক আবহবিকার (Mechanical Weathering) দেখা যায় ।

প্রশ্ন:- সর্বাধিক রাসায়নিক আবহবিকার কোন অঞ্চলে ঘটে থাকে ?

উত্তর:- সর্বাধিক রাসায়নিক আবহবিকার ক্রান্তীয় মৌসুমি অঞ্চলে ঘটে থাকে ।

প্রশ্ন:- উষ্ণতার তারতম্যে স্তরবিশিষ্ট শিলা পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে কী বলে ?

উত্তর:- উষ্ণতার তারতম্যে স্তরবিশিষ্ট শিলা পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে শল্কমোচন [Exfoliation] বলে ।

প্রশ্ন:- কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] প্রাধান্য পায় ?

উত্তর:- উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায় ।

প্রশ্ন:- কোন প্রক্রিয়ার ফলে শিলায় মরচে ধরে ?

উত্তর:- জারণ (Oxidation) প্রক্রিয়ার ফলে শিলায় মরচে ধরে ।

প্রশ্ন:- তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কোন অঞ্চলে ?

উত্তর:- তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় শীতল অঞ্চলে ।

প্রশ্ন:- কোনও স্থানের মাটি বায়ুপ্রবাহের দ্বারা পরিবাহিত হয়ে দুরবর্তী স্থানে সঞ্চিত হলে তাকে কী মাটি বলে ?

উত্তর:- কোনও স্থানের মাটি বায়ুপ্রবাহের দ্বারা পরিবাহিত হয়ে দুরবর্তী স্থানে সঞ্চিত হলে তাকে লোয়েস মাটি বলে ।

প্রশ্ন:- যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে কী মাটি বলে ?

উত্তর:- যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে এঁটেল মাটি বলে ।

প্রশ্ন:- তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবহবিকারের ফলে কী হয় ?

উত্তর:- তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবহবিকারের ফলে ক্ষুদ্রকণা বিশরণ [Granular Disintegration] হয় ।

প্রশ্ন:- আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে কোন আবহবিকার বেশি মাত্রায় দেখা যায় ?

উত্তর:- আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকার (Chemical Weathering) বেশি মাত্রায় দেখা যায় ।

প্রশ্ন:- ভূপৃষ্ঠস্থ চুর্নবিচূর্ণ শিলাসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় তাকে কী বলে ?

উত্তর:- ভূপৃষ্ঠস্থ চুর্নবিচূর্ণ শিলাসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় তাকে ক্ষয়ীভবন বলে ।

প্রশ্ন:- জলপ্রবাহ দ্বারা পরিবাহিত মাটিকে কী মাটি বলে ?

উত্তর:- জলপ্রবাহ দ্বারা পরিবাহিত মাটিকে পলিমাটি বলে ।

প্রশ্ন:- হিমসিঁড়ির মধ্যে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কী বলে ?

উত্তর:- হিমসিঁড়ির মধ্যে প্যাটানস্টার হ্রদ সৃষ্টি হয় ।

প্রশ্ন:- হিমবাহের সঞ্চয়কাজের ফলে কী সৃষ্টি হয় ?

উত্তর:- হিমবাহের সঞ্চয়কাজের ফলে গ্রাবরেখা (Moraine) সৃষ্টি হয় ।

প্রশ্ন:- মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে কী বলে ?

উত্তর:- মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে প্লায়া (Playa) বলে ।

প্রশ্ন:- চলমান বালিয়াড়িকে কী বলে ?

উত্তর:- চলমান বালিয়াড়িকে বার্খান (Barkhan) বলে ।

প্রশ্ন:- আবহবিকারের ফলে শিলাসমূহ চুর্ণবিচুর্ণ হয়ে একধরনের ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে কী বলে ?

উত্তর:- আবহবিকারের ফলে শিলাসমূহ চুর্ণবিচুর্ণ হয়ে একধরনের ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলে ।

প্রশ্ন:- উচ্চ অক্ষাংশে তুষারক্রিয়ার ফলে সৃষ্ট কোণবিশিষ্ট শিলাখন্ডের সঞ্চয়কে কী বলে ?

উত্তর:- উচ্চ অক্ষাংশে তুষারক্রিয়ার ফলে সৃষ্ট কোণবিশিষ্ট শিলাখন্ডের সঞ্চয়কে শিলাসমুদ্র বলে ।

প্রশ্ন:- যে প্রক্রিয়ার ফলে মূল শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে তাকে কী বলে ?

উত্তর:- যে প্রক্রিয়ার ফলে মূল শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে তাকে নগ্নিভবন বলে ।

প্রশ্ন:- মৃত্তিকা সৃষ্টি কীভাবে হয় ?

উত্তর:- আবহবিকারের মাধ্যমে মৃত্তিকা সৃষ্টি হয় ।

প্রশ্ন:- মৃত্তিকা সৃষ্টির প্রধান উপকরণ কী  ?

উত্তর:- মৃত্তিকা সৃষ্টির প্রধান উপকরণ হল ক্ষয়িত শিলা ।

******